1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ফুটবল অঙ্গনে নতুন দিগন্ত: বর্ণিল আয়োজনে কিষোয়ান ফুটবল একাডেমির আত্মপ্রকাশ টিকাদান কার্যক্রমকে শতভাগ সফল করতে হবে: মেয়র ডা. শাহাদাত বিএডিসির ৬০২ কোটির সেচ প্রকল্প: কাজ না করেই বিল হরিলুট, পালালেন পিডি চট্টগ্রাম বন্দরের এনসিটি বিদেশি অপারেটর দিয়ে পরিচালনার রেয়াতি চুক্তির খসড়া অনুমোদন মেঘনা পেট্রোলিয়ামে এজিএম রাশেদুলের ‘আলাদিনের চেরাগ’: ভুয়া সনদে চাকরি থেকে শুরু করে শত কোটি টাকার তেল চুরি ও দুর্নীতি! চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে ২০ দিনের কারাদণ্ড ঘুষের টাকাসহ সাব-রেজিস্ট্রার ও দুই সহযোগী আটক বাসের ভাড়া বাড়লো এখনো বহাল চট্টগ্রাম বন্দরের আলোচিত চেয়ারম্যান—খুঁটির জোর কোথায়? চকরিয়ায় বাদীসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা, প্রত্যাহারের দাবি

ফটিকছড়িতে এক বৃদ্ধ নিহত

রিপোটারের নাম
  • শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫

চট্টগ্রামের ফটিকছড়িতে বালু উত্তোলনে বাধা দেওয়ায় দুর্বৃত্তদের হামলায় দুলায়েত হোসেন দুলাল (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে বাগানবাজার ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মাস্টারপাড়ায় রুপাইছড়ি খালের পাশে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পর সন্ধ্যা সাড়ে ৬টায় তিনি মারা যান।

নিহত দুলায়েত হোসেন মৃত আব্দুল কাদেরের ছেলে।

তার নাতি মুহাম্মদ আনোয়ার জানান, স্থানীয় বালুদস্যুরা রুপাইছড়ি খালের পাশে তাদের জমি থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু তুলছিল। এতে বাধা দিলে দুর্বৃত্তরা দুলায়েত হোসেনকে লোহার হাতল দিয়ে আঘাত করে। মাথায় আঘাত পেয়ে তিনি মাটিতে পড়ে যান।

স্থানীয়রা তাকে উদ্ধার করে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চমেক হাসপাতালে পাঠান। পরে সেখানে তার মৃত্যু হয়।

ভূজপুর থানার ওসি মো. মাহবুবুল হক বলেন, বালু উত্তোলনে বাধা দেওয়াকে কেন্দ্র করে এই হামলা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: WhatHappen
jp-5d10b93919362ae286b3