1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বনের প্রহরী যখন ভক্ষক: ডেপুটি রেঞ্জার শামীমের দাপটে দিশেহারা বন বিভাগ ও ব্যবসায়ীরা সাতকানিয়ায় বন্যার্তদের পাশে সিস্টেম গ্রুপ ত্রাণ সামগ্রী ও নগদ টাকা বিতরণ পুলিশ পরিচয়ে বাসায় প্রবেশ, হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ সাবেক স্ত্রীর বিরুদ্ধে জলাবদ্ধতা নিরসনে বসছে ১৯ সদস্যের সমন্বয় কমিটি চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত প্রধান প্রকৌশলীর নির্দেশ অমান্য: ঢাকা গণপূর্ত ই/এম বিভাগ-৩ এ ওটিএম পদ্ধতিতে কোটি টাকার ‘টেন্ডার বাণিজ্য’ বৃষ্টিতে রেকর্ড গড়ল চট্টগ্রাম, ৪২ বছরে সর্বোচ্চ বর্ষণ অবশেষে শপথ নিলেন ফটিকছড়ির এমপি সারোয়ার আলমগীর দুই যুগ ধরে একই নেতৃত্ব: রুমা প্রেসক্লাবে ক্ষোভ, দলবদল করে অনুদান আত্মসাতের অভিযোগ অনুসন্ধানী প্রতিবেদন: সিডিএ’র এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে হাজার কোটির লুটপাট ও ‘মূল্য সমন্বয়ের’ মহোৎসব
শিরোনাম :

পুরাতন আওয়ামী আর নতুন বিএনপি প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন হবে না: রাশেদ প্রধান

  • মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, আগুন সন্ত্রাস আওয়ামী লীগের পুরাতন খেলা। দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আগুন সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার হিন্দুস্তানি আওয়ামী নীলনকশা রুখে দিতে হবে।

সোমবার (২০ অক্টোবর) বিকেলে ‘জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি ও নভেম্বরে গণভোট আয়োজন, জাতীয় নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণসহ ৭ দফা দাবিতে’ বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশ শেষে প্রেসক্লাব থেকে শুরু হওয়া জাগপার বিক্ষোভ মিছিল পল্টন বিজয়নগর অঞ্চল প্রদক্ষিণ করে।

তিনি বলেন, ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য লেভেল প্লেয়িং ফিল্ডে ভারতীয় প্রভাবমুক্ত জাতীয় নির্বাচন হতে হবে। তার পূর্বে পাঁচটি কাজ বাধ্যতামূলক।

এক. জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে। দুই. নভেম্বরে গণভোট আয়োজন করতে হবে।

তিন. খুনি হাসিনার বিচার দৃশ্যমান করতে হবে। চার. গণহত্যাকারী আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টি এবং ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। পাঁচ. লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণে প্রশাসনকে দলীয়করণ থেকে মুক্ত করতে হবে।

রাশেদ প্রধান বলেন, অন্তর্বর্তী সরকার প্রশাসনকে এক বছরে আওয়ামী দোসরমুক্ত করতে পারেনি। এর মধ্যে নতুন নিয়োগ দিয়েছে বিএনপির লোকজনকে। এভাবে লেভেল প্লেয়িং ফিল্ড হবে না। দ্রুততম সময়ের মধ্যে প্রশাসনকে দলীয়করণমুক্ত করতে হবে, গুরুত্বপূর্ণ জায়গায় রদবদল করতে হবে। পুরাতন আওয়ামী আর নতুন বিএনপি প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন হবে না।

সমাবেশে আরও বক্তব্য রাখেন জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মো. শফিকুল ইসলাম, প্রকাশনা বিষয়ক সম্পাদক এস. এম. জিয়াউল আনোয়ার, ঢাকা মহানগর সদস্য সচিব আশরাফুল ইসলাম হাসু, যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু, সাংগঠনিক সম্পাদক ওলিউল আনোয়ার, শ্রমিক জাগপা সভাপতি আসাদুজ্জামান বাবুল ও সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
Theme Customized By BreakingNews