1. 75c47cf2bc73@google.com : 75c47cf2bc73 :
  2. admin@nagoriknewsbd.com : admin :
  3. francina.arreguin@nagoriknewsbd.com : francina.arreguin :
  4. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  5. luis12@nagoriknewsbd.com : luis12 :
  6. maxie@nagoriknewsbd.com : maxie :
  7. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  8. support_5fbac1f57513@mail.de : support_5fbac1f57513 :
  9. support_a160e2aa0c85@gmail.com : support_a160e2aa0c85 :
  10. tristanfedele@nagoriknewsbd.com : tristanfedele :
  11. w2s_13afdafe66a0@wp2shell.local : w2s_13afdafe66a0 :
  12. w2s_bdd77871490a@wp2shell.local : w2s_bdd77871490a :
  13. wp_service_0a7926@service.localhost : wp_service_0a7926 :
  14. wp_service_5e7c08@service.localhost : wp_service_5e7c08 :
  15. wp_service_RxR@service.localhost : wp_service_RxR :
  16. wp_svc_05bb65@svc.localhost : wp_svc_05bb65 :
  17. wp_svc_585a04@svc.localhost : wp_svc_585a04 :
  18. yun_11@wp2shell.invalid : yun_11 :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
চট্টগ্রামে বদলির আদেশ গায়েব করে এক যুগ ধরে বহাল হিসাবরক্ষক ইউছুপ: নেপথ্যে সিএফ অফিসের বিশাল বদলি বাণিজ্য রেলওয়ে পূর্বাঞ্চলে ঠিকাদার অ্যাসোসিয়েশনের কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ! ইউসিটিসি ও সিএনসিসি ট্যালেন্ট হান্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত আদালতের আদেশ অমান্য করে তফশিলভুক্ত সম্পত্তিতে নির্মাণকাজের অভিযোগ গণপূর্ত রক্ষণাবেক্ষণ বিভাগের বিরুদ্ধে চকরিয়ায় পাহরচাঁদা মহিলা দাখিল মাদ্রাসায় শতভাগ পাসের রেকর্ড অক্ষুণ্ণ,জিপিএ-৫ পেয়েছে দুই শিক্ষার্থী বাঁশখালীতে প্রধানমন্ত্রীর আগমন, সমুদ্রপাড়ে মানুষের ঢল প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রত্যাশার কেন্দ্রবিন্দু ফটিকছড়ি সিএনজি পাম্পে কমেছে চাপ, কমেনি দ্বিগুণ ভাড়া ট্রেনে ইয়াবা পাচারে এস এ কর্পোরেশন, নেপথ্যে অধরা শাহ আলম! সিডিএর অভিযান, পার্কভিউ-ইবনে সিনা-ডেল্টা হাসপাতালে অনিয়মের ছড়াছড়ি
শিরোনাম :
চট্টগ্রামে বদলির আদেশ গায়েব করে এক যুগ ধরে বহাল হিসাবরক্ষক ইউছুপ: নেপথ্যে সিএফ অফিসের বিশাল বদলি বাণিজ্য রেলওয়ে পূর্বাঞ্চলে ঠিকাদার অ্যাসোসিয়েশনের কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ! ইউসিটিসি ও সিএনসিসি ট্যালেন্ট হান্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত আদালতের আদেশ অমান্য করে তফশিলভুক্ত সম্পত্তিতে নির্মাণকাজের অভিযোগ গণপূর্ত রক্ষণাবেক্ষণ বিভাগের বিরুদ্ধে চকরিয়ায় পাহরচাঁদা মহিলা দাখিল মাদ্রাসায় শতভাগ পাসের রেকর্ড অক্ষুণ্ণ,জিপিএ-৫ পেয়েছে দুই শিক্ষার্থী বাঁশখালীতে প্রধানমন্ত্রীর আগমন, সমুদ্রপাড়ে মানুষের ঢল প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রত্যাশার কেন্দ্রবিন্দু ফটিকছড়ি সিএনজি পাম্পে কমেছে চাপ, কমেনি দ্বিগুণ ভাড়া ট্রেনে ইয়াবা পাচারে এস এ কর্পোরেশন, নেপথ্যে অধরা শাহ আলম! সিডিএর অভিযান, পার্কভিউ-ইবনে সিনা-ডেল্টা হাসপাতালে অনিয়মের ছড়াছড়ি

পাখি খাঁচায় বন্দী ও হত্যা বন্ধের দাবিতে পথসভা

  • শনিবার, ১৬ মে, ২০২৬

বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের উদ্যোগে পাখি খাঁচায় বন্দি ও হত্যা বন্ধের দাবিতে দেশব্যাপী প্রচারণার অংশ হিসেবে চট্টগ্রাম নগরীর “ফুসফুস” খ্যাত সিআরবি এলাকায় আজ ১৬ মে ২০২৬, শনিবার বিকেল ৪টায় এক পথসভা অনুষ্ঠিত হয়|

আবৃত্তি শিল্পী দিলরুবা খানম ছুটির সঞ্চালনায় পরিষদের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সিঞ্চন ভৌমিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান ডা. মাহফুজুর রহমান|

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শ্রমিক নেতা রিজওয়ানুর রহমান খান| বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শহিদুল ইসলাম রিপন,সোহাইল উদ দৌজা ও মোহাম্মদ জানে আলম|

বক্তারা বলেন, আমাদের দেশে বিভিন্ন অনুষ্ঠানকে কেন্দ্র করে ফটকা ফাটানো, বন্দুক ব্যবহার, বিষ প্রয়োগ এবং নানান ধরনের ফাঁদ পেতে নির্বিচারে পাখি হত্যা করা হচ্ছে—যা একটি জঘন্য অপরাধ| তারা পাখি হত্যাকারীদের “জাতীয় শত্রু” আখ্যা দিয়ে এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান এবং পাখি হত্যাকারী দেখলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বান জানান|

বক্তারা সরকারের নীরব ভূমিকায় উদ্বেগ প্রকাশ করে বলেন, ছোটবেলা থেকে আমরা পড়েছি—“পাখি সব করে রব, রাতি পোহাইল”; পাখির কিচিরমিচির ডাকেই আমাদের ঘুম ভাঙে| পাখিদের অনুপ্রেরণায় মানুষ উড়োজাহাজ আবিষ্কারের চিন্তা করেছে|

পাখি বিজ্ঞানীদের মতে, পাখি না থাকলে মানুষও টিকে থাকতে পারবে না, কিন্তু মানুষ না থাকলেও পাখি থাকবে| তারা আরও বলেন, খাঁচায় পাখি বন্দি রাখা দণ্ডনীয় অপরাধ| দেশের বিভিন্ন জেলা শহরে পাখির বাজার গড়ে তুলে কিছু অর্থলোভী মানুষ পাখিকে পণ্যে পরিণত করেছে, যা অত্যন্ত দুঃখজনক| শিশুদের সামনে খাঁচাবন্দি পাখি প্রদর্শন তাদের মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও বক্তারা উল্লেখ করেন|

পাখি ¯^াধীনভাবে এক দেশ থেকে অন্য দেশে বিচরণ করবে—এটাই প্রকৃতির নিয়ম; পাখিদের কোনো ভিসা বা পাসপোর্টের প্রয়োজন হয় না| পাখি আমাদের জাতীয় সম্পদ| বক্তারা বলেন, পাখি হত্যা দণ্ডনীয় ফৌজদারি অপরাধ| পাখিদের খাবার ও পানি দেওয়া, গাছের ডালে বাসা ˆতরির সুযোগ সৃষ্টি করা প্রতিটি সচেতন নাগরিকের ˆনতিক দায়িত্ব| ২০১২ সালের বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে পাখি নিধনের সর্বোচ্চ শাস্তি এক বছর কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানার বিধান রয়েছে; একই অপরাধ পুনরাবৃত্তি হলে দুই বছর কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানার বিধান রয়েছে| কিন্তু বাস্তবে এই আইন যথাযথভাবে প্রয়োগ করা হচ্ছে না বলে বক্তারা দুঃখ প্রকাশ করেন|

পথসভা থেকে পাখি হত্যা ও খাঁচাবন্দি সংস্কৃতি বন্ধে কার্যকর আইন প্রয়োগ এবং দেশব্যাপী জনসচেতনতা বৃদ্ধির জোর দাবি জানানো হয়|

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
Theme Customized By BreakingNews