1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নান্দনিক স্থাপনায় ফুটে উঠেছে বুদ্ধের শান্তি ও মানবতার বার্তা শারদ সম্মাননা ২০২৬: চট্টগ্রামে সেরা ৫ পূজামণ্ডপ নির্বাচিত পূর্ব বাকলিয়ায় কিশোর গ্যাংয়ের হামলা ও বাড়ি ভাঙচুরের অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় আরিফের অপকর্মের পাহাড় ঘুষ লেনদেন, সরকারি কোয়ার্টার সাবলেট ও ভুয়া জ্বালানি বিল তোলার অভিযোগ চট্টগ্রাম বনবিভাগে বেপরোয়া দুর্নীতি ও চাঁদাবাজি: ভেঙে পড়ছে শৃঙ্খলা জামালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত সুফল প্রকল্পে দেড় কোটির অনিয়ম: বন কর্মকর্তা উম্মে হাবিবাসহ একাধিক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের কাছে তদন্তের দাবি ‘আমি একা খাইনি’ লোকমানের স্বীকারোক্তিতে তোলপাড় চট্টগ্রাম এলএ শাখা স্প্রিং-২০২৭ থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক প্রোগ্রাম চালু করছে ইউসিটিসি পটিয়া ভূমি অফিসে-সরকারি গোপন নথি কেনাবেচায় কোটিপতি ফরহাদ

নিজেদের মধ্যে সংঘর্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩ সদস্য আহত

রিপোটারের নাম
  • শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫

ঢাকা: মিরপুর থানা কমিটি গঠনকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে নিজেদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন।

শুক্রবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় রাজধানীর বাংলামোটরের রূপায়ণ টাওয়ারে সংগঠনের কার্যালয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

আহতদের মধ্যে রয়েছেন নাহিয়ান (মিরপুর মনিপুর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী), রনি (ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থী) এবং সাফরান।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিরপুর থানা কমিটি ঘোষণার পর থেকেই পদবঞ্চিতদের মধ্যে অসন্তোষ চলছিল। ঘটনার দিন তারা পুনরায় কার্যালয়ে এসে প্রতিবাদ জানালে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

সংগঠনের দপ্তর সম্পাদক জাহিদ আহসান বলেন, “কিছু লোক মিরপুর থানার কমিটিতে যুক্ত হতে চেয়েছিল। বিষয়টি নিয়ে আলোচনা চলাকালে বাকবিতণ্ডা হয়। তবে বড় কোনো হামলার ঘটনা ঘটেনি।”

আহতদের অবস্থার বিষয়ে হাসপাতাল সূত্রে জানা গেছে, তাদের অবস্থা বর্তমানে স্থিতিশীল।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: WhatHappen
jp-5d10b93919362ae286b3