1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
টিকাদান কার্যক্রমকে শতভাগ সফল করতে হবে: মেয়র ডা. শাহাদাত বিএডিসির ৬০২ কোটির সেচ প্রকল্প: কাজ না করেই বিল হরিলুট, পালালেন পিডি চট্টগ্রাম বন্দরের এনসিটি বিদেশি অপারেটর দিয়ে পরিচালনার রেয়াতি চুক্তির খসড়া অনুমোদন মেঘনা পেট্রোলিয়ামে এজিএম রাশেদুলের ‘আলাদিনের চেরাগ’: ভুয়া সনদে চাকরি থেকে শুরু করে শত কোটি টাকার তেল চুরি ও দুর্নীতি! চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে ২০ দিনের কারাদণ্ড ঘুষের টাকাসহ সাব-রেজিস্ট্রার ও দুই সহযোগী আটক বাসের ভাড়া বাড়লো এখনো বহাল চট্টগ্রাম বন্দরের আলোচিত চেয়ারম্যান—খুঁটির জোর কোথায়? চকরিয়ায় বাদীসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা, প্রত্যাহারের দাবি এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে রাউজানে অবৈধ সার ব্যবসার বিরুদ্ধে অভিযান

চট্টগ্রামে ৩য় NMI International FIDE Rapid Rating Chess Tournament অনুষ্ঠিত

রিপোটারের নাম
  • শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

চট্টগ্রামে ৩য় NMI International FIDE Rapid Rating Chess Tournament অনুষ্ঠিত

চট্টগ্রাম প্রতিনিধি:
ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট (NMI) চট্টগ্রামের NMI Chess Club-এর আয়োজনে এবং চট্টগ্রাম চেস একাডেমির সহযোগিতায় 3rd NMI International FIDE Rapid Rating Chess Tournament 2026 অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) চট্টগ্রামের ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটে দিনব্যাপী এ দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন পর্যায়ের দাবাড়ুরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. শারমিন মুশতারি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক নুসরাত জাহান, নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র অ্যাকাউন্টস অফিসার আতিকুল ইসলাম এবং চট্টগ্রাম চেস একাডেমির প্রিন্সিপাল রাকিবুল ইসলাম সাচ্চু।

প্রতিযোগিতায় প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন আমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট চট্টগ্রামের অধ্যক্ষ ক্যাপ্টেন আতাউর রহমান।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন শিহাব ইসলাম তানি। রানারআপ হন মোহাম্মদ মজিবুর রহমান।

আয়োজকরা জানান, দাবা খেলাকে জনপ্রিয় করা, নতুন প্রজন্মের দাবাড়ুদের উৎসাহিত করা এবং আন্তর্জাতিক মানের প্রতিযোগিতার সঙ্গে স্থানীয় দাবাড়ুদের সম্পৃক্ত করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: WhatHappen
jp-5d10b93919362ae286b3