1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
দক্ষিণ চট্টগ্রামের বন্যার্তদের পাশে দাঁড়ালেন ইউসিটিসির শিক্ষার্থীরা চায়না মেরিটাইম ফোরাম ও শিপ টেকনোলজি অ্যান্ড সেফটি সম্মেলন অনুষ্টিত বনের প্রহরী যখন ভক্ষক: ডেপুটি রেঞ্জার শামীমের দাপটে দিশেহারা বন বিভাগ ও ব্যবসায়ীরা সাতকানিয়ায় বন্যার্তদের পাশে সিস্টেম গ্রুপ ত্রাণ সামগ্রী ও নগদ টাকা বিতরণ পুলিশ পরিচয়ে বাসায় প্রবেশ, হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ সাবেক স্ত্রীর বিরুদ্ধে জলাবদ্ধতা নিরসনে বসছে ১৯ সদস্যের সমন্বয় কমিটি চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত প্রধান প্রকৌশলীর নির্দেশ অমান্য: ঢাকা গণপূর্ত ই/এম বিভাগ-৩ এ ওটিএম পদ্ধতিতে কোটি টাকার ‘টেন্ডার বাণিজ্য’ বৃষ্টিতে রেকর্ড গড়ল চট্টগ্রাম, ৪২ বছরে সর্বোচ্চ বর্ষণ অবশেষে শপথ নিলেন ফটিকছড়ির এমপি সারোয়ার আলমগীর
শিরোনাম :
দক্ষিণ চট্টগ্রামের বন্যার্তদের পাশে দাঁড়ালেন ইউসিটিসির শিক্ষার্থীরা চায়না মেরিটাইম ফোরাম ও শিপ টেকনোলজি অ্যান্ড সেফটি সম্মেলন অনুষ্টিত বনের প্রহরী যখন ভক্ষক: ডেপুটি রেঞ্জার শামীমের দাপটে দিশেহারা বন বিভাগ ও ব্যবসায়ীরা সাতকানিয়ায় বন্যার্তদের পাশে সিস্টেম গ্রুপ ত্রাণ সামগ্রী ও নগদ টাকা বিতরণ পুলিশ পরিচয়ে বাসায় প্রবেশ, হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ সাবেক স্ত্রীর বিরুদ্ধে জলাবদ্ধতা নিরসনে বসছে ১৯ সদস্যের সমন্বয় কমিটি চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত প্রধান প্রকৌশলীর নির্দেশ অমান্য: ঢাকা গণপূর্ত ই/এম বিভাগ-৩ এ ওটিএম পদ্ধতিতে কোটি টাকার ‘টেন্ডার বাণিজ্য’ বৃষ্টিতে রেকর্ড গড়ল চট্টগ্রাম, ৪২ বছরে সর্বোচ্চ বর্ষণ অবশেষে শপথ নিলেন ফটিকছড়ির এমপি সারোয়ার আলমগীর

চায়না মেরিটাইম ফোরাম ও শিপ টেকনোলজি অ্যান্ড সেফটি সম্মেলন অনুষ্টিত

  • মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

 

গত ১৩ জুলাই ২০২৬: চীনের ইয়াংঝৌ শহরে অনুষ্ঠিত চায়না মেরিটাইম ফোরাম ২০২৬ এবং ইন্টারন্যাশনাল কনফারেন্স অন শিপ টেকনোলজি অ্যান্ড সেফটি ২০২৬-এ অংশগ্রহণের মাধ্যমে বৈশ্বিক মানসম্পন্ন সামুদ্রিক মানবসম্পদ গড়ে তোলার ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতি ও অঙ্গীকার তুলে ধরা হয়েছে।

১০-১১ জুলাই চায়না মেরিটাইম ডে উপলক্ষে আয়োজিত এ আন্তর্জাতিক সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের সামুদ্রিক খাতের নীতিনির্ধারক, নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধি, শিক্ষাবিদ, শিল্প বিশেষজ্ঞ এবং খাতসংশ্লিষ্ট নেতৃবৃন্দ অংশ নেন। তারা বৈশ্বিক শিপিং শিল্পের ভবিষ্যৎ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং দক্ষ মানবসম্পদ উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন।
বাংলাদেশের চার সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাংলাদেশ মেরিন একাডেমির কমান্ড্যান্ট ক্যাপ্টেন কাজী এ. বি. এম. শামীম। প্রতিনিধিদলের অন্যান্য সদস্য ছিলেন নৌপরিবহন অধিদপ্তরের কন্ট্রোলার অব মেরিটাইম এডুকেশন ক্যাপ্টেন সাঈদ আহমেদ, ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট, চট্টগ্রামের অধ্যক্ষ ক্যাপ্টেন আতাউর রহমান এবং ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট, মাদারীপুরের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নৌপ্রকৌশলী মোহাম্মদ শহিদ উল্লাহ।
সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধান হিসেবে ক্যাপ্টেন কাজী এ. বি. এম. শামীম একটি কীনোট উপস্থাপনা প্রদান করেন। তিনি ফোরামের প্রতিপাদ্য “স্মার্ট, গ্রিন ও ইন্টেলিজেন্ট শিপিংয়ের জন্য দক্ষ মানবসম্পদ গড়ে তোলা”-এর আলোকে বাংলাদেশের সামুদ্রিক শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নের সাফল্য তুলে ধরেন। তিনি বলেন, আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের সামুদ্রিক শিক্ষা ও প্রশিক্ষণ ব্যবস্থাকে আধুনিকায়নের মাধ্যমে ভবিষ্যৎ নাবিকদের ব্যবহারিক দক্ষতা, ডিজিটাল জ্ঞান এবং প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে।
এদিকে, নৌপরিবহন অধিদপ্তরের কন্ট্রোলার অব মেরিটাইম এডুকেশন ক্যাপ্টেন সাঈদ আহমেদ সামুদ্রিক মানবসম্পদ উন্নয়নবিষয়ক একটি উচ্চপর্যায়ের প্যানেল আলোচনায় অংশ নেন। তিনি বিভিন্ন দেশের বিশেষজ্ঞদের সঙ্গে সামুদ্রিক প্রশাসনের চ্যালেঞ্জ ও সম্ভাবনা, দক্ষ জনবল উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর বৈশ্বিক শিপিং শিল্পের জন্য উপযুক্ত মানবসম্পদ তৈরির বিষয়ে মতবিনিময় করেন।
চায়না মেরিটাইম ফোরামের পাশাপাশি বাংলাদেশ প্রতিনিধিদল ইন্টারন্যাশনাল কনফারেন্স অন শিপ টেকনোলজি অ্যান্ড সেফটি ২০২৬-এ অংশগ্রহণ করে জাহাজ প্রযুক্তির সর্বশেষ উদ্ভাবন, সামুদ্রিক নিরাপত্তা, পরিবেশগত টেকসই উন্নয়ন, উদ্ভাবন এবং আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে বিশ্বের শীর্ষস্থানীয় বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে।
সম্মেলনে প্রতিনিধিদল বৈশ্বিক সামুদ্রিক শ্রমবাজারে বাংলাদেশের ক্রমবর্ধমান অবদান এবং আন্তর্জাতিক মানসম্পন্ন দক্ষ নাবিক সরবরাহকারী দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান তুলে ধরে। একই সঙ্গে সামুদ্রিক শিক্ষা, প্রশিক্ষণ, প্রযুক্তি বিনিময় এবং কর্মসংস্থানের ক্ষেত্রে বাংলাদেশ ও চীনের মধ্যে সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়, যাতে আন্তর্জাতিক শিপিং শিল্পে আরও বেশি সংখ্যক বাংলাদেশি নাবিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়।
বাংলাদেশের এ অংশগ্রহণ দেশের সামুদ্রিক শিক্ষা ও প্রশিক্ষণ ব্যবস্থাকে আরও শক্তিশালী করা, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং বৈশ্বিক সামুদ্রিক খাতে একটি উদীয়মান ও দায়িত্বশীল সামুদ্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় করার অঙ্গীকারের প্রতিফলন।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
Theme Customized By BreakingNews