1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বন বিভাগের চুনতি রেঞ্জ অফিসার আবির হোসেন ও সহকারী বন সংরক্ষক মো. দেলোয়ার হোসেনের, ইটভাটায় পুড়ছে সংরক্ষিত বনাঞ্চলের কাঠ ৯৪ ব্যাচের বন্ধুদের বার্ষিক পারিবারিক মিলনমেলা, মেজবান ও সাংস্কৃতিক অনুষ্ঠান দীর্ঘদিন পর সোহেল হত্যা মামলার মূল অভিযুক্ত গ্রেফতার রমজানের আগে বন্দর অচল, বাজারে চাপ বাড়ার আশঙ্কা বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের ডাকে আজও অচল প্রধান সমুদ্রবন্দর নির্বাচনে কোন ভাবে ইন্টারনেট বন্ধ থাকবে না- স্বরাষ্ট্র উপদেষ্টা সফল ভবিষ্যতের পথে নবীনদের প্রস্তুতির বার্তা পিসিআইইউতে ভোটের আগে নগদ ও বিকাশে কড়াকড়ি, দিনে সর্বোচ্চ ১০ হাজার টাকা লেনদেন রবিবার কালো পতাকা মিছিলসহ চট্টগ্রাম বন্দরে কর্মবিরতি অব্যাহত  কর্ণফুলীতে শিশুমৃত্যু,পরিচালক অসিত কুমারের দায় কোথায়?
শিরোনাম :

বাংলাদেশে মৌল উগ্রবাদের স্থান নেই-ইউনুস

  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

বাংলাদেশে উগ্র মৌলবাদ মাথাচাড়া দেবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, দেশের তরুণ সমাজ ধর্ম নিয়ে পক্ষপাতহীন এবং তারা বাংলাদেশকে নতুন করে গড়তে চায়। তরুণদের শক্তি পুরো বিশ্বকে বদলে দিতে পারে বলে তিনি বিশ্বাস করেন।

শুক্রবার (২০ ডিসেম্বর) ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশে জঙ্গিবাদের ঝুঁকি নিয়ে প্রশ্ন করা হলে তিনি এ কথা জানান।

সাম্প্রতিক গণ-অভ্যুত্থানের উদাহরণ দিয়ে ড. ইউনূস বলেন, “তরুণরা অত্যন্ত শক্তিশালী। বিশেষ করে তরুণীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। বাংলাদেশের অভ্যুত্থানে তারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তরুণদের স্বপ্ন পূরণে মনোযোগ দেওয়া আমাদের দায়িত্ব।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের তরুণরা যোগ্যতার দিক থেকে কোনো অংশে পিছিয়ে নেই। অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তিনজন তরুণকে অন্তর্বর্তী সরকারে অন্তর্ভুক্ত করা হয়েছে, যারা এখন মন্ত্রিসভার সদস্য হিসেবে অসাধারণ কাজ করছেন। তারা এই শতাব্দীর তরুণ, বিগত শতাব্দীর নয়।”

ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ড. ইউনূস বলেন, “আমাকে জোর করে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিতে বাধ্য করা হয়েছে। আমি আমার আগের কাজেই ফিরে যেতে চাই। সেটি বিশ্বব্যাপী তরুণদের ক্ষমতায়ন এবং উদ্ভাবনী উদ্যোগের জন্য।”

দ্য ইকোনমিস্ট ২০২৪ সালের বর্ষসেরা দেশের খেতাব বাংলাদেশকে প্রদান করেছে। স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন, ছাত্র-জনতার অভ্যুত্থান, এবং নতুন একটি যাত্রার সূচনা এই স্বীকৃতির মূল কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
Theme Customized By BreakingNews