Warning: Creating default object from empty value in /home/nagoriknewsbd/public_html/wp-content/themes/BreakingNews/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
ডিসি হিলে হামলা উগ্রতা ও সংস্কৃতির প্রতি আঘাত ডিসি হিলে হামলা উগ্রতা ও সংস্কৃতির প্রতি আঘাত – নাগরিক নিউজ
  1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
সোমবার, ২৫ মে ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
চন্দনাইশে সন্ত্রাসীদের নির্যাতনের শিকার সংখ্যালঘু পরিবার:১৫০ বছরের পুরনো পথ দখল ইউসিটিসি সনাতনী স্টুডেন্টস এসোসিয়েশনের উদ্যোগে তীর্থযাত্রা অনুষ্ঠিত পাখি খাঁচায় বন্দী ও হত্যা বন্ধের দাবিতে পথসভা আনোয়ারায় ভূমি অফিসে দ্বৈত নীতি: মোটা অঙ্কের ঘুষে ৭৩ সালের দলিলেও নামজারি অনুমোদন, সাধারণদের ক্ষেত্রে খারিজের অভিযোগ চকরিয়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দখল ও চাঁদাবাজির পাহাড়সম অভিযোগ: অতিষ্ঠ এলাকাবাসী অনলাইনে ট্রেনের ঈদযাত্রায় ২৬ মে’র টিকিট মিলবে আজ চট্টগ্রামে সবজি-ডিমের দামে নাভিশ্বাস ১০ দফা দাবি – হামে শিশুমৃত্যু ও মার্কিন বাণিজ্য চুক্তির প্রতিবাদে মানববন্ধন চন্দনাইশে ঘর নির্মাণে বাধা, হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ; চাঁদাবাজ ও দখলবাজ হিসেবে অভিযুক্ত বাদশা মিয়া বন চেকপোস্টে অর্থ আদায় ও পোস্টিং বাণিজ্যের অভিযোগ, আলোচনায় সাইফুল ইসলাম
শিরোনাম :

ডিসি হিলে হামলা উগ্রতা ও সংস্কৃতির প্রতি আঘাত

  • রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫

চট্টগ্রাম নগরের ঐতিহ্যবাহী ডিসি হিলের পয়লা বৈশাখ উদযাপনের অনুষ্ঠান প্রস্তুতির সময় হামলার ঘটনা ঘটেছে। রবিবার (১৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডিসি হিলের নজরুল স্কয়ারে অনুষ্ঠিত হতে যাওয়া নববর্ষের এই অনুষ্ঠানটি লক্ষ্য করে হামলা চালানো হয়। হামলাকারীরা মঞ্চের সাজসজ্জা ভাঙচুর করে এবং ব্যানার ছিঁড়ে ফেলে, ফলে অনুষ্ঠান বাতিল করতে বাধ্য হন আয়োজকরা।

এ বিষয়ে বিস্তারিত জানিয়ে, সম্মিলিত পয়লা বৈশাখ উদ্‌যাপন পরিষদের সদস্য সচিব মোহাম্মদ আলী বলেন, “হামলার সময় প্রায় ৩০-৪০ জনের মতো ছেলে-মেয়ে এসে উগ্র স্লোগান দিয়ে অনুষ্ঠানস্থলে ঢুকে পড়ে। তারা আমাদের ‘ফ্যাসিবাদের দোসর’ বলে দাবি করতে থাকে এবং পুরো মঞ্চের পিছনের কাপড় ও সাজসজ্জা ছিঁড়ে ফেলে। সিচুয়েশন দেখে আমরা নিরাপদ স্থানে চলে যাই, তবে হামলা থামেনি।”

তিনি আরো বলেন“এই হামলার মাধ্যমে তারা শুধু আমাদের প্রস্তুতিগুলোকেই নষ্ট করেনি, বরং পয়লা বৈশাখের আনন্দমুখর পরিবেশকে বিষিয়ে দিয়েছে। এই ধরনের উগ্র আচরণ আমাদের সংস্কৃতির প্রতি আঘাত।”

এই ঘটনায় পুলিশ দ্রুত এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং হামলাকারীদের ৬ জনকে আটক করে। পুলিশ জানায়, আটককৃতরা দাবি করেছে যে তারা মনে করে নববর্ষের অনুষ্ঠানটি ‘ফ্যাসিবাদের দোসর’দের আয়োজিত।

নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মো. আলমগীর হোসেন বলেন,“তাদেরকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হামলার সময় তারা কোনো প্রকার সহিংসতা চালায়নি, তবে মঞ্চের সাজসজ্জা নষ্ট করেছে। পুলিশ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছে।”

এদিকে, হামলার পর আয়োজকরা জানিয়ে দিয়েছেন যে, নিরাপত্তাহীনতার কারণে আগামীকাল (১৪ এপ্রিল) অনুষ্ঠানের আয়োজন বাতিল করা হয়েছে আয়োজকরা ক্ষোভ নিয়ে জানান “বর্তমান পরিস্থিতিতে অনুষ্ঠান আয়োজন করা সম্ভব নয়। আমাদের প্রস্তুতির জন্য যা কাজ করা হয়েছিল, তা স্রেফ ধ্বংস হয়ে গেছে। এখন কোনো নিরাপত্তা নিশ্চয়তা নেই, তাই অনুষ্ঠান বাতিল করা হয়েছে।”

অনুষ্ঠান দেখতে আসা হামিদুর জানান, এই হামলা শুধুমাত্র একটি অনুষ্ঠানের ক্ষতি করেনি, বরং এটি আমাদের শান্তিপূর্ণ সংস্কৃতি এবং ঐতিহ্যকে নষ্ট করার চেষ্টা। যারা এই হামলার সাথে যুক্ত, তারা আমাদের জাতির ঐতিহ্য এবং সংস্কৃতির শত্রু, যারা অসহিষ্ণুতা এবং সহিংসতার চর্চা করছে।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
Theme Customized By BreakingNews