1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
টিকাদান কার্যক্রমকে শতভাগ সফল করতে হবে: মেয়র ডা. শাহাদাত বিএডিসির ৬০২ কোটির সেচ প্রকল্প: কাজ না করেই বিল হরিলুট, পালালেন পিডি চট্টগ্রাম বন্দরের এনসিটি বিদেশি অপারেটর দিয়ে পরিচালনার রেয়াতি চুক্তির খসড়া অনুমোদন মেঘনা পেট্রোলিয়ামে এজিএম রাশেদুলের ‘আলাদিনের চেরাগ’: ভুয়া সনদে চাকরি থেকে শুরু করে শত কোটি টাকার তেল চুরি ও দুর্নীতি! চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে ২০ দিনের কারাদণ্ড ঘুষের টাকাসহ সাব-রেজিস্ট্রার ও দুই সহযোগী আটক বাসের ভাড়া বাড়লো এখনো বহাল চট্টগ্রাম বন্দরের আলোচিত চেয়ারম্যান—খুঁটির জোর কোথায়? চকরিয়ায় বাদীসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা, প্রত্যাহারের দাবি এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে রাউজানে অবৈধ সার ব্যবসার বিরুদ্ধে অভিযান

চকরিয়ায় বাদীসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা, প্রত্যাহারের দাবি

রিপোটারের নাম
  • মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

 

“জমি দখল মামলায় বিএনপি নেতার জামিনের সংবাদ প্রকাশের জেরে

চকরিয়া-পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়ায় জমি জবরদখল ও হত্যার হুমকির অভিযোগে দায়ের করা মামলায় বিএনপি নেতা শাহেদুল মোস্তফার গ্রেফতারি পরোয়ানা জারি ও পরে মুচলেকায় জামিন পাওয়ার সংবাদ প্রকাশের জেরে বাদী নুর হোসেনসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি ও চকরিয়া প্রেসক্লাব।
সোমবার (১৪ সেপ্টেম্বর) চকরিয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহেদুল মোস্তফা। মামলায় পূর্বের মামলার বাদী নুর হোসেনকে প্রধান আসামি করে সাংবাদিক মুহাম্মদ তৌহিদুল ইসলাম, তানবীরুল ইসলাম ও ইয়ার রহমান আনানকে আসামি করা হয়েছে।
জানা গেছে, ফাঁসিয়াখালীতে জমি জবরদখল ও হত্যার হুমকির অভিযোগে শাহেদুল মোস্তফার বিরুদ্ধে নুর হোসেন নালিশি মামলা করেন। ওই মামলায় আদালত শাহেদুল মোস্তফার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন। পরে গত ৩ সেপ্টেম্বর আদালতে হাজির হয়ে মুচলেকা দিয়ে জামিন পান তিনি।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফয়জুল কবির বলেন, শাহেদুল মোস্তফা মুচলেকায় বিরোধীয় জমিতে ভবিষ্যতে কোনো দাবি বা হস্তক্ষেপ করবেন না বলে উল্লেখ করেন। আদালত মুচলেকা গ্রহণ করে তাঁকে জামিন দেন।
আদালতে মুচলেকা দিয়ে জামিন পাওয়ার এ ঘটনা নিয়ে গত ৭ সেপ্টেম্বর সংবাদমাধ্যমে ‘জমি দখল ও হত্যার হুমকির অভিযোগে মামলা, আদালতে মুচলেকা দিয়ে জামিন বিএনপি নেতা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এরপরই নুর হোসেনসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে মানহানি মামলা করা হয়েছে বলে অভিযোগ করেছে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি।
সোমবার রাতে জরুরি সভা করে সংগঠনটি। সভাপতি আবুল মনসুর মোঃ মহসিন ও সাধারণ সম্পাদক ইউসুফ বিন হোছাইন স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, আদালতে দেওয়া মুচলেকার কপি ও আইনজীবীর বক্তব্যের ভিত্তিতে সংবাদ প্রকাশ করা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অংশ। এ কারণে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা স্বাধীন সাংবাদিকতার ওপর চাপ সৃষ্টির শামিল।
বিবৃতিতে ১০ কোটি টাকার মানহানি মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। নেতারা বলেন, সত্য ও তথ্যনির্ভর সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের হয়রানি বা চাপ প্রয়োগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মামলা প্রত্যাহার না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তাঁরা।
জরুরি সভায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন চকরিয়া প্রেসক্লাবের সভাপতি আবদুল মজিদ ও সাধারণ সম্পাদক নাজমুল সাঈদ সোহেল।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: WhatHappen
jp-5d10b93919362ae286b3