1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নান্দনিক স্থাপনায় ফুটে উঠেছে বুদ্ধের শান্তি ও মানবতার বার্তা শারদ সম্মাননা ২০২৬: চট্টগ্রামে সেরা ৫ পূজামণ্ডপ নির্বাচিত পূর্ব বাকলিয়ায় কিশোর গ্যাংয়ের হামলা ও বাড়ি ভাঙচুরের অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় আরিফের অপকর্মের পাহাড় ঘুষ লেনদেন, সরকারি কোয়ার্টার সাবলেট ও ভুয়া জ্বালানি বিল তোলার অভিযোগ চট্টগ্রাম বনবিভাগে বেপরোয়া দুর্নীতি ও চাঁদাবাজি: ভেঙে পড়ছে শৃঙ্খলা জামালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত সুফল প্রকল্পে দেড় কোটির অনিয়ম: বন কর্মকর্তা উম্মে হাবিবাসহ একাধিক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের কাছে তদন্তের দাবি ‘আমি একা খাইনি’ লোকমানের স্বীকারোক্তিতে তোলপাড় চট্টগ্রাম এলএ শাখা স্প্রিং-২০২৭ থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক প্রোগ্রাম চালু করছে ইউসিটিসি পটিয়া ভূমি অফিসে-সরকারি গোপন নথি কেনাবেচায় কোটিপতি ফরহাদ

শারদ সম্মাননা ২০২৬: চট্টগ্রামে সেরা ৫ পূজামণ্ডপ নির্বাচিত

রিপোটারের নাম
  • সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

শারদীয় দুর্গোৎসবের আনন্দ ও সৃজনশীলতাকে সম্মান জানাতে আয়োজিত ‘শারদ সম্মাননা ২০২৬’-এ চট্টগ্রাম নগরীর সেরা পাঁচটি পূজামণ্ডপ নির্বাচিত হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার নিবন্ধিত ৪৬টি পূজামণ্ডপের মধ্য থেকে সরেজমিন পরিদর্শন ও নিরপেক্ষ মূল্যায়নের মাধ্যমে এই পাঁচটি মণ্ডপ নির্বাচন করে শারদ সম্মাননা পর্ষদ।

সোমবার (১৯ অক্টোবর) নগরীর টাইগারপাসস্থ চট্টগ্রাম সিটি করপোরেশন নগর ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী সেরা পাঁচ পূজামণ্ডপের নাম ঘোষণা করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

শারদ সম্মাননা ২০২৬-এ নির্বাচিত সেরা পাঁচটি পূজামণ্ডপ হলো—গোসাইলডাঙ্গা সার্বজনীন শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির (থিম: ‘ভাড়’), বৈশাখী সংঘ (উত্তর কাট্টলী জ্বালাকুমারী বাড়ি) (থিম: ‘জল দুয়ার’), খলিফাপট্টি সার্বজনীন পূজা উদযাপন পরিষদ (থিম: ‘রক্তাঞ্জলী’), পতেঙ্গা শ্যামা সংঘ (হিন্দুপাড়া শ্মশান শিব ও কালী মন্দির) (থিম: ‘যুগান্তরের বার্তাবহন’) এবং দক্ষিণ নালাপাড়া পূজা উদযাপন পরিষদ (থিম: ‘আত্মকথন’)।

বিচারকদের দুইটি বিশেষ জুরি প্যানেল নিবন্ধিত মণ্ডপগুলো সরেজমিন পরিদর্শন করে শিল্পমান, থিমের গভীরতা, নান্দনিকতা, আলোকসজ্জা, পরিবেশবান্ধব উপকরণের ব্যবহার, দর্শনার্থীদের নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনার বিষয়গুলো বিবেচনায় নিয়ে মূল্যায়ন সম্পন্ন করেন।

এবারের শারদ সম্মাননার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন চিত্রশিল্পী আহমেদ নেওয়াজ, চিত্রশিল্পী দীপক দত্ত, খ্যাতিমান আলোকচিত্র শিল্পী শোয়েব ফারুকী, নাট্যজন ও বাচিকশিল্পী বাপ্পা চৌধুরী, নাট্যজন ও বাচিকশিল্পী কংকন দাশ, দৈনিক সমকালের সিনিয়র সাংবাদিক নাছির উদ্দিন হায়দার, সাংবাদিক ফারুখ তাহের, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সিনিয়র সাংবাদিক অনুপম পার্থ এবং চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির নৃত্য প্রশিক্ষক প্রিয়াংকা বড়ুয়া।

জুরি প্যানেলের সদস্য চিত্রশিল্পী আহমেদ নেওয়াজ বলেন, “প্রতিটি মণ্ডপের থিম, নান্দনিকতা ও শিল্পভাবনা ছিল প্রশংসনীয়। সরেজমিন পরিদর্শনের মাধ্যমে বস্তুনিষ্ঠ মূল্যায়নে সেরা নির্বাচন করা আমাদের জন্য দায়িত্বপূর্ণ কাজ ছিল।”

চিত্রশিল্পী দীপক দত্ত বলেন, “নান্দনিক রূপায়ন, ঐতিহ্য রক্ষা এবং সুশৃঙ্খল পরিবেশের সার্বিক সূচক বিবেচনায় নিয়ে আমরা নিরপেক্ষ মূল্যায়ন সম্পন্ন করেছি।”

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “চট্টগ্রাম সম্প্রীতি, নান্দনিকতা ও নিজস্ব সংস্কৃতির নগরী। পূজামণ্ডপগুলোতে শিল্পভাবনা, ঐতিহ্য ও সুশৃঙ্খল ব্যবস্থাপনা সত্যিই প্রশংসনীয়। শারদ সম্মাননার মাধ্যমে নগরীর সংস্কৃতি ও সামাজিক সম্প্রীতির এই সৌন্দর্য প্রাতিষ্ঠানিক রূপ লাভ করবে। সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে এ ধরনের আয়োজন সংস্কৃতি ও ঐতিহ্যকে আরও সুন্দরভাবে তুলে ধরে।”

চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি বলেন, “শারদ সম্মাননা একটি অসাধারণ উদ্যোগ। নান্দনিকতা, প্রতিমা শিল্প ও সুশৃঙ্খল আয়োজনের মাধ্যমে যারা শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছেন, তাদের অভিনন্দন জানাই। শুধু বিজয়ী মণ্ডপ নয়, চট্টগ্রামের প্রতিটি মণ্ডপের আয়োজক ও স্বেচ্ছাসেবকদের সম্প্রীতি ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখার প্রচেষ্টাও প্রশংসনীয়।”

‘শারদ সম্মাননা ২০২৬’-এর আহ্বায়কের দায়িত্ব পালন করছেন প্রফেসর অনিমেশ কুমার চক্রবর্তী। সদস্য হিসেবে রয়েছেন কবি ও সাহিত্যিক ডা. ভাগ্যধন বড়ুয়া, প্রফেসর ড. প্রকাশ দাশ গুপ্ত, কবি ও নজরুল গবেষক বাবলা চৌধুরী, মিডিয়াগ্রাফি অ্যাডভারটাইজিং লিমিটেডের প্রধান নির্বাহী মিল্টন দাশ বিজয় এবং অভিজিৎ অভি। সার্বিক সমন্বয়ে ছিলেন শোভন রাজা, শ্রাবণ দাশ ও আদিত্য দাস।

আয়োজকদের মতে, শারদ সম্মাননার মাধ্যমে চট্টগ্রামের পূজামণ্ডপগুলোর সৃজনশীলতা, শিল্পচর্চা ও সামাজিক সম্প্রীতির বার্তা আরও বিস্তৃতভাবে তুলে ধরা সম্ভব হবে।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: WhatHappen
jp-5d10b93919362ae286b3