1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
আমার বাড়ি প্রোপার্টিজ লিমিটেডের ডিরেক্টর কনফারেন্স অনুষ্ঠিত নান্দনিক স্থাপনায় ফুটে উঠেছে বুদ্ধের শান্তি ও মানবতার বার্তা শারদ সম্মাননা ২০২৬: চট্টগ্রামে সেরা ৫ পূজামণ্ডপ নির্বাচিত পূর্ব বাকলিয়ায় কিশোর গ্যাংয়ের হামলা ও বাড়ি ভাঙচুরের অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় আরিফের অপকর্মের পাহাড় ঘুষ লেনদেন, সরকারি কোয়ার্টার সাবলেট ও ভুয়া জ্বালানি বিল তোলার অভিযোগ চট্টগ্রাম বনবিভাগে বেপরোয়া দুর্নীতি ও চাঁদাবাজি: ভেঙে পড়ছে শৃঙ্খলা জামালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত সুফল প্রকল্পে দেড় কোটির অনিয়ম: বন কর্মকর্তা উম্মে হাবিবাসহ একাধিক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের কাছে তদন্তের দাবি ‘আমি একা খাইনি’ লোকমানের স্বীকারোক্তিতে তোলপাড় চট্টগ্রাম এলএ শাখা স্প্রিং-২০২৭ থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক প্রোগ্রাম চালু করছে ইউসিটিসি

তেল আমদানিতে ভারতের নতুন সমীকরণ: রাশিয়ার বদলে ঝুঁকছে ভেনেজুয়েলার দিকে

রিপোটারের নাম
  • বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
রাশিয়া নয়, ভারতের নজর এখন ভেনেজুয়েলার তেলের বাজারে!

আন্তর্জাতিক ডেস্কঃ

যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে নতুন এক বাণিজ্য চুক্তির আওতায় ভারত রাশিয়া থেকে তেল আমদানি কমিয়ে ভেনেজুয়েলার তেলের দিকে ঝুঁকবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (২ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনুরোধে এবং পারস্পরিক বন্ধুত্বের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চুক্তির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করেছে। অপরদিকে ভারতও যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর শুল্ক তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চুক্তিকে স্বাগত জানিয়ে বলেছেন, বিশ্বের দুটি বৃহৎ অর্থনীতি ও গণতন্ত্রের মধ্যে সহযোগিতা উভয় দেশের জনগণের জন্য লাভজনক হবে এবং ভবিষ্যতে পারস্পরিক বাণিজ্যের নতুন সুযোগ তৈরি করবে।
এর আগে রাশিয়ার তেল কেনার কারণে যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করেছিল। নতুন এ চুক্তির মাধ্যমে রাশিয়ার তেলের ওপর ভারতের নির্ভরতা কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মতে, এ পদক্ষেপ ইউক্রেন যুদ্ধ অবসানের পথেও সহায়ক হতে পারে।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: WhatHappen
jp-5d10b93919362ae286b3