1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
টিকাদান কার্যক্রমকে শতভাগ সফল করতে হবে: মেয়র ডা. শাহাদাত বিএডিসির ৬০২ কোটির সেচ প্রকল্প: কাজ না করেই বিল হরিলুট, পালালেন পিডি চট্টগ্রাম বন্দরের এনসিটি বিদেশি অপারেটর দিয়ে পরিচালনার রেয়াতি চুক্তির খসড়া অনুমোদন মেঘনা পেট্রোলিয়ামে এজিএম রাশেদুলের ‘আলাদিনের চেরাগ’: ভুয়া সনদে চাকরি থেকে শুরু করে শত কোটি টাকার তেল চুরি ও দুর্নীতি! চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে ২০ দিনের কারাদণ্ড ঘুষের টাকাসহ সাব-রেজিস্ট্রার ও দুই সহযোগী আটক বাসের ভাড়া বাড়লো এখনো বহাল চট্টগ্রাম বন্দরের আলোচিত চেয়ারম্যান—খুঁটির জোর কোথায়? চকরিয়ায় বাদীসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা, প্রত্যাহারের দাবি এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে রাউজানে অবৈধ সার ব্যবসার বিরুদ্ধে অভিযান

মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু: প্রধান উপদেষ্টার উদ্যোগে সফল যাত্রা

রিপোটারের নাম
  • বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
দীর্ঘ অপেক্ষা ও সব প্রক্রিয়া সম্পন্ন করেও ইতোপূর্বে যেতে না পারা কর্মীদের মালয়েশিয়ায় পাঠানোর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

গত বছরের ৩১ মের মধ্যে সব ধাপ সম্পন্ন করেও বিভিন্ন জটিলতার কারণে যাত্রা করতে না পারা বাংলাদেশি কর্মীদের সরকারি উদ্যোগে বোয়েসেলের মাধ্যমে মালয়েশিয়ায় পাঠানো হচ্ছে।

এই ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে মঙ্গলবার (২৫ নভেম্বর) প্রথম দফায় ৬০ জন কর্মী মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসী লাউঞ্জে উপস্থিত থেকে মালয়েশিয়াগামী এসব কর্মীদের বিদায় শুভেচ্ছা জানান।

বোয়েসেল আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় আসিফ নজরুল সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরও যেতে না পারা কর্মীদের মালয়েশিয়ায় পাঠানোর এই সফলতার জন্য প্রধান উপদেষ্টার প্রচেষ্টা এবং মালয়েশিয়া সরকারের আন্তরিকতার প্রতি গভীর কৃতজ্ঞতা জানান।

তিনি জুলাই গণঅভ্যুত্থানের সমর্থনে আন্দোলন করার দায়ে সংযুক্ত আরব আমিরাতে আটক ১৮৮ জন বন্দীকে দেশে ফিরিয়ে আনার প্রসঙ্গ উল্লেখ করে বলেন, তাদের দেশে ফিরিয়ে এনে পুনর্বাসনের ব্যবস্থাও আমরা করছি।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে সংবর্ধিতদের পক্ষে মালয়েশিয়াগামী কর্মী রণি মিয়া তাদের স্বপ্নপূরণে প্রধান উপদেষ্টার আন্তরিক উদ্যোগ এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

গত ৪ অক্টোবর বাংলাদেশ সফরকারী মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের গ্রহণের অনুরোধ জানান। এর আগে ১৩–১৬ মে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী মালয়েশিয়া সফর করেন।

এর ধারাবাহিকতায় গত ২১–২২ মে অনুষ্ঠিত বাংলাদেশ ও মালয়েশিয়ার তৃতীয় জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের সভায় ১৭ হাজার ৭৭৭ জন কর্মীর মধ্যে ৩১ মের মধ্যে মালয়েশিয়া যেতে না পারা মোট ৭ হাজার ৮৭৩ জন কর্মীকে পাঠানোর দায়িত্ব বোয়েসেলকে দেওয়া হয়। কেবল কনস্ট্রাকশন ও ট্যুরিজম; এই দুটি খাতে কর্মী পাঠানোর সিদ্ধান্ত হয়। গত ৭ আগস্ট কর্মী পাঠানোর চুক্তি সই হয়।

উদ্যোগের প্রথম ধাপে মালয়েশিয়ার সরকারি নিয়োগকারী প্রতিষ্ঠান কন্সট্রাকশন লেবার এক্সচেঞ্জ সেন্টার বারহাদ থেকে ৫০০ জন কর্মীর চাহিদা পাওয়া যায়। ইতোমধ্যে এ ৫০০ জনের মধ্যে ২৫৫ জনের ভিসা হয়েছে এবং তাদের চূড়ান্ত গমনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

 

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: WhatHappen
jp-5d10b93919362ae286b3