1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
টিকাদান কার্যক্রমকে শতভাগ সফল করতে হবে: মেয়র ডা. শাহাদাত বিএডিসির ৬০২ কোটির সেচ প্রকল্প: কাজ না করেই বিল হরিলুট, পালালেন পিডি চট্টগ্রাম বন্দরের এনসিটি বিদেশি অপারেটর দিয়ে পরিচালনার রেয়াতি চুক্তির খসড়া অনুমোদন মেঘনা পেট্রোলিয়ামে এজিএম রাশেদুলের ‘আলাদিনের চেরাগ’: ভুয়া সনদে চাকরি থেকে শুরু করে শত কোটি টাকার তেল চুরি ও দুর্নীতি! চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে ২০ দিনের কারাদণ্ড ঘুষের টাকাসহ সাব-রেজিস্ট্রার ও দুই সহযোগী আটক বাসের ভাড়া বাড়লো এখনো বহাল চট্টগ্রাম বন্দরের আলোচিত চেয়ারম্যান—খুঁটির জোর কোথায়? চকরিয়ায় বাদীসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা, প্রত্যাহারের দাবি এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে রাউজানে অবৈধ সার ব্যবসার বিরুদ্ধে অভিযান

বাণিজ্যিক সম্পর্ক: ফ্রান্সের রাষ্ট্রদূত বিনিয়োগ বাড়ানোর আগ্রহ প্রকাশ করলেন

রিপোটারের নাম
  • সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
ফ্রান্স বাংলাদেশের ওষুধ শিল্প ও আইসিটি খাতে বিনিয়োগে আগ্রহী বলে জানিয়েছেন ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শারলে।

সোমবার (২৪ নভেম্বর) দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে তিনি এ আগ্রহের কথা জানান।

বৈঠকে বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

ফ্রান্সের রাষ্ট্রদূত বলেন, ফ্রান্স সরকার বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিন ধরে বাণিজ্য বিকাশে কাজ করে আসছে। তার ধারাবাহিকতায় ফ্রান্স বাংলাদেশে আরও বিনিয়োগ বাড়াতে চায়। বিশেষ করে বাংলাদেশের ওষুধ শিল্প ও আইসিটি খাতে ফ্রান্সের বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন তিনি।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বাংলাদেশে ফ্রান্সের বিনিয়োগের আগ্রহ প্রকাশের জন্য রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানিয়ে বলেন, ফ্রান্স বাংলাদেশের দীর্ঘদিনের বাণিজ্য অংশীদার। বাণিজ্য সম্প্রসারণের মাধ্যমে অংশীদারত্ব বাড়ানোর প্রচুর সম্ভাবনা আছে।

তিনি বলেন, ফরাসি বিনিয়োগে দেশে মূলধন প্রবাহ বাড়বে, যা অর্থনীতির জন্য ইতিবাচক হবে। একই সাথে তুলনামূলকভাবে কম শ্রম খরচ ও উৎপাদন ব্যয় কম হওয়ায় ফরাসি ব্যবসায়ীদের জন্য এদেশে বিনিয়োগ লাভজনক হতে পারে বলে উল্লেখ করেন।

বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. আব্দুর রহিম খান উপস্থিত ছিলেন।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: WhatHappen
jp-5d10b93919362ae286b3