1. admin@nagoriknewsbd.com : admin :
  2. nagoriknewsctg@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
  3. hossainkamrul92@gmail.com : Kamrul Hossain : Kamrul Hossain
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পিসিআইইউ জার্নালিজম অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত চকরিয়ায় ইফতার মাহফিলে সাংবাদিক ও সুধীজন: সম্প্রীতি বজায় রাখার আহ্বান হাজারো রোজাদারের মিলনমেলা আন্দরকিল্লা শাহী মসজিদে পিসিআইইউ’র নবনিযুক্ত ভিসির সঙ্গে পিজার সৌজন্য সাক্ষাৎ একজন মহা বীরের বিদায়, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ইরানে সারোয়াতলীতে মাস্টারদা সূর্য সেন ও বিপ্লবী তারকেশ্বর দস্তিদারের ৯৩ তম ফাঁসি দিবস পালন চকরিয়ায় তিন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ ভাষা শহিদদের প্রতি বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের শ্রদ্ধাঞ্জলি “চার মাসেই ফের চট্টগ্রামে বিতর্কিত নাজির জামাল: প্রশাসনে তীব্র সমালোচনা” প্রবীণ সাংবাদিক মুছা খালেদ আর নেই
শিরোনাম :

ভারতে কমলার জয়ের জন্য প্রার্থনা

  • মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪

মার্কিন নির্বাচনে কমলার বিজয়ের জন্য দক্ষিণ ভারতে কমলার নানার গ্রামের লোকেরা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তার জয়ের আশায় পূজা করছেন।

কমলা হ্যারিস ভারতীয় বংশোদ্ভূত মার্কিনী। তাই ভারতও তার জয় চায়। দেশটির বাঘা বাঘা রাজনৈতিকও সেই ইঙ্গিত দিয়েছেন। জানা গেছে, দেশটির একটি প্রত্যন্ত গ্রামের বাসিন্দারা তার জয়ের জন্য মন্দিরে পূজা দিচ্ছেন।

মার্কিন একটি সংবাদসংস্থা এ খবর জানিয়েছে। সেটির প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ ভারতে কমলার নানার গ্রামের লোকেরা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তার জয়ের আশায় পূজা করছেন।

কমলার নানা পি.ভি. গোপালান। এক শতাব্দীরও বেশি সময় আগে ভারতের দক্ষিণাঞ্চলীয় তামিলনাড়ু রাজ্যের থুলসেন্দ্রপুরমের পাতার গ্রামে তিনি জন্ম নিয়েছিলেন। গ্রামটি ওয়াশিংটন থেকে ৮ হাজার মাইল দূরে।

মঙ্গলবার (৫ নভেম্বর) থুলসেন্দ্রপুরমের পাতার গ্রামের মন্দিরে কমলার জয়ের জন্য পূজা হয়েছে। জি. মানিকন্দন নামে গ্রামের এক বাসিন্দা বলেন, সকালে আমাদের মন্দিরে বিশেষ প্রার্থনা হয়েছে। কমলা জিতলে উদযাপন হবে।

ওই মন্দিরে একটি পাথরে কমলা হ্যারিসের নাম খোদাই করে লেখা হয়েছে। মন্দির নির্মাণে তার দাদা অনুদান দিয়েছিলেন। সেই তালিকাও রয়েছে সেখানে। মন্দিরের বাইরে বড় একটি ব্যানার স্থাপন করা হয়েছে। যেখানে কমলাকে ‘এ ভূমির কন্যা’ আখ্যা দিয়ে নির্বাচনে তার সাফল্য কামনা করা হয়েছে।

কমলার নানা পি.ভি. গোপালান দীর্ঘ সময় থুলসেন্দ্রপুরমের পাতার গ্রামে ছিলেন। পরে তিনি তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ে চলে আসেন। অবসর গ্রহণের আগ পর্যন্ত তিনি সেখানে একজন উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা হিসেবে কাজ করেন

কমলা ভারতীয় বংশোদ্ভূত হলেও তিনি কখনোই থুলসেন্দ্রপুরমে যাননি। এছাড়া এ গ্রামে তার কোনো আত্মীয় জীবিত নেই। তবে স্থানীয়রা এখনও এ পরিবারটিকে শ্রদ্ধা করে।

চার বছর আগেও গ্রামটি বিশ্বের মনোযোগ আকর্ষণ করেছিল। ২০২০ সালে ডেমোক্র্যাটিক পার্টির বিজয়ের জন্য গ্রামবাসী প্রার্থনা করেছিল। মার্কিন ভাইস প্রেসিডেন্ট হিসেবে কমলা হ্যারিসের নির্বাচিত হওয়ায় গ্রামবাসী খাবার বিতরণ করেছিল। আতশবাজি ফাটিয়েও আনন্দ করেছিল তারা।

এই পোস্টটি শেয়ার করুন

আরো খবর দেখুন...
© All rights reserved © 2024 nagoriknewsbd
Theme Customized By BreakingNews