1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
চসিকের সান্ধ্যকালীন হামের টিকা কর্মসূচি এগিয়ে চলছে পটিয়ায় ১৩৩ কোটি টাকার হাইড্রলিক এলিভেটর ড্যাম নির্মাণ কাজ ৪র্থ হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন ইউসিটিসিতে “Growing Stronger, Together” শীর্ষক মানসিক স্বাস্থ্য ও একাডেমিক উৎকর্ষ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত তাপদাহে কাপ্তাই হ্রদে পানি সংকট তীব্র, ৫ ইউনিটের মধ্যে ৪টি বন্ধ—বিদ্যুৎ উৎপাদন নেমে এলো ৪০ মেগাওয়াটে ইউসিটিসিতে এডমিশন ফেয়ারের সময়সীমা ২৭ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি খাজা  রোডে সরকারি সড়কে ডিপ টিউবওয়েল বসানোকে ঘিরে উত্তেজনা, সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় নৌমন্ত্রীর হাতে চট্টগ্রামে “ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউটের ইতিহাস ও উন্নয়ন” গ্রন্থের মোড়ক উন্মোচন রিহ্যাব নির্বাচন ২০২৬-২০২৮: চট্টগ্রাম থেকে মোরশেদুল হাসানসহ নতুন নেতৃত্ব নির্বাচিত বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন মেরিটাইম ইন্সটিটিউটের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ
শিরোনাম :

বিদেশে থেকেও ভোট দেবেন ২.২৩ লাখ বাংলাদেশি! ইসি’র ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে রেকর্ড নিবন্ধন

  • রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এ পর্যন্ত ২ লাখ ২৩ হাজার ৪৭১ জন প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন।

আজ রোববার সকাল ১০টা পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট থেকে এ তথ্য জানা গেছে।

পোস্টাল ভোট বিডি অ্যাপের তথ্যানুযায়ী, নিবন্ধনকারীদের মধ্যে ২ লাখ ৩ হাজার ৩৬২ পুরুষ ভোটার ও ২০ হাজার ১০৯ নারী ভোটার রয়েছেন।

‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে সঠিক ঠিকানা দিতে প্রবাসীদের আহ্বান ইসির

দেশভিত্তিক নিবন্ধনের মধ্যে সৌদি আরবে ৫১ হাজার ৫৭২ জন, যুক্তরাষ্ট্রে ১৯ হাজার ৫৭৮, কাতারে ১৩ হাজার ৮৯, সংযুক্ত আরব আমিরাতে ১২ হাজার ৪৯২, মালয়েশিয়ায় ১২ হাজার ১১৬, সিঙ্গাপুরে ১২ হাজার ১০৬, যুক্তরাজ্যে ১১ হাজার ১৯৬, দক্ষিণ কোরিয়ায় ৯ হাজার ৫১০, কানাডায় ৯ হাজার ২৬৯, ওমানে ৮ হাজার ৭০৭, অস্ট্রেলিয়ায় ৭ হাজার ৯২৩, ইতালিতে ৭ হাজার ৬০৭ ও জাপানে ৬ হাজার ৯৬৯ জন।

পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধনের সময় সঠিক ঠিকানা দিতে প্রবাসী ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছে ইসি। কমিশন বলছে, তা না হলে ভোটারদের কাছে পোস্টাল ব্যালট পেপার পাঠানো সম্ভব হবে না।

ইসি ২৫ ডিসেম্বর পর্যন্ত পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটারদের নিবন্ধনের জন্য সময় বাড়িয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
Theme Customized By BreakingNews