1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালি অতিক্রম করলো ‘এমভি বাংলার জয়যাত্রা’ চকরিয়ায় বিএনপি নেতা শাহেদুলের অপকর্মে উত্তাল ফাঁসিয়াখালী সাংবাদিক ও শিক্ষার্থী লাঞ্ছনায় বিতর্কিত সিএমপির ডিসি আমিরুল অবশেষে প্রত্যাহার বাপাউবো চট্টগ্রাম সার্কেলে হরিলুট: তত্ত্বাবধায়ক প্রকৌশলী জুলফিকার তারেকের বিরুদ্ধে হাজার কোটি টাকার দুর্নীতি ও কানাডায় অর্থ পাচারের অভিযোগ সম্যকের ২০২৬-২৭ কেন্দ্রীয় কমিটি গঠন: সভাপতি রুপস বড়ুয়া, সাধারণ সম্পাদক বিজয় বড়ুয়া চকরিয়ায় ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি’র সভাপতি মনসুর মহসিন, সম্পাদক ইউসুফ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও মহানগর শ্রমিক দলের ঈদ পুর্নমিলনী অনুষ্ঠিত চকরিয়া থানার ঢিলছোঁড়া দূরত্বে আইনজীবী সমিতির সভাপতির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি প্রেমিককে বাঁচাতে জড়িয়ে ধরলেন প্রেমিকা, চকরিয়া থানার এস আই আরকানুল ইসলামের চন্দনাইশে সন্ত্রাসীদের নির্যাতনের শিকার সংখ্যালঘু পরিবার:১৫০ বছরের পুরনো পথ দখল
শিরোনাম :

চট্টগ্রাম কলেজে সংঘর্ষ: ছাত্রলীগের নেতা আটক

  • বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪

চট্টগ্রাম নগরের চকবাজার এলাকায় সংঘর্ষের ঘটনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দেলোয়ার হোসেন দুলাল নামে এক নেতাকে আটক করেছে পুলিশ। সোমবার (২৩ ডিসেম্বর) রাতে চট্টগ্রাম কলেজ সংলগ্ন এলাকা থেকে শিক্ষার্থীদের সহযোগিতায় তাকে হেফাজতে নেয়া হয়।

দেলোয়ার হোসেন দুলাল চট্টগ্রাম কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী এবং কলেজ শাখা ছাত্রলীগের অর্থনীতি বিভাগের সভাপতি। তার বিরুদ্ধে সংঘর্ষে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির জানান, সোমবার রাতে চট্টগ্রাম কলেজ সংলগ্ন এলাকায় দুলালকে আটক করে পুলিশে খবর দেন শিক্ষার্থীরা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে আসে।

ওসি জাহিদুল কবির আরও জানান, চট্টগ্রাম কলেজকেন্দ্রিক সংঘর্ষের একটি মামলায় দুলালকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়।

চট্টগ্রাম কলেজের ক্যাম্পাসে এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। সংঘর্ষের ঘটনায় ক্যাম্পাস ও আশপাশের এলাকায় পুলিশের নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ক্যাম্পাসে শৃঙ্খলা বজায় রাখতে কঠোর ব্যবস্থা নেয়া হবে এবং এ ঘটনায় অন্য কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
Theme Customized By BreakingNews