1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
পিসিআইইউ জার্নালিজম অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত চকরিয়ায় ইফতার মাহফিলে সাংবাদিক ও সুধীজন: সম্প্রীতি বজায় রাখার আহ্বান হাজারো রোজাদারের মিলনমেলা আন্দরকিল্লা শাহী মসজিদে পিসিআইইউ’র নবনিযুক্ত ভিসির সঙ্গে পিজার সৌজন্য সাক্ষাৎ একজন মহা বীরের বিদায়, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ইরানে সারোয়াতলীতে মাস্টারদা সূর্য সেন ও বিপ্লবী তারকেশ্বর দস্তিদারের ৯৩ তম ফাঁসি দিবস পালন চকরিয়ায় তিন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ ভাষা শহিদদের প্রতি বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের শ্রদ্ধাঞ্জলি “চার মাসেই ফের চট্টগ্রামে বিতর্কিত নাজির জামাল: প্রশাসনে তীব্র সমালোচনা” প্রবীণ সাংবাদিক মুছা খালেদ আর নেই
শিরোনাম :

কর্মবিরতির আগুনে ঘি, নৌ উপদেষ্টার সফরে আরও উত্তপ্ত বন্দর

  • বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে অচল হয়ে থাকা চট্টগ্রাম বন্দরে সরেজমিন পরিস্থিতি দেখতে গিয়ে শ্রমিক-কর্মচারীদের তীব্র বিক্ষোভের মুখে পড়েছেন নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন। বৃহস্পতিবার সকালে বন্দর এলাকায় তার আগমনকে কেন্দ্র করে উত্তেজনা চরমে ওঠে এবং পুরো পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে পড়ে।

ঢাকা থেকে বিমানযোগে সকালে চট্টগ্রামে পৌঁছে সরাসরি বন্দরের উদ্দেশে রওনা হন নৌপরিবহন উপদেষ্টা। বন্দর ভবনের কাছাকাছি কাস্টমস মোড়ে পৌঁছানোর পর আন্দোলনরত শ্রমিক-কর্মচারীরা তার গাড়িবহর ঘিরে ধরে স্লোগান দিতে শুরু করেন। ‘গো ব্যাক অ্যাডভাইজার’, ‘ডিপি ওয়ার্ল্ডের দালাল’সহ নানা প্রতিবাদী স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। একপর্যায়ে উপদেষ্টার গাড়ি প্রায় পনেরো মিনিট আটকে থাকে।

পুলিশ ও বন্দরের নিরাপত্তাকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে বেষ্টনী তৈরি করে গাড়িবহরটি বন্দর ভবনের ভেতরে প্রবেশ করান। তবে মূল ফটক দিয়ে গাড়ি ঢোকার সময়ও শতাধিক শ্রমিক-কর্মচারী স্লোগান দিতে দিতে ভেতরে ঢুকে পড়েন। গাড়ি থেকে নেমে ভবনের ভেতরে প্রবেশের সময়ও উপদেষ্টাকে ঘিরে বিক্ষোভ অব্যাহত থাকে। পরে পুলিশ ও নিরাপত্তাকর্মীদের সহায়তায় দ্রুত তাকে লিফটে তুলে ভবনের ওপরের তলায় নিয়ে যাওয়া হয়।

এ সময় চট্টগ্রাম বন্দরের সামগ্রিক কার্যক্রম ছিল সম্পূর্ণ বন্ধ। চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের ডাকে শুরু হওয়া অনির্দিষ্টকালের কর্মবিরতিতে বন্দরের সব টার্মিনাল অচল হয়ে পড়েছে। জেটিতে জাহাজের আসা-যাওয়া বন্ধ থাকায় বহির্নোঙরে পণ্যবোঝাই জাহাজগুলো অপেক্ষমাণ রয়েছে। কনটেইনার ওঠানো-নামানো, পণ্য খালাস, ইয়ার্ড কার্যক্রম এবং অফডক থেকে কনটেইনার পরিবহন—সব কার্যক্রমই বন্ধ রয়েছে।

শ্রমিক-কর্মচারীরা অভিযোগ করছেন, নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার উদ্যোগের প্রতিবাদ করতেই তাদের আন্দোলন। পাশাপাশি আন্দোলন দমাতে বদলি ও প্রশাসনিক হয়রানি বন্ধের দাবিও তাদের কর্মসূচির অংশ। এর আগে আন্দোলনে নেতৃত্ব দেওয়া কয়েকজন শ্রমিক নেতাকে পায়রা ও মোংলা বন্দরে বদলি করার সিদ্ধান্ত নেওয়ায় ক্ষোভ আরও বেড়ে যায় এবং কর্মবিরতি আরও কঠোর রূপ নেয়।

চলমান সংকট নিরসনে নৌপরিবহন উপদেষ্টা বন্দর ভবনে সংশ্লিষ্ট কর্মকর্তা ও অংশীজনদের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন বলে জানা গেছে। তবে এই বৈঠক থেকে কোনো সমাধান আসবে কি না, কিংবা বন্দর কবে নাগাদ স্বাভাবিক হবে—তা নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
Theme Customized By BreakingNews