1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো চকরিয়া হযরত শাহ্ আব্দুল মালেক (রাহঃ) একাডেমীর ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান হযরত শাহ্ আব্দুল মালেক (রাহঃ) একাডেমীর চার দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন সাতকানিয়ায় অবৈধ ভাবে মাটি কাটায় ভাটা মালিককে দণ্ড সোনাদিয়া বীচ ক্যাম্পে ভিন্নধর্মী ইকো-ট্যুরিজম অভিজ্ঞতা পাহাড়ে বৈসাবির মহোৎসব, ফুল ভাসিয়ে সম্প্রীতির বার্তা কম খরচে বেশি লাভ—বিএসসির বহরে যুক্ত দুই জাহাজ দেশের প্রতিটি উপজেলায় রাস্তার ধারের বৃক্ষ নিধন বন্ধের দাবিতে পথসভা জাহাজ ক্রয় নিয়ে ‘ভুল তথ্য’, প্রতিবাদ জানাল বিএসসি নুরুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ নৈতিক সমাজ গঠনে বই পড়ার বিকল্প নেই: মেয়র ডা. শাহাদাত হোসেন
শিরোনাম :

মাদ্রাসাকে ভোটকেন্দ্র ঘোষণায় প্রতিবাদ, সড়কে শিক্ষক-শিক্ষার্থীরা

  • বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

চট্টগ্রামের জামিয়া মাদানিয়া শুলকবহর মাদ্রাসাকে জাতীয় নির্বাচনের ভোটকেন্দ্র ঘোষণার প্রতিবাদে মানববন্ধন করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে শুলকবহর এলাকার প্রধান সড়কে তারা এই কর্মসূচিতে অংশ নেন।

মানববন্ধনে মাদ্রাসার সহকারী পরিচালক মাওলানা মোহাম্মদ হারুণ বলেন, “প্রতিষ্ঠানের প্রধানের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই নির্বাচন কমিশন মাদ্রাসাকে ভোটকেন্দ্র বানিয়েছে। এটি অত্যন্ত দুঃখজনক। বারবার যোগাযোগ করলেও কোনো সমাধান মিলছে না; বরং দায়িত্বশীলদের কাছ থেকে ঔদ্ধত্যপূর্ণ আচরণের শিকার হতে হয়েছে।”

তিনি জানান, মাদ্রাসার প্রায় ৯০ শতাংশ শিক্ষার্থী আবাসিক এবং এদের বড় অংশই এতিম। ভোটের কারণে শিক্ষার্থীদের কয়েকদিন আগে আবাসন ছাড়তে হবে, যা তাদের জন্য মারাত্মক দুর্ভোগের কারণ হবে। পাশাপাশি ফেব্রুয়ারি–মার্চ মাসে বিভিন্ন পরীক্ষা থাকায় শিক্ষার্থীদের পড়াশোনাও ব্যাহত হবে।

মাওলানা হারুণ আরও বলেন, “গত ২০–২২ বছর এখানে কখনো ভোটকেন্দ্র ছিল না। হঠাৎ করে কেন্দ্র স্থাপন করা উদ্দেশ্যপ্রণোদিত। নির্বাচন কমিশন দ্রুত সিদ্ধান্ত পরিবর্তন করবে—আমরা এমনটাই আশা করি।”

মানববন্ধনে মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা মো. আবু তাহের, শিক্ষা পরিচালক মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন, সহকারী শিক্ষা পরিচালক হাফেজ মো. তৈয়ব, ছাত্রাবাস পরিচালক মুফতি হাফিজুল্লাহ, মুফতি তৌহিদ, মাওলানা নুরুল হক, মাওলানা আব্দুল মতিন বোখারী, মাওলানা জোবায়ের ও ছাত্র সমন্বয়ক সাইফুদ্দিন এমদাদসহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
Theme Customized By BreakingNews