1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পিডিজি ইসতিয়াক এ জামানের নেতৃত্বে রোটারি ক্লাব অব চিটাগাং মেরিন সিটিতে রিপসা টিমের অফিশিয়াল ভিজিট ইউসিটিসি-তে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সেমিনার অনুষ্ঠিত আমার বাড়ি প্রোপার্টিজ লিমিটেডের ডিরেক্টর কনফারেন্স অনুষ্ঠিত নান্দনিক স্থাপনায় ফুটে উঠেছে বুদ্ধের শান্তি ও মানবতার বার্তা শারদ সম্মাননা ২০২৬: চট্টগ্রামে সেরা ৫ পূজামণ্ডপ নির্বাচিত পূর্ব বাকলিয়ায় কিশোর গ্যাংয়ের হামলা ও বাড়ি ভাঙচুরের অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় আরিফের অপকর্মের পাহাড় ঘুষ লেনদেন, সরকারি কোয়ার্টার সাবলেট ও ভুয়া জ্বালানি বিল তোলার অভিযোগ চট্টগ্রাম বনবিভাগে বেপরোয়া দুর্নীতি ও চাঁদাবাজি: ভেঙে পড়ছে শৃঙ্খলা জামালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত সুফল প্রকল্পে দেড় কোটির অনিয়ম: বন কর্মকর্তা উম্মে হাবিবাসহ একাধিক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের কাছে তদন্তের দাবি

ইউসিটিসি-তে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সেমিনার অনুষ্ঠিত

রিপোটারের নাম
  • শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

 

চট্টগ্রাম প্রতিনিধি:

ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চট্টগ্রাম (ইউসিটিসি)-এর ডিপার্টমেন্ট অব ইসলামিক স্টাডিজের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের ইউসিটিসি’র হল রুমে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. জাহিদ হোসেন শরীফ পিএইচডি এর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব সালাউদ্দিন আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. গিয়াস উদ্দিন তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শফিউল্লাহ কুতুবী। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চট্টগ্রামের ডিপার্টমেন্ট অব ইসলামিক স্টাডিজের উপদেষ্টা ড. মো. মোশররফ হোসাইন আজহারী।

এছাড়াও বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বিজনেস ডিপার্টমেন্টের প্রধান ড. মু: আবু জাহিদ, এমপিএইচ বিভাগের প্রধান জনাব মু: ইনজামুল হক, সহকারী রেজিস্ট্রার জনাব মু: শহীদুল ইসলাম ডিপার্টমেন্ট অব ইসলামিক স্টাডিজের কো-অর্ডিনেটর জনাব মু: ওবাইদুল্লাহ্, প্রভাষক বোরহান উদ্দিন, কাউসার মাহমুদ, আহসানুল্লাহ, হাসিবুল্লাহ্ ও ইংরেজি বিভাগের প্রভাষক জনাব মু: ইলিয়াস হুসাইন।

অনুষ্ঠানে কিরাত, হামদ-নাত, বক্তৃতা প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। পাশাপাশি পোস্টার উপস্থাপন, প্রবন্ধ রচনা ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি তাঁর বক্তব্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ, শিক্ষা ও মানবতার কল্যাণে তাঁর অবদান নিয়ে এক জ্ঞানগর্ভ আলোচনা উপস্থাপন করেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। দিনব্যাপী এ আয়োজনটি ডিপার্টমেন্ট অব ইসলামিক স্টাডিজের উপদেষ্টা ড. মো. মোশররফ হোসাইন আজহারী’র মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: WhatHappen
jp-5d10b93919362ae286b3