1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
চন্দনাইশে সন্ত্রাসীদের নির্যাতনের শিকার সংখ্যালঘু পরিবার:১৫০ বছরের পুরনো পথ দখল ইউসিটিসি সনাতনী স্টুডেন্টস এসোসিয়েশনের উদ্যোগে তীর্থযাত্রা অনুষ্ঠিত পাখি খাঁচায় বন্দী ও হত্যা বন্ধের দাবিতে পথসভা আনোয়ারায় ভূমি অফিসে দ্বৈত নীতি: মোটা অঙ্কের ঘুষে ৭৩ সালের দলিলেও নামজারি অনুমোদন, সাধারণদের ক্ষেত্রে খারিজের অভিযোগ চকরিয়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দখল ও চাঁদাবাজির পাহাড়সম অভিযোগ: অতিষ্ঠ এলাকাবাসী অনলাইনে ট্রেনের ঈদযাত্রায় ২৬ মে’র টিকিট মিলবে আজ চট্টগ্রামে সবজি-ডিমের দামে নাভিশ্বাস ১০ দফা দাবি – হামে শিশুমৃত্যু ও মার্কিন বাণিজ্য চুক্তির প্রতিবাদে মানববন্ধন চন্দনাইশে ঘর নির্মাণে বাধা, হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ; চাঁদাবাজ ও দখলবাজ হিসেবে অভিযুক্ত বাদশা মিয়া বন চেকপোস্টে অর্থ আদায় ও পোস্টিং বাণিজ্যের অভিযোগ, আলোচনায় সাইফুল ইসলাম
শিরোনাম :

‘জঙ্গল সলিমপুরে ঝামেলা করলে জনবিস্ফোরণ ঘটবে’

  • শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

‘জঙ্গল সলিমপুরে যদি অহেতুক কোনো ঝামেলা সৃষ্টি হয় বা অপরাধের ফাঁদে ফেলে কেউ গোলযোগ সৃষ্টি করে, তাহলে বড় ধরনের পাবলিক বিস্ফোরণ ঘটবে’- এমন হুমকি দিয়েছেন চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে র‌্যাব কর্মকর্তা মোতালেব হোসেন হত্যা মামলার প্রধান আসামি ইয়াসিন।

বুধবার (২১ জানুয়ারি) এক ভিডিও বার্তায় এ হুমকি দেন তিনি। তার এ বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে ইয়াসিনকে বলতে শোনা যায়, র‌্যাব এখানে কিজন্য এসেছে? গাড়ি ছাড়া, পোশাক ছাড়া এভাবে কেন ঢুকেছে? তারা কোন আসামি ধরতে এসেছে? সেই বিষয়ে কারো নাম শোনা যায়নি। কোনো আসামির নাম প্রকাশ করা হয়নি।

ইয়াসিন জঙ্গল সলিমপুরে যেসব সন্ত্রাসী কার্যক্রম চলছে তার জন্য প্রতিপক্ষ রোকন বাহিনীকে দায়ী করেন। তিনি বলেন, এখানে যত সন্ত্রাসী কার্যক্রম পরিচালিত হচ্ছে, সবই রোকন বাহিনীর লোকজনের মাধ্যমে। ডিসি পার্ক থেকে শুরু করে সীতাকুন্ডের বিভিন্ন এলাকায় তার লোকেরা চাঁদাবাজি করছে। সেই চাঁদাবাজির উদ্দেশ্যে আমাদের এলাকা দখল করতে চায়। তার কাছে সব অস্ত্রের ভান্ডার রয়েছে।

ইয়াসিন  বলেন, রোকন মেম্বারকে গ্রেফতার করলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। সে বিভিন্ন লোকের কাছ থেকে টাকা তুলে র‌্যাবকে এনেছে।

তিনি বলেন, এলাকায় যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, তাহলে বড় ধরনের জনবিস্ফোরণ ঘটবে। এ জনবিস্ফোরণের দায় প্রশাসনকেই নিতে হবে। আসামির নাম-পরিচয় প্রকাশ করার আগে ঢালাওভাবে অভিযানের নামে গ্রেফতার ও হয়রানি করা যাবে না বলেও হুমকি দেন ইয়াসিন।

তিনি আরও বলেন, ঢালাওভাবে অভিযান চালিয়ে সাবেক ডিসি মমিনুর রহমানের মতো আচরণ করা হচ্ছে। বলপ্রয়োগ বা নির্যাতনের মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব নয় বলেও মন্তব্য করেন ইয়াসিন।

১৯ জানুয়ারি বিকালে জঙ্গল সলিমপুরে অভিযানে গেলে সন্ত্রাসীদের হামলায় র‌্যাব-৭ এর ডিএডি মোতালেব হোসেন নিহত হন এবং অন্য তিন সদস্য গুরুতর আহত হন। এ ঘটনায় ইয়াসিনসহ ২২৯ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এ পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
Theme Customized By BreakingNews