Warning: Creating default object from empty value in /home/nagoriknewsbd/public_html/wp-content/themes/BreakingNews/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
চকরিয়ায় শীতার্ত এতিমখানা ও হাফেজখানার শিশুদের মাঝে কম্বল বিতরণ চকরিয়ায় শীতার্ত এতিমখানা ও হাফেজখানার শিশুদের মাঝে কম্বল বিতরণ – নাগরিক নিউজ
  1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
চন্দনাইশে সন্ত্রাসীদের নির্যাতনের শিকার সংখ্যালঘু পরিবার:১৫০ বছরের পুরনো পথ দখল ইউসিটিসি সনাতনী স্টুডেন্টস এসোসিয়েশনের উদ্যোগে তীর্থযাত্রা অনুষ্ঠিত পাখি খাঁচায় বন্দী ও হত্যা বন্ধের দাবিতে পথসভা আনোয়ারায় ভূমি অফিসে দ্বৈত নীতি: মোটা অঙ্কের ঘুষে ৭৩ সালের দলিলেও নামজারি অনুমোদন, সাধারণদের ক্ষেত্রে খারিজের অভিযোগ চকরিয়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দখল ও চাঁদাবাজির পাহাড়সম অভিযোগ: অতিষ্ঠ এলাকাবাসী অনলাইনে ট্রেনের ঈদযাত্রায় ২৬ মে’র টিকিট মিলবে আজ চট্টগ্রামে সবজি-ডিমের দামে নাভিশ্বাস ১০ দফা দাবি – হামে শিশুমৃত্যু ও মার্কিন বাণিজ্য চুক্তির প্রতিবাদে মানববন্ধন চন্দনাইশে ঘর নির্মাণে বাধা, হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ; চাঁদাবাজ ও দখলবাজ হিসেবে অভিযুক্ত বাদশা মিয়া বন চেকপোস্টে অর্থ আদায় ও পোস্টিং বাণিজ্যের অভিযোগ, আলোচনায় সাইফুল ইসলাম
শিরোনাম :

চকরিয়ায় শীতার্ত এতিমখানা ও হাফেজখানার শিশুদের মাঝে কম্বল বিতরণ

  • বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজারের চকরিয়ায় শীতার্ত এতিমখানা ও হাফেজখানার শিশুদের মাঝে কম্বল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার। সোমবার (২৯ ডিসেম্বর) রাতে উপজেলার সাহারবিল ও পূর্ব বড় ভেওলা ইউনিয়নের বিভিন্ন প্রতিষ্ঠানে সশরীরে উপস্থিত হয়ে তিনি এসব কম্বল বিতরণ করেন।
চকরিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার জানান, গত কয়েকদিন ধরে চকরিয়ায় দিন ও রাতের তাপমাত্রা কমে যাওয়ায় তীব্র শীত অনুভূত হচ্ছে। এই হাড়কাঁপানো ঠান্ডায় বিশেষ করে এতিমখানা ও হাফেজখানার শিশুরা বেশ কষ্ট পাচ্ছিল। তাদের কষ্ট লাঘবে সোমবার রাতে সাহারবিল ও পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৪টি এতিমখানা ও হাফেজখানার কোমলমতি শিক্ষার্থীদের মাঝে এসব শীতবস্ত্র (কম্বল) তুলে দেওয়া হয়েছে।

ইউএনও আরও বলেন, এটি আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ। পর্যায়ক্রমে উপজেলার ১৮টি ইউনিয়নের সব এতিমখানাসহ হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হবে। এছাড়া স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তাদের মাধ্যমেও শীতার্তদের কাছে সরকারি সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে।

কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) দিলীপ দে, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাপস দত্ত, সাহারবিল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ফয়সাল উদ্দিন আহমদ, খুটাখালী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সালাহউদ্দিন কাদের এবং উপজেলা ত্রাণ শাখার কার্য-সহকারী আজিব আলীসহ আরও অনেকে।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
Theme Customized By BreakingNews