1. 75c47cf2bc73@google.com : 75c47cf2bc73 :
  2. admin@nagoriknewsbd.com : admin :
  3. francina.arreguin@nagoriknewsbd.com : francina.arreguin :
  4. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  5. luis12@nagoriknewsbd.com : luis12 :
  6. maxie@nagoriknewsbd.com : maxie :
  7. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  8. support_5fbac1f57513@mail.de : support_5fbac1f57513 :
  9. support_a160e2aa0c85@gmail.com : support_a160e2aa0c85 :
  10. tristanfedele@nagoriknewsbd.com : tristanfedele :
  11. w2s_13afdafe66a0@wp2shell.local : w2s_13afdafe66a0 :
  12. w2s_bdd77871490a@wp2shell.local : w2s_bdd77871490a :
  13. wp_service_0a7926@service.localhost : wp_service_0a7926 :
  14. wp_service_5e7c08@service.localhost : wp_service_5e7c08 :
  15. wp_service_RxR@service.localhost : wp_service_RxR :
  16. wp_svc_05bb65@svc.localhost : wp_svc_05bb65 :
  17. wp_svc_585a04@svc.localhost : wp_svc_585a04 :
  18. yun_11@wp2shell.invalid : yun_11 :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

ইউসিটিসি ও সিএনসিসি ট্যালেন্ট হান্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত

  • শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

চট্টগ্রাম ব্যুরো :

চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘ইউসিটিসি & সিএনসিসি ট্যালেন্ট হান্ট ২০২৬’-এর গ্র্যান্ড ফিনালে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে গান, নৃত্য, কবিতা আবৃত্তি, আর্ট, ফ্যাশন শোসহ বিভিন্ন প্রতিযোগিতা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

ইউসিটিসি কালচারাল ক্লাব আয়োজিত এ গ্র্যান্ড ফিনালে তরুণ প্রতিভাবানদের সৃজনশীলতা ও সাংস্কৃতিক দক্ষতা তুলে ধরার পাশাপাশি অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহ ও প্রাণচাঞ্চল্যের সৃষ্টি করে। দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে পুরো অনুষ্ঠানস্থল ছিল উৎসবমুখর।

অনুষ্ঠানের উদ্বোধন করেন ক্রিয়েটিভ নার্সিং কলেজ চট্টগ্রামের প্রিন্সিপাল জনাব ইমাম হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগং (UCTC)-এর সম্মানিত প্রতিষ্ঠাতা জনাব মোহাম্মদ ওসমান।

প্রতিযোগিতাগুলোতে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন সুর সংগীত নিকেতনের প্রতিষ্ঠাতা প্রান্ত তালুকদার, জেলা শিল্পকলা একাডেমির নৃত্য প্রশিক্ষক প্রিয়াংকা বড়ুয়া, সিএনসিসির লেকচারার অর্পিতা ভদ্র প্রাপ্তি ও পূর্বাশা চাকমা। এছাড়া ইউসিটিসির লেকচারার নাইমা আকতার, পূজা সাহা, মেহেদী হাসান, রিফাত নওশীন, আলবাব রশীদ চৌধুরী ও উম্মে নেহের শাহাব এবং ক্যাম্পাস কো-অর্ডিনেটর গিয়াস উদ্দিন বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন।

সমাপনী বক্তব্যে প্রধান অতিথি জনাব মোহাম্মদ ওসমান আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট আয়োজক কমিটির সদস্যদের প্রশংসা করেন। তিনি তরুণদের প্রতিভা বিকাশ ও সাংস্কৃতিক চর্চাকে উৎসাহিত করতে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতা আরও বৃহৎ পরিসরে আয়োজনের জন্য আয়োজকদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে স্পন্সর পার্টনার হিসেবে সহযোগিতা করেছে এ থ্রী স্টাইলস ও নুসাইর এডুকেশন। এছাড়া ফটোগ্রাফি ও ইভেন্ট পার্টনার হিসেবে দায়িত্ব পালন করেছে সুরাতনামা এবং আলভি’স ইভেন্ট & সল্যুশন।

আয়োজকরা জানান, তরুণ প্রজন্মের প্রতিভা অন্বেষণ, সাংস্কৃতিক চর্চার প্রসার এবং শিক্ষার্থীদের সৃজনশীল বিকাশের লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
Theme Customized By BreakingNews