1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নান্দনিক স্থাপনায় ফুটে উঠেছে বুদ্ধের শান্তি ও মানবতার বার্তা শারদ সম্মাননা ২০২৬: চট্টগ্রামে সেরা ৫ পূজামণ্ডপ নির্বাচিত পূর্ব বাকলিয়ায় কিশোর গ্যাংয়ের হামলা ও বাড়ি ভাঙচুরের অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় আরিফের অপকর্মের পাহাড় ঘুষ লেনদেন, সরকারি কোয়ার্টার সাবলেট ও ভুয়া জ্বালানি বিল তোলার অভিযোগ চট্টগ্রাম বনবিভাগে বেপরোয়া দুর্নীতি ও চাঁদাবাজি: ভেঙে পড়ছে শৃঙ্খলা জামালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত সুফল প্রকল্পে দেড় কোটির অনিয়ম: বন কর্মকর্তা উম্মে হাবিবাসহ একাধিক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের কাছে তদন্তের দাবি ‘আমি একা খাইনি’ লোকমানের স্বীকারোক্তিতে তোলপাড় চট্টগ্রাম এলএ শাখা স্প্রিং-২০২৭ থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক প্রোগ্রাম চালু করছে ইউসিটিসি পটিয়া ভূমি অফিসে-সরকারি গোপন নথি কেনাবেচায় কোটিপতি ফরহাদ

আমিরাতের জন্য বাংলাদেশের তৈরি ল্যান্ডিং ক্রাফট ‘রায়ান

রিপোটারের নাম
  • শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪

সংযুক্ত আরব আমিরাতের মারওয়ান শিপিংয়ের জন্য ৬৯ মিটার দীর্ঘ বিশেষায়িত একটি জাহাজ তৈরি করেছে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড।

শনিবার (২৮ ডিসেম্বর) চট্টগ্রাম বোট ক্লাবের ঘাটে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।বর্তমানে সুসজ্জিত নতুন জাহাজটি পতেঙ্গা বোট ক্লাবের পাশে রাখা হয়েছে।

ওয়েস্টার্ন মেরিনের ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন সোহেল হাসান বলেন, শিপ বিল্ডিং ঘুরে দাঁড়িয়েছে। আমাদের রয়েছে দক্ষ জনশক্তি, তাদের মেধা ও পরিশ্রমের কারনে আমাদের ইয়ার্ডে এখন ৯টি জাহাজ রপ্তানির কাজ চলছে।
পাশাপাশি দেশি গ্যাস, ইস্পাত, রং, ফার্নিচার, কেমিক্যাল, ইলেকট্রিক ক্যাবলসহ অনেক ব্যাকওয়ার্ড লিংকেজ গড়ে উঠছে। বিগত সরকারের সময় জাহাজ নির্মাণ শিল্পের জন্য লো কস্ট ফান্ড করেছিল, কিন্তু কেউ নিতে পারেনি। ওয়ার্কিং ক্যাপিটালের জন্য লো কস্ট ফান্ড সরকার দিতে পারে। ইজি অব ডুয়িং বিজনেস সহজীকরণটা খুবই জরুরি। বন্দর, কাস্টম, কর, ভ্যাট ইত্যাদি বিষয়ে ওয়ান স্টপ সার্ভিস চাই।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, ওয়েস্টার্ন মেরিন এ পর্যন্ত ১১টি দেশে ৩৩টি জাহাজ রপ্তানি করেছে। যার মূল্য ১০০ মিলিয়ন ডলারের বেশি। মারওয়ান শিপিংয়ের সঙ্গে ২০২৩ সালে ৮টি জাহাজ নির্মাণের চুক্তি করেছিল ওয়েস্টার্ন মেরিন। ‘খালিদ’ ও ‘ঘায়া’ নামের দুইটি টাগবোট রপ্তানি করবে ২০২৫ সালের এপ্রিলে। বাকি পাঁচটি জাহাজ ২০২৫ সালের মধ্যে রপ্তানি করা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন মো. আনাম চৌধুরী, ওয়েস্টার্ন মেরিনের জিএম (অর্থ) আবুল মনসুর, শাহেদুল বাশার প্রমুখ।

 

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: WhatHappen
jp-5d10b93919362ae286b3