1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ফুটবল অঙ্গনে নতুন দিগন্ত: বর্ণিল আয়োজনে কিষোয়ান ফুটবল একাডেমির আত্মপ্রকাশ টিকাদান কার্যক্রমকে শতভাগ সফল করতে হবে: মেয়র ডা. শাহাদাত বিএডিসির ৬০২ কোটির সেচ প্রকল্প: কাজ না করেই বিল হরিলুট, পালালেন পিডি চট্টগ্রাম বন্দরের এনসিটি বিদেশি অপারেটর দিয়ে পরিচালনার রেয়াতি চুক্তির খসড়া অনুমোদন মেঘনা পেট্রোলিয়ামে এজিএম রাশেদুলের ‘আলাদিনের চেরাগ’: ভুয়া সনদে চাকরি থেকে শুরু করে শত কোটি টাকার তেল চুরি ও দুর্নীতি! চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে ২০ দিনের কারাদণ্ড ঘুষের টাকাসহ সাব-রেজিস্ট্রার ও দুই সহযোগী আটক বাসের ভাড়া বাড়লো এখনো বহাল চট্টগ্রাম বন্দরের আলোচিত চেয়ারম্যান—খুঁটির জোর কোথায়? চকরিয়ায় বাদীসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা, প্রত্যাহারের দাবি

নিয়ম ভেঙে ৯ দিনে বদলে গেল রাষ্ট্রপতির আদেশের বদলি: এসিএফ আবরারুরের দাপটে বন অধিদপ্তরে ক্ষোভ

রিপোটারের নাম
  • বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

বিশেষ প্রতিনিধি: সরকারি প্রশাসনিক নিয়ম-নীতি ও রেকর্ড ভেঙে রাজনৈতিক প্রভাব বিস্তার এবং অনিয়মের অভিযোগ উঠেছে সহকারী বন সংরক্ষক (এসিএফ) খান মো: আবরারুর রহমানের বিরুদ্ধে। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা বদলি প্রজ্ঞাপনের মাত্র ৯ দিনের মাথায় নিজের পছন্দের স্থানে পুনঃপদায়ন বাগিয়ে নেওয়ার ঘটনায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং বন অধিদপ্তরের কর্মকর্তাদের মধ্যে চরম অসন্তোষ সৃষ্টি হয়েছে।

মন্ত্রণালয়ের বন অধিশাখা-৩ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত ৩ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দে (স্মারক নং: ২২.০০.০০০০.০৬৮.১৯.০০২.২৪ (খণ্ড-১)-২৪৮) যুগ্মসচিব দিল আফরোজা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ৪১তম বিসিএসের ২৮ জন সহকারী বন সংরক্ষককে বদলি করা হয়। ওই তালিকার ২৭ নম্বর ক্রমিকে চট্টগ্রাম উত্তর বন বিভাগের নারায়ণহাট রেঞ্জের কর্মকর্তা খান মো: আবরারুর রহমানকে ‘সহকারী বন সংরক্ষক, বগুড়া সামাজিক বন বিভাগ’ হিসেবে পদায়ন করা হয়েছিল।

তবে এই আদেশের ৯ দিনের মাথায়, ১২ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দে অন্য এক প্রজ্ঞাপনে (স্মারক নং: ২২.০০.০০০০.০৬৮.১৯.০০২.২৪ (খণ্ড-১)-২৪৯) পূর্বের বগুড়ার বদলি বাতিল করে তাকে ‘সহকারী বন সংরক্ষক, খাগড়াছড়ি বন বিভাগ, রাঙ্গামাটি সার্কেল’-এ পুনঃপদায়ন করা হয়। জ্যেষ্ঠ কর্মকর্তাদের মতে, রাষ্ট্রপতির আদেশভিত্তিক প্রজ্ঞাপন এভাবে দ্রুত পরিবর্তন প্রশাসনিক কাঠামোর জন্য নজিরবিহীন।

অনিয়ম ও বনাঞ্চল দখলের গুরুতর অভিযোগ: অনুসন্ধানে জানা যায়, ৪১তম বিসিএস ক্যাডার হিসেবে যোগদানের পর আবরারুর রহমান চট্টগ্রাম উত্তর বন বিভাগের নারায়ণহাট রেঞ্জের দায়িত্ব নেন। অভিযোগ রয়েছে, দেড় বছরের বেশি সময় দায়িত্ব পালনকালে তার নজরদারির অভাবে নারায়ণহাট সদর, বালুখালী, ধুরং ও দাঁতমারা বিটের অধীনস্থ পাহাড়ি বনাঞ্চল দখলদারদের হাতে চলে যায়।

এছাড়া ব্যক্তিমালিকানাধীন জমির নামে সরকারি বনভূমিতে ‘টেবিল জোত’ দিয়ে অর্থ আদায়, পাহাড়ি জমি বাণিজ্যিক প্রতিষ্ঠানে হস্তান্তর, সুফল প্রকল্পের বাগান সৃজনের অর্থ আত্মসাৎ, পাহাড় কাটা এবং বালু উত্তোলনে ইন্ধন দেওয়ার গুরুতর অভিযোগ এনেছেন স্থানীয় ও পরিবেশবাদীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক বন অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, “প্রশাসনিক ধারাবাহিকতা ও নীতি না মেনে এভাবে কৌশলগত স্থানে বদলি নিয়ে পদায়ন পুরো অধিদপ্তরের ভাবমূর্তিকে ক্ষুণ্ন করেছে।”

এ বিষয়ে একাধিক পরিবেশবাদী সংগঠন ও স্থানীয় সচেতন সমাজ তার কর্মকালের সার্বিক কর্মকাণ্ডের নিরপেক্ষ তদন্ত এবং দ্রুত বিভাগীয় ও আইনি পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে।

বক্তব্য: অভিযোগের বিষয়ে বক্তব্যের জন্য সহকারী বন সংরক্ষক (এসিএফ) খান মো: আবরারুর রহমানের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: WhatHappen
jp-5d10b93919362ae286b3