1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  4. w2s_0a7d799e4969@wp2shell.local : w2s_0a7d799e4969 :
  5. wp_service_7215df@service.localhost : wp_service_7215df :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
যমুনা অয়েলের ‘ক্ষমতাধর’ মাসুদের বিরুদ্ধে তদন্ত কমিটি: শত কোটি টাকার সম্পদ ও অনিয়মের নানা অভিযোগ চট্টগ্রামে ২,৭০০ নিম্ন আয়ের পরিবার পেল খাদ্য সহায়তা রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা ৯ শ্রমিকের মৃত্যুর চার দিন পর মামলা করল পুলিশ ডেঙ্গু নিয়ন্ত্রণে চসিকের মাসব্যাপী মশক নিধন ক্রাশ প্রোগ্রাম শুরু নিয়ম ভেঙে ৯ দিনে বদলে গেল রাষ্ট্রপতির আদেশের বদলি: এসিএফ আবরারুরের দাপটে বন অধিদপ্তরে ক্ষোভ স্বাদ-জনপ্রিয়তার আড়ালে ‘দস্তগীর’ ও ‘গ্রান্ড শিকদারে’ ভিন্ন চিত্র ‘অনিয়মের অভিযোগে’ ওএসডি চট্টগ্রামের সিভিল সার্জন চট্টগ্রাম গণপূর্তে বিস্ফোরক অভিযোগ: ৫০ লাখ টাকার ঘুষ, জালিয়াতি ও রাজনৈতিক পরিচয়ের রূপবদল চট্টগ্রামে বদলির আদেশ গায়েব করে এক যুগ ধরে বহাল হিসাবরক্ষক ইউছুপ: নেপথ্যে সিএফ অফিসের বিশাল বদলি বাণিজ্য
শিরোনাম :

চিন্ময়ের জামিন শুনানি হচ্ছে না আজ

  • সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫

উচ্চ আদালতে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র এবং সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন চেয়েছেন তাঁর আইনজীবীরা। আজ আবেদনের ওপর শুনানির কথা থাকলেও মামলাটি আদালতের কার্যতালিকায় না থাকায় তা হয়নি। 

সোমবার (২০ জানুয়ারি) সকালে  এ তথ্য জানান চিন্ময়ের আইনজীবী এবং বাংলাদেশ সনাতন পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুমন কুমার রায়।

তিনি বলেন, ‘আজ চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর জামিন শুনানি হাইকোর্টে কজ লিস্টে (কার্যতালিকা) সিরিয়াল অনেক পেছানো ছিল। গত সপ্তাহে বিজ্ঞ আদালতকে ম্যানশন করা হয়েছিল। তিনি বলেছিলেন এ সপ্তাহে ম্যানশন করতে। সেই ধারাবাহিকতায় আমিসহ অনেক সিনিয়র আইনজীবী উচ্চ আদালতে উপস্থিত হয়ে ম্যানশনের চেষ্টা করেছিলাম। কিন্তু বিজ্ঞ আদালত বলেছেন, যেহেতু এটা সেনসিটিভ মামলা- নিয়ম অনুযায়ী যেভাবে সিরিয়ালে আসে সেদিনই শুনানি হবে।’

তিনি বলেন, ‘তারপরও আমরা চেষ্টা করবো আগামী সপ্তাহে কজ লিস্টে না আসলে আরেকবার বিজ্ঞ আদালতকে ম্যানশন করার জন্য। আজকে জামিন শুনানি হচ্ছে না। আমরা ইশ্বরের কাছে প্রার্থনা করবো বিজ্ঞ আদালতে দ্রুতই জামিন শুনানি হবে এবং তিনি মুক্তি পাবেন। এবং আমরা ন্যায়বিচার পাবো। সবার কাছে প্রভুর জন্য দোয়া চাই।’

আজ (সোমবার) দুপুরে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেখা যায়, বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. আলী রেজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের কার্যতালিকায় ২৪৯ নম্বর ক্রমিকে রয়েছে চিন্ময়ের মামলাটি।

গত ২ জানুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত চিন্ময়ের জামিন আবেদন খারিজের আদেশ দেন। পরে ১২ জানুয়ারি হাইকোর্টে অন্তর্বর্তীকালীন জামিন চেয়ে আবেদন করেন তিনি। আবেদনটি বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. আলী রেজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের রবিবার (১৯ জানুয়ারি) কার্যতালিকায় ৩০৬ নম্বর ক্রমিকে ওঠে। চলতি সপ্তাহে এটির শুনানি হওয়ার কথা।

গত বছরের ২৫ নভেম্বর নগরের কোতোয়ালী থানার রাষ্ট্রদ্রোহের মামলায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হন তিনি। পরদিন তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন চট্টগ্রামের আদালত।

সেদিনই চিন্ময় দাসের আইনজীবীরা ওই আদেশের বিরুদ্ধে রিভিশন চেয়ে আবার জামিন আবেদন করেছিলেন। তবে তার জামিন ঘিরে সংঘর্ষে জড়ান চিন্ময়ের ভক্তরা। সংঘর্ষের সময় সাইফুল ইসলাম আলিফ নামে একজন আইনজীবীকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। ফলে সেদিন আর শুনানি হয়নি। পরবর্তীতে ৩ ডিসেম্বর শুনানির দিন ধার্য করেন আদালত। তবে সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় পৃথক দুটি মামলায় চিন্ময়ের আইনজীবীরা আসামি হওয়ায় শুনানিতে অংশ নেননি কেউ। আদালত শুনানি পিছিয়ে ২ জানুয়ারি দিন ধার্য করেন।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
Theme Customized By BreakingNews