1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নান্দনিক স্থাপনায় ফুটে উঠেছে বুদ্ধের শান্তি ও মানবতার বার্তা শারদ সম্মাননা ২০২৬: চট্টগ্রামে সেরা ৫ পূজামণ্ডপ নির্বাচিত পূর্ব বাকলিয়ায় কিশোর গ্যাংয়ের হামলা ও বাড়ি ভাঙচুরের অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় আরিফের অপকর্মের পাহাড় ঘুষ লেনদেন, সরকারি কোয়ার্টার সাবলেট ও ভুয়া জ্বালানি বিল তোলার অভিযোগ চট্টগ্রাম বনবিভাগে বেপরোয়া দুর্নীতি ও চাঁদাবাজি: ভেঙে পড়ছে শৃঙ্খলা জামালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত সুফল প্রকল্পে দেড় কোটির অনিয়ম: বন কর্মকর্তা উম্মে হাবিবাসহ একাধিক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের কাছে তদন্তের দাবি ‘আমি একা খাইনি’ লোকমানের স্বীকারোক্তিতে তোলপাড় চট্টগ্রাম এলএ শাখা স্প্রিং-২০২৭ থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক প্রোগ্রাম চালু করছে ইউসিটিসি পটিয়া ভূমি অফিসে-সরকারি গোপন নথি কেনাবেচায় কোটিপতি ফরহাদ

চসিকের ২১ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য: ব্যাহত শিক্ষার মানোন্নয়ন

রিপোটারের নাম
  • বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) পরিচালিত পূর্ব বাকলিয়া সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে প্রায় ১০ বছর ধরে প্রধান শিক্ষকের পদ শূন্য। এই দীর্ঘ সময়ে সহকারী প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক বা কলেজের অধ্যক্ষ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন।

প্রতিষ্ঠানটিতে প্রায় ১,৫০০ শিক্ষার্থীর মধ্যে এক হাজার ১০০ জন মাধ্যমিক পর্যায়ে পড়াশোনা করছে। ২০২৩ সালের এপ্রিল থেকে কলেজের অধ্যক্ষ জিন্নাত পারভীন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন।

চসিকের ৪৮টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে ২১টিতে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে, যা মোট বিদ্যালয়ের ৪৩.৭৫ শতাংশ। এসব বিদ্যালয়ে বর্তমানে সহকারী প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক এবং কলেজের প্রভাষকরা প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক না থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানের পরিকল্পনা, প্রশাসনিক কার্যক্রম, এবং মানোন্নয়ন কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে অভিমত দিয়েছেন সংশ্লিষ্টরা।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের শিক্ষা শাখার তথ্য অনুযায়ী, ১২টি বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক, ৩টি বিদ্যালয়ে সহকারী শিক্ষক এবং ৬টি কলেজের অধ্যক্ষ প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। পাশাপাশি সহকারী প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের অনেক পদও শূন্য রয়েছে।

প্রধান শিক্ষকের অভাবে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশাসনিক কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হয় না। ভারপ্রাপ্ত দায়িত্বে থাকা ব্যক্তিরা দীর্ঘমেয়াদি পরিকল্পনা বা মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারেন না। এমন পরিস্থিতিতে চেইন অব কমান্ডেও সমস্যা দেখা দেয়।

চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা বলেন, “আমি সম্প্রতি এ দায়িত্বে যোগ দিয়েছি। এতগুলো প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে, তা আমার জানা ছিল না। মেয়র মহোদয়ের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: WhatHappen
jp-5d10b93919362ae286b3