Warning: Creating default object from empty value in /home/nagoriknewsbd/public_html/wp-content/themes/BreakingNews/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
খাজা  রোডে সরকারি সড়কে ডিপ টিউবওয়েল বসানোকে ঘিরে উত্তেজনা, সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় খাজা  রোডে সরকারি সড়কে ডিপ টিউবওয়েল বসানোকে ঘিরে উত্তেজনা, সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় – নাগরিক নিউজ
  1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
শনিবার, ২০ জুন ২০২৬, ১২:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
চকরিয়ায় বিএনপি নেতা শাহেদুলের অপকর্মে উত্তাল ফাঁসিয়াখালী সাংবাদিক ও শিক্ষার্থী লাঞ্ছনায় বিতর্কিত সিএমপির ডিসি আমিরুল অবশেষে প্রত্যাহার বাপাউবো চট্টগ্রাম সার্কেলে হরিলুট: তত্ত্বাবধায়ক প্রকৌশলী জুলফিকার তারেকের বিরুদ্ধে হাজার কোটি টাকার দুর্নীতি ও কানাডায় অর্থ পাচারের অভিযোগ সম্যকের ২০২৬-২৭ কেন্দ্রীয় কমিটি গঠন: সভাপতি রুপস বড়ুয়া, সাধারণ সম্পাদক বিজয় বড়ুয়া চকরিয়ায় ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি’র সভাপতি মনসুর মহসিন, সম্পাদক ইউসুফ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও মহানগর শ্রমিক দলের ঈদ পুর্নমিলনী অনুষ্ঠিত চকরিয়া থানার ঢিলছোঁড়া দূরত্বে আইনজীবী সমিতির সভাপতির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি প্রেমিককে বাঁচাতে জড়িয়ে ধরলেন প্রেমিকা, চকরিয়া থানার এস আই আরকানুল ইসলামের চন্দনাইশে সন্ত্রাসীদের নির্যাতনের শিকার সংখ্যালঘু পরিবার:১৫০ বছরের পুরনো পথ দখল ইউসিটিসি সনাতনী স্টুডেন্টস এসোসিয়েশনের উদ্যোগে তীর্থযাত্রা অনুষ্ঠিত
শিরোনাম :

খাজা  রোডে সরকারি সড়কে ডিপ টিউবওয়েল বসানোকে ঘিরে উত্তেজনা, সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড়

  • মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

চট্টগ্রাম ব্যুরো:
চট্টগ্রাম নগরীর খাজা রোড এলাকায় সরকারি সড়কের উপর ডিপ টিউবওয়েল বসানোকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ, যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা বা হতাহতের ঘটনা ঘটতে পারে।
অভিযোগ উঠেছে, খাজা রোডের জহির টাওয়ারের মালিকপক্ষ ও কেয়ারটেকার শওকত নামের এক ব্যক্তি চট্টগ্রাম সিটি করপোরেশনের অনুমতি ছাড়াই ব্যস্ততম সড়কের উপর খনন করে ডিপ টিউবওয়েল স্থাপনের কাজ চালিয়ে যাচ্ছেন। এতে সড়কে যান চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছে এবং পথচারীসহ স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়ছেন।
এদিকে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে এ নিয়ে সমালোচনার ঝড় ওঠে এবং কমেন্টে অভিযুক্তদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে নানা ধরনের নেতিবাচক মন্তব্য করছেন নেটিজেনরা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী এলাকাবাসী বলেন,
“এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে। হঠাৎ করে রাস্তার মাঝখানে খোঁড়াখুঁড়ি শুরু করায় আমাদের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। কেউ কিছু বলতে গেলেই বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হয়। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।”
এ বিষয়ে শাহাদাত হোসেন, মেয়র, চট্টগ্রাম সিটি করপোরেশন বলেন,
“সরকারি সড়কের উপর কোনো ধরনের স্থাপনা বা খননকাজ অনুমতি ছাড়া করা সম্পূর্ণ অবৈধ। খাজা রোডের বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং জনদুর্ভোগ দূর করতে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।”
অভিযোগের বিষয়ে অভিযুক্ত শওকত বলেন,
“আমরা কোনো অবৈধ কাজ করছি না। এলাকার প্রয়োজনের কথা বিবেচনা করেই ডিপ টিউবওয়েল বসানো হচ্ছে। বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝি হচ্ছে। আমরা প্রয়োজনীয় অনুমতির বিষয়টিও দেখছি।”
এদিকে স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, ব্যস্ততম সড়কে এমন খননকাজ অব্যাহত থাকলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
Theme Customized By BreakingNews