1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পিসিআইইউ জার্নালিজম অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত চকরিয়ায় ইফতার মাহফিলে সাংবাদিক ও সুধীজন: সম্প্রীতি বজায় রাখার আহ্বান হাজারো রোজাদারের মিলনমেলা আন্দরকিল্লা শাহী মসজিদে পিসিআইইউ’র নবনিযুক্ত ভিসির সঙ্গে পিজার সৌজন্য সাক্ষাৎ একজন মহা বীরের বিদায়, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ইরানে সারোয়াতলীতে মাস্টারদা সূর্য সেন ও বিপ্লবী তারকেশ্বর দস্তিদারের ৯৩ তম ফাঁসি দিবস পালন চকরিয়ায় তিন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ ভাষা শহিদদের প্রতি বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের শ্রদ্ধাঞ্জলি “চার মাসেই ফের চট্টগ্রামে বিতর্কিত নাজির জামাল: প্রশাসনে তীব্র সমালোচনা” প্রবীণ সাংবাদিক মুছা খালেদ আর নেই
শিরোনাম :

‘প্রাথমিক শিক্ষার অবস্থা ভয়ঙ্কর খারাপ, শিক্ষকদের ডেডিকেশন নেই’: রংপুর সফরে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন

  • শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

প্রাথমিক শিক্ষার অবস্থা ভয়ঙ্কর খারাপ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

‎শনিবার (৬ ডিসেম্বর) সকালে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সফরের তৃতীয় দিনে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে এসব কথা বলেন তিনি।

এ সময় প্রাথমিকের শিক্ষকদের ডেডিকেশনের অভাব রয়েছে বলেও অসন্তোষ প্রকাশ করেন পররাষ্ট্র উপদেষ্টা।

এছাড়া উত্তরবঙ্গ থেকে বৈদেশিক কর্মসংস্থানের নিম্নমুখী হার প্রসঙ্গেও কথা বলেন তিনি। ‎পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘কোনো বিদেশি নিয়োগদাতা যদি কর্মীদের দক্ষতা উন্নয়নের জন্য প্রশিক্ষণ দিতে চায়, তাহলে বাংলাদেশের প্রশিক্ষণ কেন্দ্র তাদের জন্য ছেড়ে দেয়া হবে। বিদেশ যাবার জন্য কর্মীদের সরকারিভাবে যে দক্ষতা দেয়া হয় বিদেশে সেই সব কাজের কোনো চাহিদা নেই।
বক্তব্যে নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সতর্ক করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘যে প্রার্থীর হারার সম্ভাবনা আছে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে সতর্ক থাকতে হবে।’

‎এ সময় সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার পরিচালনার দায়িত্ব হস্তান্তর করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
Theme Customized By BreakingNews