1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পিডিজি ইসতিয়াক এ জামানের নেতৃত্বে রোটারি ক্লাব অব চিটাগাং মেরিন সিটিতে রিপসা টিমের অফিশিয়াল ভিজিট ইউসিটিসি-তে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সেমিনার অনুষ্ঠিত আমার বাড়ি প্রোপার্টিজ লিমিটেডের ডিরেক্টর কনফারেন্স অনুষ্ঠিত নান্দনিক স্থাপনায় ফুটে উঠেছে বুদ্ধের শান্তি ও মানবতার বার্তা শারদ সম্মাননা ২০২৬: চট্টগ্রামে সেরা ৫ পূজামণ্ডপ নির্বাচিত পূর্ব বাকলিয়ায় কিশোর গ্যাংয়ের হামলা ও বাড়ি ভাঙচুরের অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় আরিফের অপকর্মের পাহাড় ঘুষ লেনদেন, সরকারি কোয়ার্টার সাবলেট ও ভুয়া জ্বালানি বিল তোলার অভিযোগ চট্টগ্রাম বনবিভাগে বেপরোয়া দুর্নীতি ও চাঁদাবাজি: ভেঙে পড়ছে শৃঙ্খলা জামালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত সুফল প্রকল্পে দেড় কোটির অনিয়ম: বন কর্মকর্তা উম্মে হাবিবাসহ একাধিক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের কাছে তদন্তের দাবি

ইউসিটিসি’র  সিন্ডিকেট সভা অনুষ্ঠিত  

রিপোটারের নাম
  • শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬

গত ০৬ই ফেব্রুয়ারি ২০২৬ শুক্রবার ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগাং (ইউসিটিসি)-এর সিন্ডিকেট সভা বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. মোঃ জাহিদ হোসেন শরীফ। গুরুত্বপূর্ণ একাডেমিক ও প্রশাসনিক সিদ্ধান্তসমূহ গ্রহণের লক্ষ্যে এই সভায় সিন্ডিকেটের সদস্যবৃন্দ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

সভায় অংশগ্রহণ করেন ইউসিটিসির প্রতিষ্ঠাতা জনাব মোহাম্মদ ওসমান, বরেণ্য শিক্ষাবিদ ও বুয়েটের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোহাম্মদ কায়কোবাদ, ইউসিটিসির স্কুল অব বিজনেজ ডিন প্রফেসর ড. হারুনুর রশিদ, ইউসিটিসির স্কুল অব আর্টস এন্ড সোশ্যাল সায়েন্স এডভাইজার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আরবি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ গিয়াস ঊদ্দীন তালুকদার,  চুয়েটের প্রফেসর ও সাবেক উপ-উপাচার্য ড. জামালউদ্দিন আহমেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রফেসর এ. বি. এম. আবু নোমান, বিওটি চেয়ারম্যান জনাব মোঃ নবীউল আলম তালুকদার এবং বিওটি সদস্য মিসেস নাহিদা সুলতানা ইয়াছমিন। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোহাম্মদ নুরুল আবছার, রেজিস্ট্রার ও সিন্ডিকেটের সদস্য সচিব জনাব সালাহউদ্দিন আহমেদ, ইউএসটিসির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মান, ইউসিটিসির কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক মুহাম্মদ আবু জাবেদ, সহকারী রেজিস্ট্রার জনাব এস. এম. শহীদুল আলম এবং সিনিয়র এডমিন অফিসার জনাব মোঃ আকরামউদ্দৌলাহ। সভার কার্যক্রম পরিচালনা করেন রেজিস্ট্রার ও সিন্ডিকেটের সদস্য সচিব জনাব সালাহউদ্দিন আহমেদ। সভায় বিগত একাডেমিক কাউন্সিলের কার্যবিবরণী অনুমোদনের পাশাপাশি পূর্ববর্তী সিদ্ধান্তসমূহ বাস্তবায়ন অগ্রগতি বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়। একাডেমিক সমৃদ্ধি, প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন–এ তিনটি দিককে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: WhatHappen
jp-5d10b93919362ae286b3