1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
টিকাদান কার্যক্রমকে শতভাগ সফল করতে হবে: মেয়র ডা. শাহাদাত বিএডিসির ৬০২ কোটির সেচ প্রকল্প: কাজ না করেই বিল হরিলুট, পালালেন পিডি চট্টগ্রাম বন্দরের এনসিটি বিদেশি অপারেটর দিয়ে পরিচালনার রেয়াতি চুক্তির খসড়া অনুমোদন মেঘনা পেট্রোলিয়ামে এজিএম রাশেদুলের ‘আলাদিনের চেরাগ’: ভুয়া সনদে চাকরি থেকে শুরু করে শত কোটি টাকার তেল চুরি ও দুর্নীতি! চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে ২০ দিনের কারাদণ্ড ঘুষের টাকাসহ সাব-রেজিস্ট্রার ও দুই সহযোগী আটক বাসের ভাড়া বাড়লো এখনো বহাল চট্টগ্রাম বন্দরের আলোচিত চেয়ারম্যান—খুঁটির জোর কোথায়? চকরিয়ায় বাদীসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা, প্রত্যাহারের দাবি এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে রাউজানে অবৈধ সার ব্যবসার বিরুদ্ধে অভিযান

চন্দনাইশে ঘর নির্মাণে বাধা, হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ; চাঁদাবাজ ও দখলবাজ হিসেবে অভিযুক্ত বাদশা মিয়া

রিপোটারের নাম
  • শুক্রবার, ১৫ মে, ২০২৬
বাদশা মিয়ার বিরুদ্ধে দখল ও হুমকির অভিযোগ, তদন্ত চলছে

চন্দনাইশ প্রতিনিধি :

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আব্বাস পাড়া এলাকায় পৈতৃক ভিটায় ঘর নির্মাণকে কেন্দ্র করে হামলা, ভয়ভীতি, চাঁদাবাজি ও দখলচেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় ব্যক্তি বাদশা মিয়া ও তার স্ত্রী ইয়াছিমিন আক্তারের বিরুদ্ধে। এ ঘটনায় একই পরিবারের তিন সদস্য আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী সাজ্জাদ হোসেন বাদী হয়ে চন্দনাইশ থানা-য় বাদশা মিয়া, ইয়াছিমিন আক্তার ও জেসমিন আক্তারের নাম উল্লেখসহ কয়েকজন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, সাজ্জাদ হোসেন তার পৈতৃক ভিটায় ঘর নির্মাণের কাজ শুরু করলে বাদশা মিয়া প্রথমে সহযোগিতার আশ্বাস দিলেও পরে নির্মাণকাজে বাধা সৃষ্টি করেন। একপর্যায়ে ঘর নির্মাণ চালিয়ে যেতে হলে মোটা অঙ্কের চাঁদা দাবি করা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন, হুমকি ও হয়রানি করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী পরিবারের দাবি, এলাকায় চাঁদাবাজ ও দখলবাজ হিসেবে পরিচিত বাদশা মিয়া দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে আসছেন। তার বিরুদ্ধে জমি দখলের চেষ্টা, হামলা, হুমকি ও প্রভাব বিস্তারের নানা অভিযোগ রয়েছে বলেও স্থানীয়রা জানিয়েছেন।

অভিযোগে আরও বলা হয়, পুনরায় ঘর নির্মাণকাজ শুরু করলে পরিকল্পিতভাবে হামলা চালিয়ে কাজ বন্ধ করে দেওয়া হয়। হামলায় সাজ্জাদ হোসেনের মা গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া সাজ্জাদ ও তার ভাই ইমরানকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বর্তমানে বাদশা মিয়া ও তার পরিবারের পক্ষ থেকে বাদী ও তার স্বজনদের নিয়মিত প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন ভুক্তভোগীরা। এতে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে।

ভুক্তভোগী সাজ্জাদ হোসেন বলেন,
“আমার মা হাসপাতালে চিকিৎসাধীন। আমাদের ওপর পরিকল্পিত হামলা হয়েছে। প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। আমরা পরিবার নিয়ে আতঙ্কে আছি। প্রশাসনের কাছে নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি করছি।”

এ বিষয়ে তদন্ত কর্মকর্তা এসআই জাহাঙ্গীর আলম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযোগের বিষয়ে বাদশা মিয়ার বক্তব্য জানতে একাধিকবার তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: WhatHappen
jp-5d10b93919362ae286b3