1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালি অতিক্রম করলো ‘এমভি বাংলার জয়যাত্রা’ চকরিয়ায় বিএনপি নেতা শাহেদুলের অপকর্মে উত্তাল ফাঁসিয়াখালী সাংবাদিক ও শিক্ষার্থী লাঞ্ছনায় বিতর্কিত সিএমপির ডিসি আমিরুল অবশেষে প্রত্যাহার বাপাউবো চট্টগ্রাম সার্কেলে হরিলুট: তত্ত্বাবধায়ক প্রকৌশলী জুলফিকার তারেকের বিরুদ্ধে হাজার কোটি টাকার দুর্নীতি ও কানাডায় অর্থ পাচারের অভিযোগ সম্যকের ২০২৬-২৭ কেন্দ্রীয় কমিটি গঠন: সভাপতি রুপস বড়ুয়া, সাধারণ সম্পাদক বিজয় বড়ুয়া চকরিয়ায় ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি’র সভাপতি মনসুর মহসিন, সম্পাদক ইউসুফ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও মহানগর শ্রমিক দলের ঈদ পুর্নমিলনী অনুষ্ঠিত চকরিয়া থানার ঢিলছোঁড়া দূরত্বে আইনজীবী সমিতির সভাপতির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি প্রেমিককে বাঁচাতে জড়িয়ে ধরলেন প্রেমিকা, চকরিয়া থানার এস আই আরকানুল ইসলামের চন্দনাইশে সন্ত্রাসীদের নির্যাতনের শিকার সংখ্যালঘু পরিবার:১৫০ বছরের পুরনো পথ দখল
শিরোনাম :

মোটরসাইকেল ও সিএনজিতেই বেশি মামলা; অভিযান অব্যাহত রাখার ঘোষণা।

  • মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে ১ হাজার ৫৯০টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, গত সোমবার (২৪ নভেম্বর) ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ২১টি বাস, ৪টি ট্রাক, ২৮টি কাভার্ডভ্যান, ৮৬টি সিএনজি ও ১৫৯টি মোটরসাইকেলসহ ৩৭১টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ১১টি বাস, ১টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ৯টি সিএনজি ও ৩৬টি মোটরসাইকেলসহ ৮৫টি মামলা হয়েছে। ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১০টি বাস, ৫টি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ৩৪টি সিএনজি ও ১৪৬টি মোটরসাইকেলসহ ২৪৭টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৯টি বাস, ৫টি ট্রাক, ৭টি কাভার্ডভ্যান, ১৩টি সিএনজি ও ৯০টি মোটরসাইকেলসহ ১৫৭টি মামলা হয়েছে।

তালেবুর রহমান জানান, অন্যদিকে ট্রাফিক-গুলশান বিভাগে ৭টি বাস, ১টি ট্রাক, ৭টি কাভার্ডভ্যান, ১৪টি সিএনজি ও ১১৯টি মোটরসাইকেলসহ ২৩৯টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ১৫টি বাস, ৮টি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ৫০টি সিএনজি ও ৯১টি মোটরসাইকেলসহ ২৪৬টি মামলা হয়েছে। ট্রাফিক-রমনা বিভাগে ১টি বাস, ১টি ট্রাক, ৬টি কাভার্ডভ্যান, ৯টি সিএনজি ও ৩৯টি মোটরসাইকেলসহ ১ হাজার ১৩৩টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৫টি বাস, ৬টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ১৪টি সিএনজি ও ৭৯টি মোটরসাইকেলসহ ১৩২টি মামলা হয়েছে। এ ছাড়া অভিযানকালে ৪০০টি গাড়ি ডাম্পিং ও ১৯৩টি গাড়ি রেকার করা হয়েছে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
Theme Customized By BreakingNews