Warning: Creating default object from empty value in /home/nagoriknewsbd/public_html/wp-content/themes/BreakingNews/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
ফটিকছড়িতে মাহিন হত্যা মামলার আরও এক আসামি গ্রেপ্তার ফটিকছড়িতে মাহিন হত্যা মামলার আরও এক আসামি গ্রেপ্তার – নাগরিক নিউজ
  1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
চন্দনাইশে সন্ত্রাসীদের নির্যাতনের শিকার সংখ্যালঘু পরিবার:১৫০ বছরের পুরনো পথ দখল ইউসিটিসি সনাতনী স্টুডেন্টস এসোসিয়েশনের উদ্যোগে তীর্থযাত্রা অনুষ্ঠিত পাখি খাঁচায় বন্দী ও হত্যা বন্ধের দাবিতে পথসভা আনোয়ারায় ভূমি অফিসে দ্বৈত নীতি: মোটা অঙ্কের ঘুষে ৭৩ সালের দলিলেও নামজারি অনুমোদন, সাধারণদের ক্ষেত্রে খারিজের অভিযোগ চকরিয়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দখল ও চাঁদাবাজির পাহাড়সম অভিযোগ: অতিষ্ঠ এলাকাবাসী অনলাইনে ট্রেনের ঈদযাত্রায় ২৬ মে’র টিকিট মিলবে আজ চট্টগ্রামে সবজি-ডিমের দামে নাভিশ্বাস ১০ দফা দাবি – হামে শিশুমৃত্যু ও মার্কিন বাণিজ্য চুক্তির প্রতিবাদে মানববন্ধন চন্দনাইশে ঘর নির্মাণে বাধা, হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ; চাঁদাবাজ ও দখলবাজ হিসেবে অভিযুক্ত বাদশা মিয়া বন চেকপোস্টে অর্থ আদায় ও পোস্টিং বাণিজ্যের অভিযোগ, আলোচনায় সাইফুল ইসলাম
শিরোনাম :

ফটিকছড়িতে মাহিন হত্যা মামলার আরও এক আসামি গ্রেপ্তার

  • মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

নাগরিক নিউজ ডেস্ক :

চট্টগ্রাম: ফটিকছড়িতে আলোচিত কিশোর মাহিন হত্যাকাণ্ড মামলায় তানভীর হোসেন (১৮) নামে আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৩ অক্টোবর) মধ্যরাতে ফটিকছড়ির ৫নং ওয়ার্ডের সাকর আলী তালুকদার বাড়ির পার্শ্ববর্তী আত্বীয়ের ঘর থেকে তাকে গ্রেপ্তার করে।

তানভীর ঐ এলাকার মো. আবছারের ছেলে।  

ঘটনায় আহত মানিক জানান, তানভীর ঘটনার দিন মাহিন, রাহাত ও আমাকে দড়ি দিয়ে বেঁধে সূচের আঘাতে নির্যাতন করে।

এতে ঘটনাস্থলে মাহিনের মৃত্যু হয়। গুরুতর আহত রাহাত ও আমাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ফারুক হোসেন বলেন, দীর্ঘদিন ধরে আসামি তানভীর পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, সে এলাকায় ফিরেছে।

পরে গতরাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর আহমদ জানান, প্রাথমিক তদন্তে মাহিন হত্যাকাণ্ডে তানভীরের সরাসরি সম্পৃক্ততার সত্যতা পাওয়া গেছে। তাকে আটক করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, এ পর্যন্ত মাহিন হত্যাকাণ্ড মামলায় মোট ছয় আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

উল্লেখ্য, গত ৬ সেপ্টেম্বর ফটিকছড়ির কাঞ্চননগরে গুজব ছড়িয়ে স্থানীয়দের উত্তেজিত করে কিশোর রিহান উদ্দিন মাহিনকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের মা খদিজা বেগম বাদী হয়ে ফটিকছড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তানভীরসহ মামলায় একাধিক আসামিকে গ্রেপ্তার করা হলেও মূলহোতা মাস্টার নাজিম, মহিউদ্দিন, তৈয়ব এখনও ধরা-ছোঁয়ার বাইরে।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
Theme Customized By BreakingNews