1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
পিসিআইইউ জার্নালিজম অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত চকরিয়ায় ইফতার মাহফিলে সাংবাদিক ও সুধীজন: সম্প্রীতি বজায় রাখার আহ্বান হাজারো রোজাদারের মিলনমেলা আন্দরকিল্লা শাহী মসজিদে পিসিআইইউ’র নবনিযুক্ত ভিসির সঙ্গে পিজার সৌজন্য সাক্ষাৎ একজন মহা বীরের বিদায়, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ইরানে সারোয়াতলীতে মাস্টারদা সূর্য সেন ও বিপ্লবী তারকেশ্বর দস্তিদারের ৯৩ তম ফাঁসি দিবস পালন চকরিয়ায় তিন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ ভাষা শহিদদের প্রতি বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের শ্রদ্ধাঞ্জলি “চার মাসেই ফের চট্টগ্রামে বিতর্কিত নাজির জামাল: প্রশাসনে তীব্র সমালোচনা” প্রবীণ সাংবাদিক মুছা খালেদ আর নেই
শিরোনাম :

চকরিয়ায় সোহেল নামের এক ব্যবসায়ী নিখোঁজ, পরিবারের দাবি অপহরণ

  • শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

চকরিয়া-পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়া পৌর শহরের নিউমার্কেট এলাকা থেকে মোহাম্মদ সোহেল(৩৫) নামের এক ব্যবসায়ী নিখোঁজ হয়।

মোঃ সোহেল চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নেন পহরচাঁদা বিবিরখিল এলাকার মোহাম্মদ হোসেন সওদাগরের বড় ছেলে ও লামা উপজেলার ফাইতং বাজারের সৌদিয়া স্টোর এন্ড ফ্যামেলী সুপার শপের মালিক বলে জানা গেছে।
এ ঘটনায় পরের দিন বৃহস্পতিবার চকরিয়া থানায় নিখোঁজ ডায়েরি রুজু করেন সোহেলের পিতা মোহাম্মদ হোসেন।
সোহেলের পিতা মোহাম্মদ হোসেন বলেন, একটি বন্ধকি স্বর্ণের আংটি ছাড়ানোর জন্য টাকা নিয়ে বুধবার দুপুর ১২ টার দিকে পৌরসভার ২নং ওয়ার্ড হালকাকারা মৌলভীরচরস্থ আমার ভাড়া বাসা থেকে চকরিয়া নিউ মার্কেটের উদ্দেশ্যে যায় সোহেল। পরে দুপুর পৌঁনে ১টার সময়ও তার সাথে ফোনে যোগাযোগ হয়। এর পর থেকে তার সাথে আর কোনধরনের যোগাযোগ করা সম্ভব হয়নি। আমার আত্মীয়-স্বজন সব জায়গায় খুঁজাখুঁজির পরেও না পেয়ে থানায় সাধারণ ডায়েরি দায়ের করি। যার নং ৮৪৫/২০২৫.
তিনি আরও বলেন, আমার ছেলেকে কেউ অপহরণ করে থাকতে পারে। তিনি তার ব্যবসায়ী ছেলেকে উদ্ধারের জন্য প্রশাসনের সর্বোচ্চ সহযোগিতা কামনা করেন।

এ বিষয়ে চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, আমরা ইতোমধ্যে বিভিন্ন অনুসন্ধান শুরু করে দিয়েছি। এ বিষয়ে সর্বোচ্চ আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
Theme Customized By BreakingNews