1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
টিকাদান কার্যক্রমকে শতভাগ সফল করতে হবে: মেয়র ডা. শাহাদাত বিএডিসির ৬০২ কোটির সেচ প্রকল্প: কাজ না করেই বিল হরিলুট, পালালেন পিডি চট্টগ্রাম বন্দরের এনসিটি বিদেশি অপারেটর দিয়ে পরিচালনার রেয়াতি চুক্তির খসড়া অনুমোদন মেঘনা পেট্রোলিয়ামে এজিএম রাশেদুলের ‘আলাদিনের চেরাগ’: ভুয়া সনদে চাকরি থেকে শুরু করে শত কোটি টাকার তেল চুরি ও দুর্নীতি! চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে ২০ দিনের কারাদণ্ড ঘুষের টাকাসহ সাব-রেজিস্ট্রার ও দুই সহযোগী আটক বাসের ভাড়া বাড়লো এখনো বহাল চট্টগ্রাম বন্দরের আলোচিত চেয়ারম্যান—খুঁটির জোর কোথায়? চকরিয়ায় বাদীসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা, প্রত্যাহারের দাবি এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে রাউজানে অবৈধ সার ব্যবসার বিরুদ্ধে অভিযান

উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এসএসিই-ইউসিটিসি-এর নির্বাচন সম্পন্ন

রিপোটারের নাম
  • সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

 

নগরীর ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চট্টগ্রাম-এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের সংগঠন স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব সিভিল ইঞ্জিনিয়ারিং এর ২০২৬–২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।

সংগঠনটির চিফ প্যাট্রন হিসেবে ইউসিটিসির প্রতিষ্ঠাতা মোহাম্মদ ওসমান, চিফ অ্যাডভাইজর নুরে ইয়াজদানী , চিফ মডারেটর প্রীতম চন্দ্র দে ও অভি চৌধুরী, মডারেটর আনন্দ শীল, রাকিবুল হাসান শুভ ও মোহাম্মদ আসিফ উল আলম।
সংগঠনটির অ্যাডভাইজিং কমিটির সেক্রেটারি ও প্রতিষ্ঠাতা সভাপতি মো. ইসমাইল বিন আজিজ আলভি।

নবনির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সাহিদুল ইসলাম সাহেদ, সদ্য প্রাক্তন ক্লাব প্রেসিডেন্ট শাহরিয়ার জাফর রিজভি,সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন ইফতেখারুল ইসলাম সাহিল এবং ট্রেজারার পদে নির্বাচিত হয়েছেন আব্দুর রাফি।
ভাইস প্রেসিডেন্ট আব্দুর রহিম, শাহরিয়ার আমির আবির ও সাজ্জাদ হোসেন সাগর, জয়েন্ট সেক্রেটারি দীপ্ত দত্ত, মোহাম্মদ ইব্রাহিম ও অভিষেক দে। অন্যদিকে, জয়েন্ট ট্রেজারার নুর উদ্দিন, রেজাউল হায়াত রিফাত। এছাড়াও সংগঠনের বিভিন্ন পদে আরও কয়েকজন শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যদের অভিনন্দন জানিয়ে বলেন, নতুন নেতৃত্বের হাত ধরে স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব সিভিল ইঞ্জিনিয়ারিং আগামী দিনে বিভাগের শিক্ষার্থীদের কল্যাণ, দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব বিকাশ এবং বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নমূলক কার্যক্রমে আরও কার্যকর ও সফল ভূমিকা পালন করবে।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: WhatHappen
jp-5d10b93919362ae286b3