1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
টিকাদান কার্যক্রমকে শতভাগ সফল করতে হবে: মেয়র ডা. শাহাদাত বিএডিসির ৬০২ কোটির সেচ প্রকল্প: কাজ না করেই বিল হরিলুট, পালালেন পিডি চট্টগ্রাম বন্দরের এনসিটি বিদেশি অপারেটর দিয়ে পরিচালনার রেয়াতি চুক্তির খসড়া অনুমোদন মেঘনা পেট্রোলিয়ামে এজিএম রাশেদুলের ‘আলাদিনের চেরাগ’: ভুয়া সনদে চাকরি থেকে শুরু করে শত কোটি টাকার তেল চুরি ও দুর্নীতি! চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে ২০ দিনের কারাদণ্ড ঘুষের টাকাসহ সাব-রেজিস্ট্রার ও দুই সহযোগী আটক বাসের ভাড়া বাড়লো এখনো বহাল চট্টগ্রাম বন্দরের আলোচিত চেয়ারম্যান—খুঁটির জোর কোথায়? চকরিয়ায় বাদীসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা, প্রত্যাহারের দাবি এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে রাউজানে অবৈধ সার ব্যবসার বিরুদ্ধে অভিযান

৯৪ ব্যাচের বন্ধুদের বার্ষিক পারিবারিক মিলনমেলা, মেজবান ও সাংস্কৃতিক অনুষ্ঠান

রিপোটারের নাম
  • সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬

ফটিকছড়ি জাহানপুর আমজাদ আলী আবদুল হাদী ইন্সটিটিউটের ১৯৯৪ ব্যাচের বন্ধুদের উদ্যোগে বার্ষিক পারিবারিক মিলনমেলা, মেজবান ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত ৩১ জানুয়ারি দিনব্যাপী নগরীর মুরাদপুর কনভেনশন হলে অনুষ্ঠিত হয়।

সঙ্গীতশিল্পী ও উপস্থাপক মাহবুবুর রহমান সাগরের সঞ্চালনায় অনুষ্ঠানের সূচনা হয় জাতীয় সঙ্গীত পরিবেশন ও থিম সং উদ্বোধনের মাধ্যমে। থিম সংটির কথা লিখেছেন বাংলাদেশ বেতার ও টেলিভিশনের বিশিষ্ট গীতিকার উত্তম কুমার আচার্য্য। এতে কণ্ঠ দেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী সামশুল হায়দার তুষার ও গীতা আচার্য্য।

অনুষ্ঠানের আহ্বায়ক চৌধুরী মুহাম্মদ ইকরাম এর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উদযাপন পরিষদের সচিব মোহাম্মদ শহিদুল্লা, মোহাম্মদ শাহাজান, মোহাম্মদ ওবায়দুল্লা, মনিরা ইয়াছমিন, ইলা বড়ুয়া, কহিনুর আকতার, টিনা, লয়লাসহ ৯৪ ব্যাচের অন্যান্য বন্ধুরা।

অনুষ্ঠানে জাহানপুর আমজাদ আলী আবদুল হাদী ইন্সটিটিউটের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক জনাব আবুল ফয়েজ স্যারকে আজীবন সম্মাননা প্রদান করা হয়। উপস্থিত বন্ধুদের অংশগ্রহণে অনুষ্ঠানটি এক আবেগঘন ও স্মৃতিজাগানিয়া পরিবেশের সৃষ্টি করে।

অংশগ্রহণকারী সকলের জন্য দুপুরে ঐতিহ্যবাহী মেজবানী খাবারের আয়োজন করা হয়। এরপর অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে চট্টগ্রামের জনপ্রিয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। এতে অংশ নেন গীতা আচার্য্য, সামশুল হায়দার তুষার, জান্নাতুল ফেরদৌস সুমি, বাউল মোজাহের, অজুফা আকতার সাথী, রেজাউল তুহিন, নুসরাত সুমি, রিদু চৌধুরীসহ আরও অনেকে।

যন্ত্রসংগীতে ছিলেন কিবোর্ডে তপন নয়ন আচার্য্য, অক্টোপ্যাডে তাজু ও টিটু দাশ, তবলায় বাবলা, লিড গিটারে তন্ময়, বাঁশিতে মিন্টু, বেইজ গিটারে সুজন এবং বাংলা ডোলে প্রদীপ প্রমুখ।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: WhatHappen
jp-5d10b93919362ae286b3