1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
টিকাদান কার্যক্রমকে শতভাগ সফল করতে হবে: মেয়র ডা. শাহাদাত বিএডিসির ৬০২ কোটির সেচ প্রকল্প: কাজ না করেই বিল হরিলুট, পালালেন পিডি চট্টগ্রাম বন্দরের এনসিটি বিদেশি অপারেটর দিয়ে পরিচালনার রেয়াতি চুক্তির খসড়া অনুমোদন মেঘনা পেট্রোলিয়ামে এজিএম রাশেদুলের ‘আলাদিনের চেরাগ’: ভুয়া সনদে চাকরি থেকে শুরু করে শত কোটি টাকার তেল চুরি ও দুর্নীতি! চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে ২০ দিনের কারাদণ্ড ঘুষের টাকাসহ সাব-রেজিস্ট্রার ও দুই সহযোগী আটক বাসের ভাড়া বাড়লো এখনো বহাল চট্টগ্রাম বন্দরের আলোচিত চেয়ারম্যান—খুঁটির জোর কোথায়? চকরিয়ায় বাদীসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা, প্রত্যাহারের দাবি এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে রাউজানে অবৈধ সার ব্যবসার বিরুদ্ধে অভিযান

স্কুলে মেয়েদের জন্য বাধ্যতামূলক টয়লেট না থাকলে রেজিস্ট্রেশন নয়: উপদেষ্টা শারমীন এস মুরশিদ

রিপোটারের নাম
  • সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
প্রতিটা স্কুলে মেয়েদের জন্য বাধ্যতামূলক টয়লেট থাকতে হবে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজ কল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

তিনি বলেন, আবার বলছি বাধ্যতামূলক এবং এখানে আমার দাবি হচ্ছে যে স্কুলে মেয়েদের জন্য আলাদা টয়লেট রাখবে না আমার দৃষ্টিতে সেই স্কুল রেজিস্ট্রেশন পাওয়ার যোগ্যতা রাখে না।

সোমবার (২৪ নভেম্বর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-এর কর্মসূচি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, ওই একটি অবহেলার জন্য আমার বাচ্চা মেয়েটি শতভাগ এক্সেস টু এডুকেশন পায় না। এতটাই অসংবেদনশীল আমার সমাজ। এ স্কুলগুলো যারা চালান তারা একটিবারও ভাবেন না যে একটা সামান্য কাজ আমার শিশুদের কতখানি সুগম করে দেয়। আমরা সেইটুকু অর্জন কেন করতে পারব না?

তিনি বলেন, তোমরা হয়তো ভাবতেই পারো উপদেষ্টা কেন টয়লেট নিয়ে এতো মেতে উঠেছেন। কিন্তু এটা যে আমাদের জীবনে কতখানি গুরুত্বপূর্ণ আশা করি তোমরা উপলব্ধি করবে। আমি একটা অফিসে যাচ্ছি সেখানে মেয়েদের জন্য সুব্যবস্থা নাই। রাষ্ট্রীয় দপ্তরে সুব্যবস্থা নাই।

উপদেষ্টা বলেন, হাজার-হাজার কোটি টাকার অফিস। সেই নারীদের ইনফেকশন হয়। তারা মুখ বন্ধ করে সেটা সহ্য করে। এটা একটা সংবেদনশীল ব্যবস্থা হতে পারে না। এ স্ট্যান্ডার্ডগুলোর পরিবর্তনের জন্য পলিসি মেকিংয়ে যে উদ্যোগ নেওয়ার জন্য সেটুকু আমি আশা করছি কমপ্লিট করে বিদায় হবো।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: WhatHappen
jp-5d10b93919362ae286b3