1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নান্দনিক স্থাপনায় ফুটে উঠেছে বুদ্ধের শান্তি ও মানবতার বার্তা শারদ সম্মাননা ২০২৬: চট্টগ্রামে সেরা ৫ পূজামণ্ডপ নির্বাচিত পূর্ব বাকলিয়ায় কিশোর গ্যাংয়ের হামলা ও বাড়ি ভাঙচুরের অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় আরিফের অপকর্মের পাহাড় ঘুষ লেনদেন, সরকারি কোয়ার্টার সাবলেট ও ভুয়া জ্বালানি বিল তোলার অভিযোগ চট্টগ্রাম বনবিভাগে বেপরোয়া দুর্নীতি ও চাঁদাবাজি: ভেঙে পড়ছে শৃঙ্খলা জামালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত সুফল প্রকল্পে দেড় কোটির অনিয়ম: বন কর্মকর্তা উম্মে হাবিবাসহ একাধিক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের কাছে তদন্তের দাবি ‘আমি একা খাইনি’ লোকমানের স্বীকারোক্তিতে তোলপাড় চট্টগ্রাম এলএ শাখা স্প্রিং-২০২৭ থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক প্রোগ্রাম চালু করছে ইউসিটিসি পটিয়া ভূমি অফিসে-সরকারি গোপন নথি কেনাবেচায় কোটিপতি ফরহাদ

সংসদ সদস্য হওয়ার বয়স কমিয়ে ২১ বছরে আনার প্রস্তাব

রিপোটারের নাম
  • বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪

সংবিধান সংস্কার কমিশনের প্রধান এবং যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির ডিস্টিঙ্গুইশড প্রফেসর আলী রীয়াজ সংসদ সদস্য হওয়ার ন্যূনতম বয়স ২৫ থেকে কমিয়ে ২১ বছরে আনার পক্ষে সুপারিশ করেছেন। কালের কণ্ঠ’র সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মতামত জানান।

আলী রীয়াজ বলেন, “রাজনৈতিক দলগুলো এখনো তরুণদের আকাঙ্ক্ষা পুরোপুরি ধারণ করতে পারছে না। এই পরিস্থিতিতে সংসদ সদস্য হওয়ার বয়স কমিয়ে ২১ বছরে নামিয়ে আনতে হবে। এতে তরুণরা রাজনীতিতে সরাসরি অংশগ্রহণের সুযোগ পাবে এবং তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে।”

সংবিধান সংস্কার নিয়ে আলোচনা:
সংবিধান সংস্কার প্রক্রিয়ায় রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ সম্পর্কে আলী রীয়াজ বলেন, “কিছু দল আমাদের সঙ্গে যোগাযোগ করেছে এবং তাদের প্রস্তাব দিয়েছে। তবে, আমরা এমন দলের সঙ্গে কথা বলিনি, যারা জুলাইয়ের গণ-অভ্যুত্থানের সময় ফ্যাসিবাদী সরকার এবং হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি যুক্ত ছিল। এই অধিকার তারা হারিয়েছে।”

তিনি আরও বলেন, “আমরা দেশের সক্রিয় রাজনৈতিক দলগুলো, বিশেষত গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণকারী দলগুলোকে বিবেচনায় নিয়েছি। নির্বাচন কমিশনের নিবন্ধন প্রক্রিয়ার অসঙ্গতিও পর্যবেক্ষণে রাখা হয়েছে।”

আলী রীয়াজ মনে করেন, তরুণদের রাজনীতিতে অন্তর্ভুক্ত করতে সংসদ সদস্য হওয়ার বয়সসীমা কমানো অত্যন্ত জরুরি। এই উদ্যোগ তরুণ প্রজন্মকে জাতীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখতে উৎসাহিত করবে এবং গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: WhatHappen
jp-5d10b93919362ae286b3