1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নান্দনিক স্থাপনায় ফুটে উঠেছে বুদ্ধের শান্তি ও মানবতার বার্তা শারদ সম্মাননা ২০২৬: চট্টগ্রামে সেরা ৫ পূজামণ্ডপ নির্বাচিত পূর্ব বাকলিয়ায় কিশোর গ্যাংয়ের হামলা ও বাড়ি ভাঙচুরের অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় আরিফের অপকর্মের পাহাড় ঘুষ লেনদেন, সরকারি কোয়ার্টার সাবলেট ও ভুয়া জ্বালানি বিল তোলার অভিযোগ চট্টগ্রাম বনবিভাগে বেপরোয়া দুর্নীতি ও চাঁদাবাজি: ভেঙে পড়ছে শৃঙ্খলা জামালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত সুফল প্রকল্পে দেড় কোটির অনিয়ম: বন কর্মকর্তা উম্মে হাবিবাসহ একাধিক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের কাছে তদন্তের দাবি ‘আমি একা খাইনি’ লোকমানের স্বীকারোক্তিতে তোলপাড় চট্টগ্রাম এলএ শাখা স্প্রিং-২০২৭ থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক প্রোগ্রাম চালু করছে ইউসিটিসি পটিয়া ভূমি অফিসে-সরকারি গোপন নথি কেনাবেচায় কোটিপতি ফরহাদ

দেশে ভোটার সংখ্যা বেড়ে ১২ কোটি ৩৬ লাখ, বৃদ্ধির হার ১.৫০ শতাংশ

রিপোটারের নাম
  • বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫

নির্বাচন কমিশন (ইসি) ২০২৫ সালের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে। এতে দেখা গেছে, দেশের মোট ভোটার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ কোটি ৩৬ লাখ ৮৩ হাজার ৫১২ জন। ভোটার বৃদ্ধির হার হয়েছে ১ দশমিক ৫০ শতাংশ।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, বর্তমানে দেশে পুরুষ ভোটারের সংখ্যা নারী ভোটারের চেয়ে বেশি। মোট পুরুষ ভোটার ৬ কোটি ৩৩ লাখ ৩০ হাজার ১০৩ জন, নারী ভোটার ৬ কোটি ৩ লাখ ৫২ হাজার ৪১৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৯৯৪ জন।

কমিশনার আরও জানান, নতুন তালিকায় ১৮ লাখ ৩৩ হাজার ৩৫২ জন নতুন ভোটার হিসেবে যুক্ত হয়েছেন। দাবি ও আপত্তি নিষ্পত্তি শেষে চূড়ান্ত ভোটার তালিকা আগামী ২ মার্চ প্রকাশ করা হবে। দাবি বা আপত্তি জানাতে হলে ১৭ জানুয়ারির মধ্যে তা জমা দিতে হবে।

ইসির পক্ষ থেকে জানানো হয়, সর্বশেষ হালনাগাদ অনুযায়ী দেশে মোট ভোটার সংখ্যা ছিল ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জন। আগামী ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদ কার্যক্রম শুরু হতে পারে।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: WhatHappen
jp-5d10b93919362ae286b3