Warning: Creating default object from empty value in /home/nagoriknewsbd/public_html/wp-content/themes/BreakingNews/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
ব্রাজিলের চ্যাম্পিয়ন হওয়ার ‘ভাগ্যসূত্র’: এবারও ‘সি’ গ্রুপে সেলেকাওরা! ব্রাজিলের চ্যাম্পিয়ন হওয়ার ‘ভাগ্যসূত্র’: এবারও ‘সি’ গ্রুপে সেলেকাওরা! – নাগরিক নিউজ
  1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
রবিবার, ২১ জুন ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
চকরিয়ায় বিএনপি নেতা শাহেদুলের অপকর্মে উত্তাল ফাঁসিয়াখালী সাংবাদিক ও শিক্ষার্থী লাঞ্ছনায় বিতর্কিত সিএমপির ডিসি আমিরুল অবশেষে প্রত্যাহার বাপাউবো চট্টগ্রাম সার্কেলে হরিলুট: তত্ত্বাবধায়ক প্রকৌশলী জুলফিকার তারেকের বিরুদ্ধে হাজার কোটি টাকার দুর্নীতি ও কানাডায় অর্থ পাচারের অভিযোগ সম্যকের ২০২৬-২৭ কেন্দ্রীয় কমিটি গঠন: সভাপতি রুপস বড়ুয়া, সাধারণ সম্পাদক বিজয় বড়ুয়া চকরিয়ায় ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি’র সভাপতি মনসুর মহসিন, সম্পাদক ইউসুফ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও মহানগর শ্রমিক দলের ঈদ পুর্নমিলনী অনুষ্ঠিত চকরিয়া থানার ঢিলছোঁড়া দূরত্বে আইনজীবী সমিতির সভাপতির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি প্রেমিককে বাঁচাতে জড়িয়ে ধরলেন প্রেমিকা, চকরিয়া থানার এস আই আরকানুল ইসলামের চন্দনাইশে সন্ত্রাসীদের নির্যাতনের শিকার সংখ্যালঘু পরিবার:১৫০ বছরের পুরনো পথ দখল ইউসিটিসি সনাতনী স্টুডেন্টস এসোসিয়েশনের উদ্যোগে তীর্থযাত্রা অনুষ্ঠিত
শিরোনাম :

ব্রাজিলের চ্যাম্পিয়ন হওয়ার ‘ভাগ্যসূত্র’: এবারও ‘সি’ গ্রুপে সেলেকাওরা!

  • শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

বিশ্বকাপ ফুটবলে এটা হবেই। পছন্দের দলের সাফল্যের পথ বের করতে আকাশ-বাতাস এক করে সমীকরণ মেলান ভক্তরা। এবার যেমন ব্রাজিলের ক্ষেত্রেও হচ্ছে। যুক্তরাষ্ট্রে ওয়াশিংটন ডিসিতে গতকাল রাতে বিশ্বকাপের ড্র অনুষ্ঠানের পর থেকেই কেউ কেউ বলছেন, ব্রাজিল তো চ্যাম্পিয়ন হয়েই গেল!

অবশ্যই প্রশ্ন উঠছে—কীভাবে? সেটার ব্যাখ্যা শুনলে একটু অবাকও লাগতে পারে। তবে কাকতাল তো বটেই।

ব্রাজিল সর্বশেষ বিশ্বকাপ জিতেছে ২০০২ সালে। সেবার ‘সি’ গ্রুপ থেকে ধাপে ধাপে ফাইনালে উঠে এসেছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। নিশ্চয়ই বুঝে ফেলেছেন ব্যাপারটি—ব্রাজিল এবার বিশ্বকাপেও তো ‘সি’ গ্রুপে! শুধু তাই নয়, ২০১৮ বিশ্বকাপ ও ২০২২ বিশ্বকাপের চ্যাম্পিয়ন দুই দলও কিন্তু ‘সি’ গ্রুপ থেকে উঠে এসেছে।

২০১৮ বিশ্বকাপে ‘সি’ গ্রুপের দল ছিল পরবর্তী সময়ে চ্যাম্পিয়ন হওয়া ফ্রান্স। চার বছর পর কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপে আর্জেন্টিনাও চ্যাম্পিয়ন হওয়ার পথে উঠে এসেছিল ‘সি’ গ্রুপ থেকে। কাকতালে বিশ্বাস রাখা ব্রাজিলের ভক্তরা তাই বলতেই পারেন, এবার তাহলে কেন নয়? কারণ, ২০২৬ বিশ্বকাপে ব্রাজিল ‘সি’ গ্রুপের দল, যেখানে তাদের তিন প্রতিদ্বন্দ্বী—মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড।

মরক্কো ও স্কটল্যান্ড বিশ্বকাপে ব্রাজিলের চেনা প্রতিপক্ষ। ১৯৯৮ বিশ্বকাপের গ্রুপ পর্বে দুটি দলকেই হারিয়েছে তারা। কিন্তু বিশ্বকাপে ব্রাজিল এর আগে কখনো হাইতির মুখোমুখি হয়নি। পরিসংখ্যান বলছে, বিশ্বকাপে হাইতি হবে ব্রাজিলের ৫০তম আলাদা প্রতিপক্ষ।

বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে স্ত্রী মারিয়ান ব্যারেনার সঙ্গে ব্রাজিল কোচ আনচেলত্তি
বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে স্ত্রী মারিয়ান ব্যারেনার সঙ্গে ব্রাজিল কোচ আনচেলত্তিএএফপি

বিশ্বকাপে এ পর্যন্ত ইউরোপ থেকে ২৮টি দলের মুখোমুখি হয়েছে ব্রাজিল। নিজেদের মহাদেশ দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকা মহাদেশ থেকে ৬টি করে দলের মুখোমুখি হয়েছে। এশিয়া থেকে ৫টি দল, কনক্যাকাফ থেকে ৩ দল এবং ওশেনিয়া থেকে ১টি দলের মুখোমুখি হয়েছে ব্রাজিল।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
Theme Customized By BreakingNews