1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
একজন মহা বীরের বিদায়, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ইরানে সারোয়াতলীতে মাস্টারদা সূর্য সেন ও বিপ্লবী তারকেশ্বর দস্তিদারের ৯৩ তম ফাঁসি দিবস পালন চকরিয়ায় তিন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ ভাষা শহিদদের প্রতি বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের শ্রদ্ধাঞ্জলি “চার মাসেই ফের চট্টগ্রামে বিতর্কিত নাজির জামাল: প্রশাসনে তীব্র সমালোচনা” প্রবীণ সাংবাদিক মুছা খালেদ আর নেই PCIU teacher joins CPEC 2026 Int’l conference as keynote speaker ২৯৭টি আসনে বিএনপি ২০৯, জামায়াত ৬৮, এনসিপি ৬ আসনে জয়ী কক্সবাজারে বনভূমি দখলে বিপর্যয় ৩৯ শতাংশ বন উজাড়, নীরব প্রশাসন—বাড়ছে পরিবেশ ঝুঁকি চট্টগ্রাম বন্দরের ধর্মঘট স্থগিত
শিরোনাম :

কবরস্থানের ভাঙা কবরে ৬ বন্দুক, ১ পাইপগান! নোয়াখালীর বেগমগঞ্জে অস্ত্র উদ্ধার

  • রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় একটি কবরস্থান থেকে বস্তাবন্দি অবস্থায় ৬টি একনলা বন্দুক ও একটি পাইপগান উদ্ধার করেছে পুলিশ।

উদ্ধার: রোববার (৭ নভেম্বর) সকাল ৯টার দিকে।

উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের জগদীশপুর গ্রামের মনু মিজির বাড়ির পারিবারিক কবরস্থানের একটি ভাঙা কবর থেকে।

সকালে মনু মিজির বাড়ির লোকজন পারিবারিক কবরস্থান পরিষ্কার করতে গেলে একটি ভাঙা কবরে বস্তাবন্দি ব্যাগ পড়ে থাকতে দেখে।

তারা তাৎক্ষণিকভাবে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা এবং নোয়াখালীর বেগমগঞ্জ থানায় খবর দেয়।

খবর পেয়ে দুই থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিত্যক্ত অবস্থায় বস্তাবন্দি ব্যাগটি উদ্ধার করে।

ব্যাগটি খুলে মোট ৬টি দেশীয় তৈরি একনলা বন্দুক এবং ১টি দেশীয় তৈরি পাইপগান পাওয়া যায়।

পুলিশের বক্তব্য:

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে।

বর্তমানে অস্ত্রগুলো লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা হেফাজতে রাখা হয়েছে।

এ ঘটনায় পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
Theme Customized By BreakingNews