1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পিডিজি ইসতিয়াক এ জামানের নেতৃত্বে রোটারি ক্লাব অব চিটাগাং মেরিন সিটিতে রিপসা টিমের অফিশিয়াল ভিজিট ইউসিটিসি-তে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সেমিনার অনুষ্ঠিত আমার বাড়ি প্রোপার্টিজ লিমিটেডের ডিরেক্টর কনফারেন্স অনুষ্ঠিত নান্দনিক স্থাপনায় ফুটে উঠেছে বুদ্ধের শান্তি ও মানবতার বার্তা শারদ সম্মাননা ২০২৬: চট্টগ্রামে সেরা ৫ পূজামণ্ডপ নির্বাচিত পূর্ব বাকলিয়ায় কিশোর গ্যাংয়ের হামলা ও বাড়ি ভাঙচুরের অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় আরিফের অপকর্মের পাহাড় ঘুষ লেনদেন, সরকারি কোয়ার্টার সাবলেট ও ভুয়া জ্বালানি বিল তোলার অভিযোগ চট্টগ্রাম বনবিভাগে বেপরোয়া দুর্নীতি ও চাঁদাবাজি: ভেঙে পড়ছে শৃঙ্খলা জামালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত সুফল প্রকল্পে দেড় কোটির অনিয়ম: বন কর্মকর্তা উম্মে হাবিবাসহ একাধিক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের কাছে তদন্তের দাবি

বায়েজিদ সাংবাদিক ফোরাম ( বিএসএফ)’র আহ্বায়ক কমিটি গঠন

রিপোটারের নাম
  • বুধবার, ১ জুলাই, ২০২৬

নিজসনিজস্ব প্রতিবেদক : : সাথে উন্নয়নের পথে” স্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম মহানগর তথা বায়েজিদ বোস্তামী থানা এলাকায় স্থায়ীভাবে বসবাসরত পেশাদার সাংবাদিকদের নিয়ে গঠিত হলো বায়েজিদ সাংবাদিক ফোরাম (বিএসএফ)।

৩০ জুন ২৬ (মঙ্গলবার) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামীর একটি রেস্তোরাঁয় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের নিয়ে এই সংগঠনের আত্মপ্রকাশ হয়।

সর্বসম্মতিক্রমে সংগঠনের আহ্বায়ক করা হয় মোহনা টেলিভিশন চট্টগ্রাম ব্যুরো প্রধান সাংবাদিক আলী আহমদ শাহিন এবং সদস্য সচিব করা হয়েছে বার্তা সংস্থা খবর বাংলার নির্বাহী সম্পাদক সাংবাদিক মো.মুজিব উল্ল্যাহ্ (তুষার)কে।

অন্যান্য সদস্যরা হলেন- দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান সাংবাদিক মাসুদ আলম সাগর, বিজয় টেলিভিশনের রিপোর্টার সাংবাদিক মো.মহিউদ্দিন আরিফ, Ctg Tribune’র নির্বাহী সম্পাদক সাংবাদিক আয়াজ আহম্মদ সানি, প্রিয়স্বদেশ পত্রিকার নির্বাহী সম্পাদক সাংবাদিক মো.আব্দুস সবুর ও দৈনিক বাংলাদেশ সমাচারের স্টাফ রিপোর্টার ফজলুল করিম নাহিদ।

বায়েজিদ সাংবাদিক ফোরাম ( বিএসএফ)’র আহ্বায়ক কমিটি গঠনকল্পে প্রধান উপদেষ্টা ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক, কলামিস্ট, কবি ও সাহিত্যিক কামাল পারভেজ।
সংগঠনের উপদেষ্টা হিসেবে একুশে টিভির সাবেক সহকারী বার্তা প্রযোজক সাংবাদিক মাজহারুল ইসলাম ও বাংলা টিভির সিনিয়র রিপোর্টার সাংবাদিক সোহেল মাহমুদ এর নাম ঘোষণা করা হয়।

এতে আরো উপস্থিত ছিলেন,নিউজ ২১ বাংলা টিভির
চট্টগ্রাম ব্যুরো প্রধান মো.রাসেদ, দৈনিক কালবেলার স্টাফ রিপোর্টার সাংবাদিক মুহাম্মদ আমির হোসাইন, দৈনিক ইনফো বাংলার সিনিয়র স্টাফ রিপোর্টার সাংবাদিক মো.মাইন উদ্দিন সাগর, বাংলা টিভির ইমন, পাঠককন্ঠের সাংবাদিক মো. হাফিজুর রহমান, সাংবাদিক আনোয়ার হোসেন মানিক,সাংবাদিক মো. কাউসার, দৈনিক আমার বার্তার স্টাফ রিপোর্টার শান্ত ইসলাম দিপু সহ প্রমুখ।

সংগঠনের আহ্বায়ক আলী আহমদ শাহিন জানান, মূলধারার গণমাধ্যমে কর্মরত চট্টগ্রাম মহানগরের বৃহত্তম বায়েজিদ বোস্তামী থানা এলাকায় স্থায়ীভাবে বসবাসকারী পেশাদার সাংবাদিকদের নিয়ে এই সংগঠন তৈরি করা হয়েছে। এই সংগঠনে সদস্যদের পেশাগত মানোন্নয়নই মূল লক্ষ্য।

সদস্য সচিব মুজিব উল্ল্যাহ্ তুষার বলেন, পেশাদার সাংবাদিকদের নানা প্রশিক্ষণের মাধ্যমে কর্মদক্ষতা বৃদ্ধির জন্য এ সংগঠন কাজ করবে। পাশাপাশি সারাদেশ ও চট্টগ্রামের অন্যান্য সাংবাদিকদের সঙ্গে যোগাযোগের অন্যতম মাধ্যম হবে বিএসএফ।

আলোচনায় আহ্বায়ক কমিটির নেতারা বলেন, এটি কেবল নামসর্বস্ব কোনো সংগঠন হবে না। সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং নতুন প্রজন্মের সাংবাদিকদের সঠিক দিকনির্দেশনা দিতে নিয়মিত কর্মশালা, প্রশিক্ষণ ও মতবিনিময় সভার আয়োজন করা হবে। একইসঙ্গে সদস্যদের সুখ-দুঃখে পাশে থাকা এবং বৃহত্তর বায়েজিদ বোস্তামীর সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন নিয়ে গণমাধ্যমে শক্তিশালী ভূমিকা রাখাই হবে সংগঠনটির অন্যতম লক্ষ্য।

ধারাবাহিকভাবে সদস্যদের পেশাগত নিরাপত্তা ও নেটওয়ার্ক গড়ে তোলার জন্য কাজ করবে এ ফোরাম। এছাড়া পেশাদার সাংবাদিকদের স্বীকৃতির জন্য প্রেস কাউন্সিলকে আরও জোরদার ভূমিকা রাখারও তাগিদ দেন উপস্থিত নেতারা।

নবগঠিত কমিটির প্রথম সভায় নতুন সদস্য বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: WhatHappen
jp-5d10b93919362ae286b3