1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
পিসিআইইউ জার্নালিজম অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত চকরিয়ায় ইফতার মাহফিলে সাংবাদিক ও সুধীজন: সম্প্রীতি বজায় রাখার আহ্বান হাজারো রোজাদারের মিলনমেলা আন্দরকিল্লা শাহী মসজিদে পিসিআইইউ’র নবনিযুক্ত ভিসির সঙ্গে পিজার সৌজন্য সাক্ষাৎ একজন মহা বীরের বিদায়, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ইরানে সারোয়াতলীতে মাস্টারদা সূর্য সেন ও বিপ্লবী তারকেশ্বর দস্তিদারের ৯৩ তম ফাঁসি দিবস পালন চকরিয়ায় তিন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ ভাষা শহিদদের প্রতি বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের শ্রদ্ধাঞ্জলি “চার মাসেই ফের চট্টগ্রামে বিতর্কিত নাজির জামাল: প্রশাসনে তীব্র সমালোচনা” প্রবীণ সাংবাদিক মুছা খালেদ আর নেই
শিরোনাম :

জয়পাহাড়ে বিপিসির ভবন নির্মাণে পরিবেশ অধিদপ্তরের মানা

  • বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬

নগরীর সার্সন রোডস্থ জয়পাহাড়ে পাহাড় কেটে ভবন নির্মাণের অভিযোগে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে (বিপিসি) কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে আজ পরিবেশ অধিদপ্তরের কার্যালয়ে উপস্থিত হয়ে শুনানিতে ব্যাখ্যা দিতে বিপিসিকে নোটিশ দেওয়া হয়েছে।

গতকাল (মঙ্গলবার) বিকেলে পরিবেশ অধিদপ্তরের একটি টিম সরজমিনে জয়পাহাড় এলাকা পরিদর্শন করে পাহাড় কাটার প্রমাণ পায়। পরিদর্শন শেষে তাৎক্ষণিকভাবে বিপিসিকে নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। নোটিশে উল্লেখ করা হয়, নির্ধারিত সময়ে শুনানিতে উপস্থিত হয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে পরিবেশ অধিদপ্তর একতরফাভাবে আইনগত সিদ্ধান্ত গ্রহণ করবে।

পরিবেশ অধিদপ্তরের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, বিপিসি পাহাড় কেটে সেখানে রিটেইনিং ওয়াল নির্মাণ করছে, যা পরিবেশ সংরক্ষণ আইন ও বিধিমালার পরিপন্থী। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলেও তিনি জানান।

অন্যদিকে বিপিসি কর্তৃপক্ষ দাবি করেছে, জয়পাহাড়ে পাঁচতলা স্টিল স্ট্রাকচারের একটি ভবন নির্মাণ করা হচ্ছে। বিপিসির নিজস্ব কোনো স্থায়ী কার্যালয় না থাকায় দীর্ঘদিন ধরে ভাড়া ভবনে অফিস কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে। সে কারণে নিজস্ব জমিতে অফিস ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

তবে স্থানীয় বাসিন্দা ও পরিবেশবাদীদের অভিযোগ, ভবন নির্মাণের নামে পাহাড় কাটার ফলে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে এবং প্রাকৃতিক ভারসাম্য হুমকির মুখে পড়ছে। তারা অবিলম্বে পাহাড় কাটা বন্ধ এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, শুনানিতে বিপিসির দেওয়া ব্যাখ্যা ও তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
Theme Customized By BreakingNews