ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগাং (ইউসিটিসি) ব্যাচেলর অব সায়েন্স (বি.এসসি.) ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক
চালুর অনুমোদন পেয়েছে।
বিশ্ববিদ্যালয়টির স্প্রিং-২০২৭ সেমিস্টার থেকে এ প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হবে।
টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম চালুর মাধ্যমে ইউসিটিসির একাডেমিক কার্যক্রমে যুক্ত হলো নতুন একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। বাংলাদেশের অর্থনীতি ও কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ অবদান রাখা টেক্সটাইল ও তৈরি পোশাকশিল্পের জন্য দক্ষ জনশক্তি গড়ে তোলার ক্ষেত্রে এ উদ্যোগ নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।
নতুন প্রোগ্রামটি চালুর মাধ্যমে ইউসিটিসি তার একাডেমিক পরিসর আরও সম্প্রসারণের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য কর্মমুখী ও পেশাভিত্তিক উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টিতে এগিয়ে যাচ্ছে।
স্প্রিং-২০২৭ সেমিস্টারে বি.এসসি. ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি দপ্তর থেকে ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে পারবেন।