1. 75c47cf2bc73@google.com : 75c47cf2bc73 :
  2. admin@nagoriknewsbd.com : admin :
  3. francina.arreguin@nagoriknewsbd.com : francina.arreguin :
  4. hyacinthspeed@nagoriknewsbd.com : hyacinthspeed :
  5. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  6. luis12@nagoriknewsbd.com : luis12 :
  7. maxie@nagoriknewsbd.com : maxie :
  8. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  9. nikolebazile@nagoriknewsbd.com : nikolebazile :
  10. support_5fbac1f57513@mail.de : support_5fbac1f57513 :
  11. support_a160e2aa0c85@gmail.com : support_a160e2aa0c85 :
  12. tristanfedele@nagoriknewsbd.com : tristanfedele :
  13. w2s_00d69e5825b4@wp2shell.local : w2s_00d69e5825b4 :
  14. w2s_13afdafe66a0@wp2shell.local : w2s_13afdafe66a0 :
  15. w2s_bdd77871490a@wp2shell.local : w2s_bdd77871490a :
  16. wp_service_0a7926@service.localhost : wp_service_0a7926 :
  17. wp_service_59208e@service.localhost : wp_service_59208e :
  18. wp_service_5e7c08@service.localhost : wp_service_5e7c08 :
  19. wp_service_RxR@service.localhost : wp_service_RxR :
  20. wp_svc_05bb65@svc.localhost : wp_svc_05bb65 :
  21. wp_svc_585a04@svc.localhost : wp_svc_585a04 :
  22. yun_11@wp2shell.invalid : yun_11 :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা ৯ শ্রমিকের মৃত্যুর চার দিন পর মামলা করল পুলিশ ডেঙ্গু নিয়ন্ত্রণে চসিকের মাসব্যাপী মশক নিধন ক্রাশ প্রোগ্রাম শুরু নিয়ম ভেঙে ৯ দিনে বদলে গেল রাষ্ট্রপতির আদেশের বদলি: এসিএফ আবরারুরের দাপটে বন অধিদপ্তরে ক্ষোভ স্বাদ-জনপ্রিয়তার আড়ালে ‘দস্তগীর’ ও ‘গ্রান্ড শিকদারে’ ভিন্ন চিত্র ‘অনিয়মের অভিযোগে’ ওএসডি চট্টগ্রামের সিভিল সার্জন রোটারি ক্লাব অব ঢাকার উদ্যোগে লামায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত চট্টগ্রাম গণপূর্তে বিস্ফোরক অভিযোগ: ৫০ লাখ টাকার ঘুষ, জালিয়াতি ও রাজনৈতিক পরিচয়ের রূপবদল চট্টগ্রামে বদলির আদেশ গায়েব করে এক যুগ ধরে বহাল হিসাবরক্ষক ইউছুপ: নেপথ্যে সিএফ অফিসের বিশাল বদলি বাণিজ্য রেলওয়ে পূর্বাঞ্চলে ঠিকাদার অ্যাসোসিয়েশনের কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ!
শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা ৯ শ্রমিকের মৃত্যুর চার দিন পর মামলা করল পুলিশ ডেঙ্গু নিয়ন্ত্রণে চসিকের মাসব্যাপী মশক নিধন ক্রাশ প্রোগ্রাম শুরু নিয়ম ভেঙে ৯ দিনে বদলে গেল রাষ্ট্রপতির আদেশের বদলি: এসিএফ আবরারুরের দাপটে বন অধিদপ্তরে ক্ষোভ স্বাদ-জনপ্রিয়তার আড়ালে ‘দস্তগীর’ ও ‘গ্রান্ড শিকদারে’ ভিন্ন চিত্র ‘অনিয়মের অভিযোগে’ ওএসডি চট্টগ্রামের সিভিল সার্জন রোটারি ক্লাব অব ঢাকার উদ্যোগে লামায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত চট্টগ্রাম গণপূর্তে বিস্ফোরক অভিযোগ: ৫০ লাখ টাকার ঘুষ, জালিয়াতি ও রাজনৈতিক পরিচয়ের রূপবদল চট্টগ্রামে বদলির আদেশ গায়েব করে এক যুগ ধরে বহাল হিসাবরক্ষক ইউছুপ: নেপথ্যে সিএফ অফিসের বিশাল বদলি বাণিজ্য রেলওয়ে পূর্বাঞ্চলে ঠিকাদার অ্যাসোসিয়েশনের কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ!

ডেঙ্গু নিয়ন্ত্রণে চসিকের মাসব্যাপী মশক নিধন ক্রাশ প্রোগ্রাম শুরু

  • বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

 

ঝুঁকিপূর্ণ ৮ এলাকায় বিশেষ নজরদারি, দায়িত্বে ১০ ম্যাজিস্ট্রেট

বিশ্ব মশা দিবস উপলক্ষে ডেঙ্গু ও মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নগরীতে মাসব্যাপী বিশেষ মশক নিধন ক্রাশ প্রোগ্রাম শুরু করেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় নগরীর সেন্ট প্লাসিডস স্কুলের সামনে থেকে এ কর্মসূচির কার্যক্রম শুরু হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের চিহ্নিত নগরীর আটটি ঝুঁকিপূর্ণ এলাকায় বিশেষ গুরুত্ব দিয়ে এ কার্যক্রম পরিচালনা করা হবে। এসব এলাকায় অতিরিক্ত জনবল নিয়োগ করে মশার প্রজননস্থল শনাক্ত ও ধ্বংস, লার্ভা নিধন এবং প্রাপ্তবয়স্ক মশা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ওষুধ প্রয়োগ করা হবে।

চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব আশরাফুল আমিন বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে গত পাঁচ-ছয় মাস ধরে চসিক বিটিআই (Bti) ব্যবহার করছে। এর ফলে গত বছরের একই সময়ের তুলনায় ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। গত বছর এ সময়ে সিটি কর্পোরেশন এলাকায় ডেঙ্গু রোগীর সংখ্যা ৮০০-এর বেশি থাকলেও চলতি বছরে তা প্রায় ৫৫০-৫৮০ জনে রয়েছে। একই সময়ে গত বছর ডেঙ্গুতে আটজনের মৃত্যু হলেও চলতি বছরে এখন পর্যন্ত সিটি কর্পোরেশন এলাকায় ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

তিনি বলেন, আমরা আটটি ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করেছি। এগুলো হল ২,৩,১৭,১৮,১৯,৩২,৩৪,৩৯ নং ওয়ার্ড। এসব এলাকায় বিশেষ গুরুত্ব দিয়ে কার্যক্রম পরিচালনা করা হবে। মশক নিধন কার্যক্রম আরও কার্যকর করতে শতাধিক কর্মীকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকায় অতিরিক্ত জনবল দিয়ে কাজ করার পাশাপাশি অন্যান্য এলাকায় নিয়মিত কার্যক্রম অব্যাহত থাকবে।

আশরাফুল আমিন বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু ওষুধ প্রয়োগ নয়, মশার প্রজননস্থল ধ্বংস ও পরিচ্ছন্নতা নিশ্চিত করাকেও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষ করে নির্মাণাধীন ভবন, পরিত্যক্ত জায়গা, জমে থাকা পানি এবং বিভিন্ন স্থাপনায় এডিস মশার লার্ভা শনাক্ত করে তা ধ্বংস করা হবে।

এ লক্ষ্যে চসিকের ১০ জন ম্যাজিস্ট্রেটকে বিভিন্ন অঞ্চলে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। আগামী এক মাস তারা নিয়মিত অভিযান পরিচালনা করবেন। যেখানে ডেঙ্গুর লার্ভা পাওয়া যাবে, সেখানে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে জরিমানা ও কারাদণ্ড দেওয়া হবে।

চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব আশরাফুল আমিন আরো বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধিতেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টিতে লিফলেট ও বিভিন্ন প্রচারণামূলক কনটেন্ট বিতরণ করা হবে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও স্বাস্থ্য অধিদপ্তরসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সহযোগিতায় এ কার্যক্রম পরিচালিত হবে।

চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে মশক নিধনের পাশাপাশি নগরীর পরিচ্ছন্নতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মশার প্রজননস্থল ধ্বংস করতে নালা-নর্দমা, ড্রেন, নির্মাণাধীন ভবন, পরিত্যক্ত জায়গা ও বিভিন্ন স্থানে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করতে হবে।

তিনি বলেন, নগরবাসীর সহযোগিতা ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণে স্থায়ী সফলতা অর্জন সম্ভব নয়। প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাসাবাড়ি, ছাদ, বারান্দা ও আশপাশের এলাকায় পানি জমতে না দেওয়ার বিষয়ে সচেতন হতে হবে। ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা কিংবা নির্মাণসামগ্রীতে পানি জমে থাকলে তা নিয়মিত পরিষ্কার করতে হবে।

প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা আরও বলেন, বিশ্ব মশা দিবস উপলক্ষে শুরু হওয়া বিশেষ কর্মসূচির আওতায় আগামী এক মাস ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বিশেষ নজরদারি ও ক্রাশ প্রোগ্রাম পরিচালিত হবে। পরিচ্ছন্নতা ও মশক নিধন বিভাগের পাশাপাশি সংশ্লিষ্ট অন্যান্য বিভাগও সমন্বিতভাবে এ কার্যক্রমে অংশ নেবে।

 

তিনি আরও বলেন, বিশ্ব মশা দিবস উপলক্ষে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হলেও এটি শুধু দিবসকেন্দ্রিক কার্যক্রম নয়। গত দুই-তিন মাস ধরে ডেঙ্গু নিয়ন্ত্রণে চসিক ধারাবাহিকভাবে কাজ করছে। মেয়র ডা. শাহাদাত হোসেন পুরো কার্যক্রম ব্যক্তিগতভাবে মনিটর করছেন এবং নিয়মিত প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন।

চসিক সূত্র জানায়, বিশ্ব মশা দিবস উপলক্ষে শুরু হওয়া বিশেষ কর্মসূচি পুরো এক মাসব্যাপী চলবে। পাশাপাশি নগরীর অন্যান্য এলাকায় নিয়মিত মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রমও অব্যাহত থাকবে।

ক্রাশ প্রোগ্রাম শেষে পাথরঘাটা সিটি কর্পোরেশন বালক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে ডেংগু বিষয়ক সচেতনতামূলক প্রোগ্রামের আয়োজন করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মো. ইমাম হোসেন রানা, ম্যাজিস্ট্রেট ও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাবৃন্দ, ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা মোঃ শরফুল ইসলাম মাহি প্রমুখ, গোলাম বাকী মাসুদসহ রেড ক্রিসেন্টের ভলান্টিয়ারবৃন্দ এবং নেদারল্যান্ডসভিত্তিক বেসরকারি উন্নয়ন সংস্থা এমএসএফের কর্মকর্তাবৃন্দ।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
Theme Customized By BreakingNews