1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
শনিবার, ১১ জুলাই ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
জলাবদ্ধতা নিরসনে বসছে ১৯ সদস্যের সমন্বয় কমিটি চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত প্রধান প্রকৌশলীর নির্দেশ অমান্য: ঢাকা গণপূর্ত ই/এম বিভাগ-৩ এ ওটিএম পদ্ধতিতে কোটি টাকার ‘টেন্ডার বাণিজ্য’ বৃষ্টিতে রেকর্ড গড়ল চট্টগ্রাম, ৪২ বছরে সর্বোচ্চ বর্ষণ অবশেষে শপথ নিলেন ফটিকছড়ির এমপি সারোয়ার আলমগীর দুই যুগ ধরে একই নেতৃত্ব: রুমা প্রেসক্লাবে ক্ষোভ, দলবদল করে অনুদান আত্মসাতের অভিযোগ অনুসন্ধানী প্রতিবেদন: সিডিএ’র এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে হাজার কোটির লুটপাট ও ‘মূল্য সমন্বয়ের’ মহোৎসব সেনাবাহিনীর মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী চট্টগ্রামে বৃষ্টি আরও বাড়বে, পাহাড়ি এলাকায় সতর্কতা জারি বন একাডেমির পরিচালক আমিনুল ইসলামের পাহাড়সম অবৈধ সম্পদ: নিয়োগ ও বদলি বাণিজ্যে শত কোটির সাম্রাজ্য
শিরোনাম :

জলাবদ্ধতা নিরসনে বসছে ১৯ সদস্যের সমন্বয় কমিটি

  • শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
জলাবদ্ধতা নিরসনে করণীয় নির্ধারণ এবং চলমান প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনায় জরুরি সভা ডেকেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। 

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল ৩টায় চসিকের সম্মেলন কক্ষে মেয়র ও জলাবদ্ধতা-সংক্রান্ত ১৯ সদস্যের সমন্বয় কমিটির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হবে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাধারণ শাখা থেকে জারি করা এক সভার নোটিশে জানানো হয়, মহানগরীর খাল ও পানি নিষ্কাশন নালা সারা বছর সচল রাখা এবং বিভিন্ন উন্নয়ন ও সেবামূলক কার্যক্রমে সমন্বয় জোরদারের লক্ষ্যে গঠিত ১৯ সদস্যের কমিটির এ জরুরি সভা আহ্বান করা হয়েছে।

সভায় জলাবদ্ধতা নিরসনে করণীয় নির্ধারণ, চলমান প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে আলোচনা হবে।

সভায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান, বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেডের কমান্ডার, চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন), জেলা প্রশাসক, স্থানীয় সরকার বিভাগের (সিটি কর্পোরেশন-১ শাখা) উপসচিব, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত কমিশনার (ট্রাফিক), ৩৪ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেডে কর্মরত জলাবদ্ধতা নিরসন প্রকল্পের প্রকল্প পরিচালক, সিডিএর সদস্য (প্রকৌশল), চসিকের সচিব, প্রধান প্রকৌশলী ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চিফ হাইড্রোগ্রাফার, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) অতিরিক্ত প্রধান প্রকৌশলী, সিডিএর জলাবদ্ধতা নিরসন প্রকল্পের প্রকল্প পরিচালক, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির মহাব্যবস্থাপক, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের প্রকল্প পরিচালক, আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক এবং চসিকের খাল ও জলাবদ্ধতা বিশেষজ্ঞ শাহরিয়ার খালেদ উপস্থিত থাকবেন।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
Theme Customized By BreakingNews