চট্টগ্রাম ব্যুরো :
চট্টগ্রাম শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চট্টগ্রাম(ইউসিটিসি)-এর ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ডিপার্টমেন্ট অব ইসলামিক স্টাডিজ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (দিশা) এর ২০২৬-২৭ ইং কার্যবর্ষের নবনির্বাচিত কমিটির হ্যান্ডওভার-টেকওভার প্রোগ্রাম আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
নবনির্বাচিত কমিটিতে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোহাম্মাদ উসমানকে চিফ প্যাট্রন এবং বিভাগের কো-অর্ডিনেটর মোহাম্মাদ ওবায়দুল্লাহকে চিফ অ্যাডভাইজর হিসেবে মনোনীত করা হয়েছে। এছাড়া, অন্যান্য শিক্ষকদের মধ্যে বুরহান উদ্দিন নূরকে ট্রেজারার, লিটারেচার ও রিসার্চবিষয়ক অ্যাডভাইজর; কাউসার মাহমুদকে স্পোর্টস, ট্যুর ও সোশ্যাল ওয়েলফেয়ারবিষয়ক অ্যাডভাইজর; আহসান উল্লাহকে ল্যাঙ্গুয়েজ ও ইভেন্ট ম্যানেজমেন্টবিষয়ক অ্যাডভাইজর এবং হাসিব উল্লাহকে মিডিয়া ও কালচারবিষয়ক অ্যাডভাইজর হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
২০২৬-২৭ ইং কার্যবর্ষের নবনির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে মাস্টার্সের শিক্ষার্থী মোঃ আরাফাত, সেক্রেটারি হিসেবে অনার্সের শিক্ষার্থী আশিকুল করিম এবং ট্রেজারার পদে মোশাররফ আলী নির্বাচিত হয়েছেন।
এছাড়া, ভাইস প্রেসিডেন্ট পদে মিসবাহ উদ্দিন, মোবারক উল্লাহ ও ফাহিম মুনতাসির; অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি পদে আবিদ হুসাইন ও হাম্মাদ আমিন এবং অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার পদে সাফা মারওয়া নির্বাচিত হয়েছেন। পাশাপাশি, বিভিন্ন পদে অন্যান্য শিক্ষার্থীদেরও মনোনীত করা হয়েছে।
এছাড়া, মাস্টার্সের শিক্ষার্থীদের মধ্যে আবদুল্লাহ, শহিদুল ইসলাম চৌধুরী, হাবিবুল্লাহ ও শফিউল আজমকে স্টুডেন্ট অ্যাডভাইজার হিসেবে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি নবনির্বাচিত সদস্যদের অভিনন্দন জানিয়ে বলেন, নতুন কমিটির সদস্যরা দায়িত্বশীলতা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি, শিক্ষার্থীদের মেধা, দক্ষতা ও নেতৃত্বের বিকাশ এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।