1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পিসিআইইউ জার্নালিজম অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত চকরিয়ায় ইফতার মাহফিলে সাংবাদিক ও সুধীজন: সম্প্রীতি বজায় রাখার আহ্বান হাজারো রোজাদারের মিলনমেলা আন্দরকিল্লা শাহী মসজিদে পিসিআইইউ’র নবনিযুক্ত ভিসির সঙ্গে পিজার সৌজন্য সাক্ষাৎ একজন মহা বীরের বিদায়, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ইরানে সারোয়াতলীতে মাস্টারদা সূর্য সেন ও বিপ্লবী তারকেশ্বর দস্তিদারের ৯৩ তম ফাঁসি দিবস পালন চকরিয়ায় তিন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ ভাষা শহিদদের প্রতি বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের শ্রদ্ধাঞ্জলি “চার মাসেই ফের চট্টগ্রামে বিতর্কিত নাজির জামাল: প্রশাসনে তীব্র সমালোচনা” প্রবীণ সাংবাদিক মুছা খালেদ আর নেই
শিরোনাম :

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় সৃষ্টির শঙ্কা

  • সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছেন কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ। আমেরিকার গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম (জিএফএস) নামক আবহাওয়া পূর্বাভাস মডেল বিশ্লেষণ করে তিনি এই আশঙ্কার কথা জানান।

রবিবার (২৯ সেপ্টেম্বর) এ বিষয়ে দেওয়া এক ফেসবুক স্ট্যটাসে মোস্তফা কামাল পলাশ জানান, অক্টোবর মাসের ১৫ থেকে ২৫ তারিখের মধ্যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা নির্দেশ করছে আমেরিকার গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম (জিএফএস) নামক আবহাওয়া পূর্বাভাস মডেল।

তিনি লিখেছেন, ২০২২ সালের অক্টোবর মাসে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ (অক্টোবর ২২ থেকে ২৫) এবং ২০২৩ সালের অক্টোবর মাসে ঘূর্ণিঝড় ‘হামুন’ (অক্টোবর ২১ থেকে ২৫) সৃষ্টি হয়েছিল। এই দুটি ঘূর্ণিঝড়ই সরাসরি বাংলাদেশের খুলনা ও বরিশাল উপকূলে আঘাত করেছিল।

তবে ঘূর্ণিঝড়টি সৃষ্টি হবে কিনা, সেটি নিশ্চিত হওয়ার জন্য অক্টোবর মাসের ৫ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে বলেও জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, বঙ্গোপসাগর ও আরব সাগরের উপকূলীয় এলাকায় প্রায়ই ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়। এসব ঘূর্ণিঝড় বাংলাদেশ, মিয়ানমার ও ভারত উপকূলসহ এই অঞ্চলের ১৩টি দেশের উপকূলে আঘাত হানে।

বঙ্গোপসাগরে সৃষ্ট সর্বশেষ ঘূর্ণিঝড়ের নাম ‘রেমাল’। ঝড়টি ২০২৪ সালের ২৬ মে সন্ধ্যায় বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপকূলে আঘাত হানে এবং ২৭ মে সকাল নাগাদ স্থলভাগ অতিক্রম করে। এটি মৌসুমের প্রথম ঘূর্ণিঝড়।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
Theme Customized By BreakingNews