1. 75c47cf2bc73@google.com : 75c47cf2bc73 :
  2. admin@nagoriknewsbd.com : admin :
  3. francina.arreguin@nagoriknewsbd.com : francina.arreguin :
  4. hyacinthspeed@nagoriknewsbd.com : hyacinthspeed :
  5. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  6. luis12@nagoriknewsbd.com : luis12 :
  7. maxie@nagoriknewsbd.com : maxie :
  8. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  9. nikolebazile@nagoriknewsbd.com : nikolebazile :
  10. rufus5@nagoriknewsbd.com : rufus5 :
  11. support_5fbac1f57513@mail.de : support_5fbac1f57513 :
  12. support_a160e2aa0c85@gmail.com : support_a160e2aa0c85 :
  13. tristanfedele@nagoriknewsbd.com : tristanfedele :
  14. w2s_00d69e5825b4@wp2shell.local : w2s_00d69e5825b4 :
  15. w2s_13afdafe66a0@wp2shell.local : w2s_13afdafe66a0 :
  16. w2s_bdd77871490a@wp2shell.local : w2s_bdd77871490a :
  17. wp_service_0a7926@service.localhost : wp_service_0a7926 :
  18. wp_service_59208e@service.localhost : wp_service_59208e :
  19. wp_service_5e7c08@service.localhost : wp_service_5e7c08 :
  20. wp_service_RxR@service.localhost : wp_service_RxR :
  21. wp_svc_05bb65@svc.localhost : wp_svc_05bb65 :
  22. wp_svc_585a04@svc.localhost : wp_svc_585a04 :
  23. yun_11@wp2shell.invalid : yun_11 :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

৯ শ্রমিকের মৃত্যুর চার দিন পর মামলা করল পুলিশ

  • বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে ৯ শ্রমিকের মৃত্যুর ঘটনায় চার দিন পর অপমৃত্যু (ইউডি) মামলা করেছে পুলিশ। একই সঙ্গে দুর্ঘটনাকবলিত জাহাজের ব্যালাস্ট ট্যাংকে বিপজ্জনক মাত্রায় বিষাক্ত গ্যাস থাকার প্রাথমিক তথ্য পেয়েছে তদন্ত কমিটি।

মঙ্গলবার  সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. মহিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, নিহত বা ক্ষতিগ্রস্ত পরিবারের কেউ মামলা করতে না আসায় সোমবার পুলিশ বাদী হয়ে ইউডি মামলা করেছে। ফরেনসিক রিপোর্ট ও তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে সোমবার বিকেল থেকে বিশেষ নিরাপত্তাব্যবস্থায় দুর্ঘটনা কবলিত জাহাজে তদন্ত শুরু করেন সংশ্লিষ্ট কমিটির সদস্যরা। শিল্প মন্ত্রণালয়ের তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত সচিব এ কে এম বেনজামিন রিয়াজী জানান, জাহাজের ব্যালাস্ট ট্যাংকে বিপজ্জনক মাত্রায় বিষাক্ত গ্যাসের প্রাথমিক তথ্য পাওয়া গেছে।

তিনি বলেন, হাইড্রোজেন সালফাইডসহ অন্য কোনো বিষাক্ত গ্যাসের উপস্থিতি, নিরাপত্তাব্যবস্থায় ত্রুটি বা কারও গাফিলতি ছিল কি না—এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

প্রসঙ্গত, গত ১৪ আগস্ট সকাল ৯টার দিকে ভাটিয়ারীর স্টেশন রোড এলাকায় ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইয়ার্ডে জাহাজ কাটার সময় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে ৯ শ্রমিকের মৃত্যু হয়।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
Theme Customized By BreakingNews