1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নান্দনিক স্থাপনায় ফুটে উঠেছে বুদ্ধের শান্তি ও মানবতার বার্তা শারদ সম্মাননা ২০২৬: চট্টগ্রামে সেরা ৫ পূজামণ্ডপ নির্বাচিত পূর্ব বাকলিয়ায় কিশোর গ্যাংয়ের হামলা ও বাড়ি ভাঙচুরের অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় আরিফের অপকর্মের পাহাড় ঘুষ লেনদেন, সরকারি কোয়ার্টার সাবলেট ও ভুয়া জ্বালানি বিল তোলার অভিযোগ চট্টগ্রাম বনবিভাগে বেপরোয়া দুর্নীতি ও চাঁদাবাজি: ভেঙে পড়ছে শৃঙ্খলা জামালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত সুফল প্রকল্পে দেড় কোটির অনিয়ম: বন কর্মকর্তা উম্মে হাবিবাসহ একাধিক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের কাছে তদন্তের দাবি ‘আমি একা খাইনি’ লোকমানের স্বীকারোক্তিতে তোলপাড় চট্টগ্রাম এলএ শাখা স্প্রিং-২০২৭ থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক প্রোগ্রাম চালু করছে ইউসিটিসি পটিয়া ভূমি অফিসে-সরকারি গোপন নথি কেনাবেচায় কোটিপতি ফরহাদ

ইউসিটিসিতে অর্থ কমিটির ১২তম সভা অনুষ্ঠিত

রিপোটারের নাম
  • শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

নাগরিক নিউজ ডেক্স:

গত শুক্রবার, ৫ ডিসেম্বর ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগাং (ইউসিটিসি)-এর কনফারেন্স রুমে অর্থ কমিটির ১২তম সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বোর্ড অব ট্রাস্টিজ (BoT)–এর সচিব ও বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জনাব মোঃ ওসমান।

অর্থ কমিটির সদস্য–সচিব ও ইউসিটিসির অর্থ পরিচালক জনাব আব্দুল কাদের তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ জাহিদ হোসেন শরীফ, রেজিস্ট্রার জনাব সালাহউদ্দিন আহমেদ, অর্থ কমিটির সদস্য ও ইউএসটিসি’র উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান এবং জনাব ওয়াহিদুল ইসলাম। পাশাপাশি উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজ সদস্য মিসেস নাহিদা সুলতানা ইয়াছমিন ও মোঃ সোলেমান।

সভায় অর্থ কমিটির ১১তম সভার কার্যবিবরণী ও গৃহীত সিদ্ধান্তসমূহ অনুমোদন করা হয় এবং সেসব সিদ্ধান্তের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়।

এ ছাড়াও ট্যুরিজম ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং নতুন বিভাগের জন্য প্রয়োজনীয় ল্যাব যন্ত্রপাতি/ইকুইপমেন্ট ক্রয়, Spring 2026 সেমিস্টারে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আকৃষ্ট করার লক্ষ্যে প্রস্তাবিত ব্যয়, এবং ইউসিটিসির বিভিন্ন বিভাগের ২০২৫ সালের FEST, বনভোজন, স্টাডি ট্যুর ও বিদায় অনুষ্ঠানের জন্য বরাদ্দ অনুমোদন করা হয়।

সভায় অডিট ফার্ম কর্তৃক পরিচালিত হিসাব নিরীক্ষা কার্যক্রম সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আর্থিক বিষয় নিয়েও মতবিনিময় করা হয়।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: WhatHappen
jp-5d10b93919362ae286b3