1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  4. w2s_08e26e90118f@wp2shell.local : w2s_08e26e90118f :
  5. w2s_0a7d799e4969@wp2shell.local : w2s_0a7d799e4969 :
  6. wp_service_7215df@service.localhost : wp_service_7215df :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যমুনা অয়েলের ‘ক্ষমতাধর’ মাসুদের বিরুদ্ধে তদন্ত কমিটি: শত কোটি টাকার সম্পদ ও অনিয়মের নানা অভিযোগ চট্টগ্রামে ২,৭০০ নিম্ন আয়ের পরিবার পেল খাদ্য সহায়তা রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা ৯ শ্রমিকের মৃত্যুর চার দিন পর মামলা করল পুলিশ ডেঙ্গু নিয়ন্ত্রণে চসিকের মাসব্যাপী মশক নিধন ক্রাশ প্রোগ্রাম শুরু নিয়ম ভেঙে ৯ দিনে বদলে গেল রাষ্ট্রপতির আদেশের বদলি: এসিএফ আবরারুরের দাপটে বন অধিদপ্তরে ক্ষোভ স্বাদ-জনপ্রিয়তার আড়ালে ‘দস্তগীর’ ও ‘গ্রান্ড শিকদারে’ ভিন্ন চিত্র ‘অনিয়মের অভিযোগে’ ওএসডি চট্টগ্রামের সিভিল সার্জন চট্টগ্রাম গণপূর্তে বিস্ফোরক অভিযোগ: ৫০ লাখ টাকার ঘুষ, জালিয়াতি ও রাজনৈতিক পরিচয়ের রূপবদল চট্টগ্রামে বদলির আদেশ গায়েব করে এক যুগ ধরে বহাল হিসাবরক্ষক ইউছুপ: নেপথ্যে সিএফ অফিসের বিশাল বদলি বাণিজ্য
শিরোনাম :

চট্টগ্রামে বিদ্যানন্দের ‘এক টাকায় রোজার বাজার’ উদ্বোধন

  • বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সহযোগিতায় শুরু হয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশনের ব্যতিক্রমধর্মী আয়োজন ‘এক টাকায় রোজার বাজার’। নগরীর বিপ্লব উদ্যানে এই বাজারের উদ্বোধন করা হয় আজ সকাল ১১টায়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, “অসহায় মানুষের পাশে দাঁড়ানো সামর্থ্যবানদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। বিদ্যানন্দের ‘এক টাকায় রোজার বাজার’ একটি অভাবনীয় উদ্যোগ। এখানে এসে মনে হচ্ছে শায়েস্তা খাঁর আমল ফিরে এসেছে। মাত্র এক টাকা দিয়ে হাজার টাকার বেশি পণ্য নিজের পছন্দমতো কেনার সুযোগ এটি সত্যিই প্রশংসার দাবিদার।”

রমজান মাসে সাহরি ও ইফতারের জন্য খাদ্য সংগ্রহ করতে হিমশিম খাওয়া দরিদ্র মানুষদের কথা মাথায় রেখে বিদ্যানন্দ ফাউন্ডেশন প্রতিবছরের মতো এবারও দেশব্যাপী এই কর্মসূচি বাস্তবায়ন করছে। চট্টগ্রামে প্রতিদিন হাজারো ছিন্নমূল রোজাদারকে ইফতার ও সাহরি খাওয়ানোর পাশাপাশি নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য ‘এক টাকায় বাজার’ আয়োজন করা হয়েছে।

নগরীর বিভিন্ন এলাকা থেকে আগত নিম্ন আয়ের মানুষজন উৎসবমুখর পরিবেশে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী কিনছেন। ভিক্ষা নয়, মাত্র এক টাকা পরিশোধ করে নিজেদের পছন্দ অনুযায়ী বাজার করার সুযোগ পেয়ে তাদের চোখেমুখে ছিল স্বস্তির হাসি।

এই বাজারে একটি পূর্ণাঙ্গ সুপারশপের মতোই পাওয়া যাচ্ছে চাল, ছোলা, ডাল, তেল, ডিমসহ মোট ১৬ ধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্য। এক কেজি চাল পাওয়া যাচ্ছে ১ টাকায়, এক কেজি ছোলা ২ টাকায়, এক ডজন ডিম ১.৫ টাকায়, এক লিটার তেল ৩ টাকায় এবং একটি মুরগি ৪ টাকায়। তবে ক্রেতারা এক টাকা দিয়ে ১০টি টোকেন মানি পান, যা দিয়ে বিভিন্ন কাউন্টারে গিয়ে পণ্য সংগ্রহ করতে পারেন। বাজার ব্যবস্থাপনায় সহায়তার জন্য পর্যাপ্ত স্বেচ্ছাসেবী নিয়োজিত রয়েছেন।

বিদ্যানন্দ ফাউন্ডেশনের গভর্নিং বডির পরিচালক জামাল উদ্দিন বলেন, “রমজান সহমর্মিতার মাস। এই মাস আমাদের ক্ষুধার্ত মানুষের কষ্ট উপলব্ধি করার শিক্ষা দেয়। বিদ্যানন্দ ও এর দাতারা সেই সহানুভূতিকে কাজে লাগিয়ে বছরের পর বছর অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আসছে। আজ এই বাজারের মাধ্যমে ৫০০-এর বেশি দরিদ্র পরিবার এক টাকা দিয়ে কমপক্ষে এক হাজার টাকার নিত্যপণ্য নিতে পারবে, যা তাদের এই দুঃসময়ে কিছুটা হলেও স্বস্তি দেবে।”

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
Theme Customized By BreakingNews